আপনার মোবাইলের সাউন্ড কি আগের মত হচ্ছে না? এখন কিভাবে আপনি আপনার মোবাইলের সাউন্ড বাড়িয়ে নিবেন? বা মোবাইলের সাউন্ড কমে গেলে কি করব জানতে এই পোস্টটি দেখুন, নিচে বিস্তারিত নিয়ম দেওয়া হলোঃ
অনেক সময় দেখা যায় হঠাৎ করেই মোবাইলের স্পিকার সাউন্ড আগের চেয়ে অনেক কমে যায়। এটি যেমন বিরক্তিকর, তেমনি দুশ্চিন্তারও কারণ হতে পারে। তাই আজকের এই ব্লগে মোবাইলের সাউন্ড বাড়ানোর সঠিক উপায় আপনাদের জানাবো। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে দেখে নেই কিভাবে মোবাইলের সাউন্ড আগের চেয়ে বেশি করা যাই।
আরও পড়ুনঃ- ঘরে বসে শপিং করার সেরা ওয়েবসাইট।
মোবাইলের সাউন্ড বাড়ানোর নিয়মঃ-
মোবাইলের সাউন্ড আগের চেয়ে বেশি করতে নিচের পদ্ধতি দেখুন এবং এইভাবে আপনি চেষ্টা করুন।

ধাপ-১: সবার আগে আপনার ফোনের গুগল প্লে-স্টোর (Play Store) এ গিয়ে সার্চ করুন “Volume Booster GOODEV”। অ্যাপটি খুঁজে পাওয়ার পর ‘Install’ বাটনে ক্লিক করে এটি ফোনে নামিয়ে নিন। ইনস্টল হয়ে গেলে ‘Open’ বাটনে ক্লিক করুন।

ধাপ-২: অ্যাপটি ওপেন করলে আপনি নিচের দিকে ছোট একটি পপ-আপ উইন্ডো দেখতে পাবেন। এখানে প্রধানত দুটি স্লাইডার বা বার থাকে:
- Vol%: এটি আপনার ফোনের সাধারণ ভলিউম লেভেল।
- Boost: এটি হলো অতিরিক্ত সাউন্ড বাড়ানোর অপশন।

ধাপ-৩: ছবিতে যেমনটি দেখছেন, আপনি আপনার প্রয়োজন অনুযায়ী ‘Vol’ এবং ‘Boost’ সেট করে নিন। উদাহরণস্বরূপ, ভলিউম ৭০% এবং বুস্ট ১০%-১৫% রাখলে স্পিকারের ক্ষতি ছাড়াই বেশ ভালো সাউন্ড পাওয়া যায়। কাজ শেষ হয়ে গেলে আপনি অ্যাপটি থেকে বের হয়ে। আপনার পছন্দের গান বা ভিডিও প্লে করে দেখুক সাউন্ড আগের চেয়ে বেড়েছে কিনা।
আরও পড়ুনঃ- সেরা ৫টি ব্লুটুথ স্পিকার: দাম ও রিভিউ
কিছু জরুরি টিপস:
১. যদি দেখেন সাউন্ড একদমই আসছে না, তবে আগে চেক করে নিন আপনার ফোনটি ‘Silent’ বা ‘Do Not Disturb’ মোডে আছে কি না।
২. অনেক সময় ফোনের স্পিকারে ধুলো জমে সাউন্ড কমে যায়, সেক্ষেত্রে একটি নরম ব্রাশ দিয়ে স্পিকারের যাইগা পরিষ্কার করে দিতে হবে।
৩. সফটওয়্যারের সমস্যার কারণে সাউন্ড না হলে একবার ফোনটি রিস্টার্ট (Restart) দিয়ে দেখুন।
আশা করি, এই অ্যাপটি ব্যবহার করে আপনি আপনার মোবাইলের কম সাউন্ডের সমস্যার সমাধান করতে পারবেন। টেকনোলজি বিষয়ক এমন আরও টিপস পেতে আমাদের সাথেই থাকুন!
আরও পড়ুনঃ- সোনালী ব্যাংক সকল শাখার মোবাইল নাম্বার: এখানে। ২০২৬
ভিডিওঃ
উপসংহার।
মোবাইলের সাউন্ড কম হওয়া একটি সাধারণ সমস্যা, কিন্তু সঠিক সেটিংস এবং কিছু ছোট ট্রিকস জানলে খুব সহজেই এই সমস্যার সমাধান করা সম্ভব। আজকের ব্লগে শেয়ার করা টিপসগুলো আপনার কেমন লেগেছে তা আমাদের জানাতে ভুলবেন না। পোস্টটি আপনার উপকারে আসলে প্রিয়জনদের সাথে শেয়ার করুন যাতে তারাও তাদের ফোনের সাউন্ড সমস্যার সমাধান করতে পারে। আমাদের ব্লগের সাথেই থাকুন




