আপনি কি টিকটক ভিডিও ডাউনলোড ওয়াটারমার্ক বা লোগো ছাড়া করতে চান, কিন্তু জানেন না কীভাবে ওয়াটারমার্ক ছাড়া টিকটক ভিডিও ডাউনলোড করতে হয়। তাহলে আজকের এই পোস্টটি দেখুন এখানে ওয়াটারমার্ক ছাড়া টিকটক ভিডিও ডাউনলোড করার নিয়ম জানতে পারবেন।
টিকটকে অনেক ভিডিও আমাদের ভালো লাগে। এগুলো আমরা ডাউনলোড করে রাখতে চাই। অনেক ভিডিও টিকটক এপস থেকে সরাসরি ডাউনলোড করা গেলেও এতে ভিডিওতে ওয়াটারমার্ক থাকে যা দেখতে ভালো লাগে না। তাই ওয়াটারমার্ক ছাড়া টিকটক ভিডিও ডাউনলোড করার সঠিক উপায় আপনাদের জানিয়ে দিবো বিস্তারিত নিচে স্ক্রিনশটসহ দেওয়া হলোঃ
আরও পড়ুনঃ- টিকটক ভিডিও ডাউনলোড বন্ধ করার সেরা উপায়
টিকটক ভিডিও ডাউনলোড করার নিয়ম (স্ক্রিনশটসহ)

প্রথমে টিকটক অ্যাপে আপনার পছন্দের ভিডিওটি ওপেন করুন। ভিডিওর নিচে ডানপাশে থাকা শেয়ার (Share) আইকনে ক্লিক করুন।

এরপর অনেকগুলো অপশন আসবে, সেখান থেকে নীল রঙের ‘Copy link’ বাটনটিতে ক্লিক করুন। এতে ভিডিওর লিংকটি কপি হয়ে যাবে।

এবার টিকটক অ্যাপ থেকে বের হয়ে আপনার ফোনের Chrome বা অন্য যেকোনো পছন্দের ব্রাউজার ওপেন করুন।
আরও পড়ুনঃ- টিকটক থেকে ভিডিও ডিলিট করবেন কিভাবে ২০২৬

ব্রাউজারের সার্চ বক্সে গিয়ে ‘sss tiktok’ লিখে সার্চ করুন। সার্চ রেজাল্টে আসা প্রথম ওয়েবসাইটটিতে (ssstik.io) প্রবেশ করুন।

ওয়েবসাইটটি ওপেন হলে সেখানে একটি খালি বক্স দেখতে পাবেন। সেই বক্সে কপি করা লিংকটি Paste করুন এবং নিচের ‘Download’ বাটনে ক্লিক করুন।

কিছুক্ষণ লোডিং হওয়ার পর আপনি বেশ কিছু অপশন দেখতে পাবেন। সেখান থেকে ‘Without watermark’ অথবা ‘Without watermark HD’ অপশনটিতে ক্লিক করুন। সাথে সাথেই ভিডিওটি আপনার গ্যালারিতে সেভ হতে শুরু করবে।
আরও পড়ুনঃ- TikTok ভিডিও Pin করে ভিউ বাড়ান আনলিমিটেড
উপসংহার
আশা করি, আজকের এই পোস্টটি পড়ার পর টিকটক ভিডিও ডাউনলোড করা নিয়ে আপনাদের আর কোনো দুশ্চিন্তা থাকবে না। উপরে দেখানো পদ্ধতিগুলো অনুসরণ করে আপনি এখন খুব সহজেই আপনার পছন্দের ভিডিওগুলো গ্যালারিতে সেভ করে রাখতে পারবেন। প্রযুক্তির এমন আরও চমৎকার সব টিপস পেতে আমাদের ব্লগের সাথেই থাকুন। ধন্যবাদ।




