আপনার স্মার্টফোনটি কি আগের মতো ফাস্ট কাজ করছে না? বারবার হ্যাং হচ্ছে? আপনার ফোন কি অতিরিক্ত গরম হচ্ছে , তবে আপনি মনে হয় সঠিক সময়ে সফটওয়্যার আপডেট দিতে ভুলে গেছেন? মোবাইল সফটওয়্যার আপডেট দেয় কিভাবে বিস্তারিত জানুনঃ
সফটওয়্যার আপডেটের প্রয়োজনীয়তা কিঃ-
- আপনার ফোনকে নিরাপদ ও সুপার ফাস্ট রাখতে নিয়মিত সফটওয়্যার আপডেট দেওয়া খুবই প্রয়োজন।
- এটি হ্যাকার বা ভাইরাস থেকে আপনার মোবাইলকে সুরক্ষিত রাখে।
- ফোনের ভেতরের ছোট খাটো সমস্যার সমাধান হয়।
- ফোন হ্যাং হওয়ার সমস্যা দূর করে।
- এবং আগের চেয়ে ব্যাটারি ব্যাকআপ অনেক বেশি পাবেন। তাহলে চলুন সফটওয়্যার আপডেট দেওয়ার সহজ নিয়ম জেনে নেই।
আরও পড়ুনঃ- মোবাইল সফটওয়্যার আপডেট দিবেন যেভাবে
মোবাইল সফটওয়্যার আপডেট দেয় কিভাবে ধাপে ধাপে দেখুনঃ
মোবাইলে সফটওয়্যার আপডেট দেওয়ার সঠিক নিয়ম জানতে নিচের দেওয়া ধাপগুলো ভালো করে দেখুন এবং সে অনুযায়ী চেষ্টা করুন।

ধাপ ১: আপনার ফোন থেকে Google Play Store অ্যাপসটি খুঁজে বের করে ওপেন করুন।

ধাপ ২: প্লে-স্টোর ওপেন হওয়ার পর স্ক্রিনের ডানদিকের উপরের কোণায় আপনার প্রোফাইল আইকনটিতে ক্লিক করুন।

ধাপ ৩: প্রোফাইল আইকনে ক্লিক করার পর একটি মেনু আসবে। সেখান থেকে প্রথম দিকে থাকা Manage apps & device লেখাটিতে ক্লিক করুন।
আরও পড়ুনঃ- সোনালী ব্যাংক সকল শাখার মোবাইল নাম্বার: এখানে ২০২৬

ধাপ ৪: এখন আপনি একটি ওভারভিউ দেখতে পাবেন যেখানে আপনার ফোনে কতগুলো এপস আপডেট পেন্ডিং আছে তা দেখাবে। যেমন উপরের স্ক্রিনশটে দেখতে পাচ্ছেন “27 updates pending”। আরো বিস্তারিত দেখতে See details-এ ক্লিক করুন।

ধাপ ৫: এখন আপনি আপডেট প্রয়োজন এমন সব অ্যাপের তালিকা দেখতে পাবেন। আপনি চাইলে একটি একটি করে আপডেট দিতে পারেন, অথবা সময় বাঁচাতে উপরে থাকা নীল রঙের Update all বাটনে ক্লিক করুন।
টিপস: সফটওয়্যার অ্যাপ আপডেট করার সময় চেষ্টা করুন Wi-Fi ব্যবহার করতে, যাতে আপনার মোবাইলের ডাটা খরচ কম হয় এবং দ্রুত ডাউনলোড হয়।
আরও পড়ুনঃ- মোবাইলের সাউন্ড কমে গেলে কি করবেন – সঠিক সমাধান
শেষ কথা।
নিয়মিত অ্যাপ আপডেট করলে ফোনের পারফরম্যান্স ভালো থাকে এবং নতুন সব ফিচার ব্যবহার করা যায়। আশা করি এই ছোট টিউটোরিয়ালটি আপনার কাজে আসবে!
যদি আপডেট করার সময় কোনো টেকনিক্যাল সমস্যার সম্মুখীন হন, তবে নিচে কমেন্ট করে আমাদের জানান। নিয়মিত এমন প্রয়োজনীয় টেক-টিপস পেতে আমাদের ওয়েবসাইটটি প্রতিদিন ভিজিট করুন।




