আপনি কি ফেসবুকে লং বা বড় ভিডিও আপলোড করতে চান, কিন্তু বড় ভিডিও আপলোড করার সঠিক উপায় আপনার জানা নেই। যদি আপনি ফেসবুকে ভিডিও আপলোড করার সঠিক নিয়ম জানতে চান তাহলে এই পোস্টটি দেখুন নিচে বিস্তারিত দেওয়া হলোঃ
আপনি যদি চান আপনার ভিডিও ফেসবুকের সবাই দেখুক এবং দ্রুত ভাইরাল হোক, তবে আপনাকে কিছু সহজ নিয়ম মেনে ভিডিও আপলোড করতে হবে। নিচে বিস্তারিত নিয়ম দেওয়া হলো দেখুন। চলুন এখন দেখে নেই কিভাবে ফেসবুকে বড় ভিডিও আপলোড করতে হয়
আরও পড়ুনঃ- ফেসবুকে রিলস ভিডিও ছাড়ার সঠিক নিয়ম।
ফেসবুকে বড় ভিডিও আপলোড করার সহজ নিয়ম (স্ক্রিনশটসহ)
ফেসবুকে বড় ভিডিও আপলোড করার সঠিক নিয়ম জানতে নিচের ধাপগুলো অনুসরণ করুন এবং সে অনুযায়ী চেষ্টা করুন।

ধাপ_১: প্রথমে আপনার ফেসবুক অ্যাপটি ওপেন করুন। ওপরের ডান দিকে থাকা “+” (প্লাস) আইকনে ক্লিক করুন।

ধাপ_২: এরপর একটি মেনু আসবে, সেখান থেকে “পোস্ট” (Post) লেখাটিতে ক্লিক করুন।

ধাপ_৩: পোস্ট অপশনে যাওয়ার পর আপনি নিচের দিকে “গ্যালারি” (Gallery) আইকন দেখতে পাবেন। এখানে ক্লিক করবেন।
আরও পড়ুনঃ- টিকটক ভিডিও ডাউনলোড করার সহজ নিয়ম।

ধাপ_৪: ক্লিক করলে আপনার ফোনের মেমোরিতে থাকা সব ছবি ও ভিডিও শো করবে। আপনি যে ভিডিওটি আপলোড করতে চান, সেটি সিলেক্ট করুন এবং নিচে থাকা “পরবর্তী” (Next) বাটনে ক্লিক করুন।

ধাপ_৫: তারপর উপরের স্ক্রিনশট এর মত অপশন দেখতে পাবেন।। এবং প্রথমে ভিডিওর একটি সুন্দর শিরোনাম বা ক্যাপশন লিখুন। ভিডিওটি বেশি মানুষের কাছে পৌঁছে দিতে প্রাসঙ্গিক কিছু হ্যাশট্যাগ (#) ব্যবহার করুন (যেমন: #news, #viral, #trending)।
ভিডিওর আরো কিছু এডিট করতে চাইলে ভিডিওর ওপর থাকা পেনসিল (Edit) আইকনে ক্লিক করুন

ধাপ_৬: এবং তার পর উপরের স্ক্রিনশট এর মত দেখতে পারবেন।
এখান থেকে।
- অডিও (Audio): ট্রেন্ডিং মিউজিক বা গান যুক্ত করার জন্য।
- টেক্সট (Text): ভিডিওর ওপর লেখা যুক্ত করার জন্য।
- ইফেক্ট (Effects): ভিডিওর ফিল্টার বা লুক পরিবর্তন করার জন্য। এটি ব্যবহার করতে পারেন, সবকিছু ঠিক থাকলে আবার “পরবর্তী” (Next) বাটনে ক্লিক করুন।

ধাপ_৮: সবশেষে, (Next) বা পরবর্তী বাটনে ক্লিক করার পর উপরের স্ক্রিনশট এর মত আসবে, এবং নিচে থাকা “পোস্ট” (Post) বাটনে ক্লিক করলেই আপনার ভিডিওটি ফেসবুকে আপলোড হওয়া শুরু করবে। কিছুক্ষণ অপেক্ষা করুন, আপলোড শেষ হলে আপনার টাইমলাইনে ভিডিওটি দেখতে পারবেন।
আরও পড়ুনঃ- গুগল থেকে ছবি ডাউনলোড করার সহজ নিয়ম।
উপসংহার।
সহজ কথায় বলতে গেলে, ফেসবুকে রাতারাতি সফল হওয়া যায়। এর জন্য আপনার দরকার ধৈর্য আর নিয়ম মেনে প্রতিদিন ভিডিও আপলোড করা। অন্য কারো ভিডিও কপি না করে নিজের মতো করে কিছু তৈরি করার চেষ্টা করুন। এভাবে নিয়মিত কাজ করে গেলে আপনি অবশ্যই ফেসবুক থেকে ভালো ফলাফল পাবেন। আরো কিছু জানতে আমাদের কমেন্ট করতে ভুলবেন না।



