আপনি কি অনলাইন শপিং ওয়েবসাইট খুজতেছেন, আজকের (এই ব্লগে) আমি কয়েকটি ওয়েবসাইট লিস্ট দিয়েছি এই ওয়েবসাইটগুলো থেকে আপনি আপনার প্রয়োজনীয়, পণ্য কিনতে পারবেন। বিস্তারিত জানতে পুরো পোষ্টটি পড়ুন।
বর্তমান সময়ে (অনলাইন শপিং) বাংলাদেশের ক্রেতাদের মধ্যে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। এখন আর বাজারে ঘুরে ঘুরে কেনাকাটা করা প্রয়োজন নেই আপনি শুধু একটি ওয়েবসাইটে বা অ্যাপে লগইন করে ঘরে বসে প্রয়োজনীয় পণ্য অর্ডার করতে পারেন। (খাবার, ফ্যাশন, ইলেকট্রনিক্স, হোম ডেকর) সবকিছু অনলাইনে এক ক্লিকেই কেনা যায়।
আরও পড়ুনঃ- সেরা ৫টি ব্লুটুথ স্পিকার: দাম ও রিভিউ
তবে নতুন ব্যবহারকারীরা প্রায়শই প্রশ্ন করেন, বাংলাদেশে কোন কোন অনলাইন শপিং সাইটগুলো নিরাপদ এবং জনপ্রিয়। এখানে সকল ওয়েব-সাইটের একটি তালিকা তৈরি করা হয়েছে। দেখুন
বাংলাদেশ (অনলাইন শপিং) ওয়েবসাইট লিস্ট।
আপনার (প্রয়োজন অনুযায়ী) নির্ভরযোগ্য কিছু ওয়েবসাইটের তালিকা এবং বিস্তারিত নিচে দেওয়া হলো:
সব (ধরনের কেনাকাটার) জন্য সেরা কয়েকটি ওয়েবসাইট।
“ইলেকট্রনিক্স” থেকে শুরু করে কাপড়, কসমেটিকস এবং ঘরের টুকিটাকি সব কিনতে নিচের ওয়েবসাইট গুলো দেখুন।
- Daraz (দারাজ): বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন মার্কেটপ্লেস। এখানে প্রায় সব ক্যাটাগরির পণ্য পাওয়া যায়।
- লিংক: daraz.com.bd
- AjkerDeal (আজকের ডিল): দেশি পণ্য যেমনঃ পোশাক এবং গৃহস্থালি পণ্যের ভালো কালেকশন এই সাইটে পাবেন।
- লিংক: ajkerdeal.com
- Othoba (অথবা): প্রাণ-আরএফএল গ্রুপের এই সাইটে ইলেকট্রনিক্স ও নিত্যপ্রয়োজনীয় পণ্য পাওয়া যায়।
- লিংক: othoba.com
খাবার ‘অর্ডার’ করার জন্য সেরা কিছু ওয়েবসাইট।
রেস্টুরেন্টের খাবার বা প্রতিদিনের বাজার অনলাইনে অর্ডারের জন্য সেরা কিছু ওয়েবসাইট নিচে দেখুনঃ
- Foodpanda (ফুডপ্যান্ডা): খাবার ডেলিভারির জন্য সবচেয়ে জনপ্রিয় অ্যাপ। জনপ্রিয় সব খাবার অর্ডার করতে এই ওয়েবসাইট বা এপস ব্যবহার করতে পারেন।
- লিংক: foodpanda.com.bd
- Chaldal (চালডাল): নিত্যপ্রয়োজনীয় বাজারের জন্য সেরা, চাল, ডাল, ইত্যাদি । ১-২ ঘণ্টার মধ্যে ডেলিভারি দেয়।
- লিংক: chaldal.com
- Pathao Food (পাঠাও ফুড): পাঠাও অ্যাপের মাধ্যমে রেস্টুরেন্টের খাবার দ্রুত ডেলিভারি পাওয়া যায়।
- লিংক: pathao.com/food
(ইলেকট্রনিক্স) ও গ্যাজেট ক্রয় করার জন্য সেরা কিছু ওয়েবসাইট।
আসল ইলেকট্রনিক্স এবং গ্যাজেটের জন্য নিচের সাইটগুলো সবচেয়ে নির্ভরযোগ্য: ও জনপ্রিয়।
- Star Tech (স্টার টেক): কম্পিউটার পার্টস, ল্যাপটপ এবং গ্যাজেটের জন্য বাংলাদেশের অন্যতম সেরা শপ।
- লিংক: startech.com.bd
- Ryans Computers (রায়ানস): কম্পিউটার এবং আইটি পণ্যের বিশাল কালেকশন এবং বিশ্বস্ত নাম।
- লিংক: ryanscomputers.com
- Pickaboo (পিকাবু): মোবাইল ফোন এবং স্মার্ট গ্যাজেটের জন্য বিশেষভাবে পরিচিত। এখানে অফিশিয়াল ওয়ারেন্টি নিশ্চিত করা হয়।
- লিংক: pickaboo.com
- Gadget & Gear (গ্যাজেট অ্যান্ড গিয়ার): প্রিমিয়াম স্মার্টফোন এবং অ্যাপল পণ্যের অথরাইজড সেলার।
- লিংক: gadgetandgear.com
(কাপড়চোপড় ও ফ্যাশন) এর জন্য নিচের ওয়েবসাইট গুলো চেক করুন।
ব্র্যান্ডের পোশাকের জন্য সরাসরি এই ওয়েবসাইট গুলো দেখুন:
- Aarong (আড়ং): দেশি ঐতিহ্যবাহী পোশাক ও হস্তশিল্পের জন্য সেরা ব্র্যান্ড।
- লিংক: aarong.com
- Fabrilife (ফ্যাব্রিলাইফ): আরামদায়ক টি-শার্ট এবং ক্যাজুয়াল পোশাকের জন্য তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয়।
- লিংক: fabrilife.com
- Le Reve (লে রেভ): আধুনিক ও ফিউশন ডিজাইনের পোশাকের জন্য পরিচিত।
- লিংক: lerevecraze.com
অন্যান্য বিশেষ সাইট।
- Rokomari (রকমারি): বই এবং স্টেশনারি কেনার সবচেয়ে বড় প্ল্যাটফর্ম।
- লিংক: rokomari.com
- Arogga (আরোগ্য): অনলাইন ফার্মেসি, যেখান থেকে ওষুধ এবং স্বাস্থ্যসেবা পণ্য অর্ডার করা যায়।
- লিংক: arogga.com
- Bikroy (বিক্রয়): নতুন বা পুরনো যেকোনো জিনিস কেনা-বেচার জন্য ক্লাসিফাইড সাইট।
- লিংক: bikroy.com
আশা করি উপরের ওয়েবসাইট গুলো আপনার, কাজে আসবে এবং বাংলাদেশের সকল কেনাকাটার ওয়েবসাইটের লিস্ট এখানে পেয়েছে।
(উপসংহার)
অনলাইন থেকে কোন কিছু অর্ডার করার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে।
না হলে আপনি প্রতারণার শিকার হতে পারেন। নতুন কোন ওয়েবসাইট থেকে কোন কিছু কেনার আগে অবশ্যই, প্রোডাক্ট হাতে পাওয়ার পর টাকা পরিশোধ করবেন। আগে কোন পেমেন্ট করতে যাবেন না।
আর প্রোডাক্ট অর্ডার করার সময়, যার কাছ থেকে নিবেন তার সাথে অবশ্যই কথা বলে নিবেন।
আশা করি সকল কিছু বুঝতে পেরেছেন যদি কোথাও কোন কিছু না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন সমাধান দেওয়ার চেষ্টা করব।




