আপনি কি আপনার টিকটক প্রোফাইলের ভিডিও পিন করতে চান। কিন্তু আপনি জানেন না যে টিকটক প্রোফাইলের ভিডিও পিন করে কিভাবে। যদি আপনি tiktok ভিডিও পিন করার সহজ নিয়ম জানতে চান তাহলে অবশ্যই পোস্টটি শেষ পর্যন্ত পড়ুন। নিচে স্ক্রিনশট সহ ধাপে ধাপে বিস্তারিত নিয়ম দেওয়া হলোঃ
টিকটকে নিয়মিত নতুন ভিডিও আপলোড করলে পুরনো বা বেশি ভিউ হওয়া ভিডিওগুলো অনেক নিচে চলে যায়। কিন্তু আপনি চাইলে আপনার পছন্দের যেকোনো ভিডিও প্রোফাইলের একদম উপরে পিন (Pin) করে রাখতে পারেন। নতুন কেউ আপনার প্রোফাইলে ঢুকলেই ভিডিওটি দেখতে পাবে এবং ভিডিওর ভিউ কয়েক গুণ বেড়ে যেতে পারে!! তাহলে চলুন দেখে নেই কিভাবে টিক টক ভিডিও পিন করতে হয়।।
আরও পড়ুনঃ- ফেসবুক ভিডিও পিন করে অটোমেটিক ভিউ বাড়ান ১০ গুণ
টিকটক ভিডিও পিন করার সহজ নিয়ম ও পদ্ধতিঃ

ধাপ ১: প্রথমে আপনার প্রোফাইলে যান এবং যে ভিডিওটি আপনি পিন করতে চান সেটি ওপেন করুন।

ধাপ ২: ভিডিওটি চালু হওয়ার পর ডানদিকের নিচের কোণায় থাকা তিনটি ডট (…) আইকনে ক্লিক করুন।

ধাপ ৩: তারপর ওপরের স্ক্রিনশট এর মত দেখতে পারবেন, নিচের সারিতে থাকা বিভিন্ন অপশন দেখতে পাবেন। এখান থেকে “Pin” (পিন) লেখা আইকনটিতে ক্লিক করুন।

ধাপ ৪: এখন আপনার প্রোফাইলে ফিরে যান। দেখবেন ভিডিওটির ওপরের কোণায় লাল রঙে “Pinned” লেখা দেখা যাচ্ছে। এটি এখন আপনার প্রোফাইলের সবার উপরে থাকবে। এখন যদি কেউ আপনার প্রোফাইলে আসে তাহলে প্রথমে ঐ ভিডিওটি দেখতে পারবে।
মনে রাখবেন: আপনি সর্বোচ্চ ৩টি ভিডিও আপনার প্রোফাইলের ওপরের সারিতে পিন করে রাখতে পারবেন।
আরও পড়ুনঃ- টিকটক থেকে ভিডিও ডিলিট করবেন কিভাবে ২০২৬
শেষ কথা।
এভাবেই আপনি খুব সহজে আপনার সেরা ভিডিওগুলো প্রোফাইলের প্রথমে পিন করে রাখতে পারেন, যাতে আপনার প্রোফাইলে নতুন কেউ আসলেই শুরুতেই আপনার সেরা বা টিন করা ভিডিও গুলো দেখতে পাবে। টিকটক প্রোফাইল আরও আকর্ষণীয় করতে এই পদ্ধতিটি বেশ কার্যকর। আশা করি, এই টিউটোরিয়ালটি আপনার উপকারে আসবে!
এবং আপনার প্রিয় টিকটক ভিডিও পিন করতে পারবেন। যদি আপনি কোথাও কোনো কিছু না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন সমাধান দেয়ার চেষ্টা করব।




