আপনার ইউটিউব কি সমস্যা করতেছে? তাহলে ইউটিউব অ্যাপসটি আপডেট দিতে হবে। কিভাবে youtube অ্যাপস আপডেট দিতে হয়, আপনি হয়তো জানেন না। এখানে youtube অ্যাপস আপডেট দেওয়ার সঠিক নিয়ম দেওয়া হলো দেখুনঃ
ইউটিউব ব্যবহার করে আমরা ইউটিউব এর বিভিন্ন ভিডিও দেখি। অনেক সময় ইউটিউব অ্যাপসটি অফিসিয়াল ভাবে নতুন নতুন ফিচার যুক্ত করার জন্য নিয়মিত আপডেট পাঠাই। তখন যদি আমরা আপডেট না করি, তাহলে আমাদের ইউটিউব অ্যাপসটি অনেক সমস্যা করে। তাই আজকের এই পোস্টে আমি দেখাবো কিভাবে youtube অ্যাপস আপডেট করব তাহলে চলো শুরু করা যাক।
আরও পড়ুনঃ- প্রফেশনাল ইউটিউব চ্যানেল খোলার সঠিক নিয়ম ২০২৬
ইউটিউব আপডেট করার নিয়ম (স্ক্রিনশটসহ)
ইউটিউব অ্যাপস সঠিক নিয়মে আপডেট করতে নিচের দেখানো পদ্ধতি গুলো ভালো করে দেখুন। এবং এইভাবে চেষ্টা করুন।

প্রথমে আপনার ফোনের Google Play Store অ্যাপটি ওপেন করুন।

তারপর সার্চ বক্সে “youtube” লিখে কিবোর্ড থেকে সার্চ আইকনে ক্লিক করুন।

সার্চ রেজাল্টে ইউটিউব অ্যাপটি চলে আসবে। যদি আপনার youtube অ্যাপটি পুরনো ভার্সনের হয়ে থাকে, তবে ডানপাশে একটি নীল রঙের “Update” বাটন দেখতে পাবেন। অ্যাপটি লেটেস্ট ভার্সনটি পেতে Update এই বাটনটিতে ক্লিক করুন।
আরও পড়ুনঃ- ইউটিউব না চলার কারণ কী? ও সমাধান

আপডেট বাটনে ক্লিক করার পর অ্যাপটি ডাউনলোড হতে শুরু করবে। এখানে আপনি দেখতে পাবেন কত মেগাবাইট (MB) ডাউনলোড হচ্ছে এবং কত শতাংশ সম্পন্ন হয়েছে। ডাউনলোড শেষ না হওয়া পর্যন্ত কিছুক্ষণ অপেক্ষা করুন।

ডাউনলোড এবং ইন্সটলেশন শেষ হয়ে গেলে “Update” বাটনের জায়গায় “Open” লেখা চলে আসবে। এর মানে আপনার ইউটিউব অ্যাপটি এখন সফলভাবে আপডেট হয়েছে। এবার “Open” বাটনে ক্লিক করে অ্যাপটিতে প্রবেশ করুন।

এখন আপনার সামনে ইউটিউবের লেটেস্ট ইন্টারফেসটি চলে আসবে। আপডেট করার ফলে অ্যাপটি আগের চেয়ে দ্রুত কাজ করবে এবং আপনি সব নতুন ফিচার ব্যবহার করতে পারবেন। এবং ইউটিউব আগে যেরকম ঝামেলা করছিল এখন সেরকম আর ঝামেলা করবে না। ঝামেলা বিহীন ভাবে ইউটিউব এখন দেখতে পারবেন। আশা করি বিস্তারিত জানতে পেরেছেন।
আরও পড়ুনঃ- বাটন ফোনে চলবে YouTube! Linnex LX 4G ফোনের দাম এবং বিস্তারিত রিভিউ
উপসংহার।
আশা করি এই আর্টিকেলটি পড়ে আপনি সহজেই বুঝতে পেরেছেন কীভাবে ইউটিউব আপডেট করতে হয়। এখন থেকে যখনই নতুন আপডেট আসবে, তখন এই কয়েকটি সহজ ধাপ অনুসরণ করে আপনি খুব সহজেই আপনার ইউটিউব অ্যাপটি আপডেট করতে পারবেন।
যদি আপডেট করতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হন, তবে নিচে কমেন্ট করে আমাদের জানান। পোস্টটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না!




