আপনি কি ইউটিউব শর্ট ভিডিও আপলোড করার সঠিক নিয়ম জানতে চান বা আপনার শর্টস ভিডিও কি ৩০০-৭০০ ভিউ হয়ে আর হচ্ছে নাহ? হয়তো আপনি আপলোড করার সময় এই ছোট্ট ভুলটি করছেন! নিচে ইউটিউব শর্ট ভিডিও আপলোড এর বিস্তারিত দেওয়া হলোঃ
ইউটিউবে রোজ ভিডিও ছাড়ছেন, অথচ ভিউ হচ্ছে না? অনেকেই আমাকে জিজ্ঞেস করেন ‘ভাই, এত কষ্ট করে ভিডিও বানাই কিন্তু মানুষের কাছে পৌঁছায় না কেন?’ আসলে ভিডিও বানানো এক জিনিস, আর সঠিক নিয়মে আপলোড করা আরেক জিনিস। ছোট একটা ভুলের কারণে আপনার ভিডিও হয়তো শর্টস ফিডেই যাচ্ছে না। চিন্তার কিছু নেই, আজকের পোস্টে আমি পানির মতো সহজ করে বুঝিয়ে দেব কীভাবে ইউটিউব শর্ট ভিডিও আপলোড করতে হয়।
আরও পড়ুনঃ- ইউটিউব আপডেট কিভাবে করবেন [সবার আগে জানুন]
ইউটিউব শর্ট ভিডিও আপলোড করার নিয়ম ধাপে ধাপেঃ

প্রথমে youtube অ্যাপসটি খুঁজে বের করে ওপেন করুন।

তারপর নিচের দিকে দেখতে পারবেন (+) একটি আইকন রয়েছে এখানে ক্লিক করবেন।

+ এ ক্লিক করার পর উপরের স্ক্রিনশট এর মত দেখতে পারবেন। এখন video লেখা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করুন
আরও পড়ুনঃ- ইউটিউব না চলার কারণ কী? [মাত্র ১ মিনিটে ঠিক করুন]

তারপর আপনার ফোনের সকল ভিডিও দেখতে পাবেন । এখান থেকে যেইটা আপলোড করবেন , সেটাতে ক্লিক করুন।

ভিডিও সিলেক্ট করার পর আপনি চাইলে উপর থেকে ‘Add sound’ এ ক্লিক করে ট্রেন্ডিং মিউজিক যোগ করতে পারেন। এছাড়া পাশের ‘Aa’ আইকনে ক্লিক করে ভিডিওতে আকর্ষণীয় কোনো টেক্সট বা লেখা লিখে দিতে পারেন। সব শেষ হলে ‘Next’ বাটনে ক্লিক করুন।

এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ! ভিডিওর একদম ওপরের কোণায় থাকা পেনসিল আইকনে ক্লিক করুন।

এবার আপনার ভিডিওর সবচেয়ে সুন্দর বা আকর্ষণীয় অংশটি থাম্বনেইল হিসেবে সিলেক্ট করে দিন। এতে মানুষ আপনার ভিডিওতে ক্লিক করার আগ্রহ পাবে। সবকিছু হয়ে গেলে উপরের (✓) বাটনে ক্লিক করুন
আরও পড়ুনঃ- মোবাইল কে কিভাবে কম্পিউটার বানাবেন (সব কাজ হবে পিসির মতো)

ভিডিওর জন্য একটি ছোট ও সুন্দর টাইটেল লিখুন। টাইটেলের শেষে অবশ্যই #shorts এবং আপনার ভিডিওর বিষয় অনুযায়ী আরও দু-একটি হ্যাশট্যাগ (যেমন: #bangla_song, #newsong) দিন।


আপনার ভিডিওটি কি বাচ্চাদের জন্য? যদি না হয়, তবে ‘Select audience’ অপশনে গিয়ে ‘No, it’s not made for kids’ সিলেক্ট করুন। এতে আপনার ভিডিওর রিচ ভালো হবে।

(এরপর ডেসক্রিপশন এবং ট্যাগের জন্য ‘Show more’ অপশনে ক্লিক করুন।


তারপ Add description এখানে ক্লিক করে ভিডিও সম্পর্কে সংক্ষেপে কিছু লিখুন।


একটু নিচে এসে দেখবে (Altered content, Tags) একটি অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করে কয়েকটি ট্যাগ লিখুন কমা (,) দিয়। যেমনঃ (Bangla song, নতুন কষ্টের গান, বাংলা মিউজিক) , ইত্যাদি আপনার ভিডিও সম্পর্কিত ট্যাগ দিবেন।

সবকিছু ঠিকঠাক থাকলে সবশেষে ‘Upload Short’ বাটনে ক্লিক করুন। কিছুক্ষণ অপেক্ষা করুন, আপনার ভিডিওটি প্রসেসিং হয়ে আপলোড হয়ে যাবে।

দেখুন আমার আপলোড শুরু হয়ে গেছে। 😃😃
আরও পড়ুনঃ- ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেলে কিভাবে বের করবেন [মাত্র ২ মিনিটে]
শেষ পরামর্শ।
সবশেষে একটাই কথা বলবো—ভিডিওর কোয়ালিটি যেমনই হোক, নিয়মিত ভিডিও আপলোড করা থামাবেন না। আজ ভিউ কম আসছে বলে মন খারাপ করবেন না, সঠিক নিয়ম মেনে কাজ চালিয়ে যান; দেখবেন হুট করেই আপনার কোনো একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে। লেগে থাকুন, সাফল্য আসবেই




