আপনি কি টিকটক আইডির ভিডিও ডিলিট করতে চান, কিন্তু জানেন না টিকটক ভিডিও ডিলিট করে কিভাবে ,নিচে বিস্তারিত দেওয়া হলো দেখে নিন।
এই ব্লগ পোস্টে আমরা ধাপে ধাপে দেখাবো টিকটক ভিডিও ডিলিট করার সহজ নিয়ম, আপনি যদি টিকটকে নিজের আপলোড করা ভিডিও ডিলিট করতে চান, তাহলে নিচের দেওয়া পদ্ধতি দেখুন। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক।
আরও পড়ুনঃ- টিকটক ভিডিও ডাউনলোড করার সহজ নিয়ম ২০২৬
টিকটক ভিডিও ডিলিট করার সহজ নিয়মঃ

প্রথমে আপনার টিকটক অ্যাপটি ওপেন করুন। নিচের ডান কোণায় থাকা ‘Profile’ আইকনে ক্লিক করে আপনার নিজের প্রোফাইলে যান।

আপনার প্রোফাইলে থাকা ভিডিওগুলোর মধ্য থেকে যে ভিডিওটি ডিলিট করতে চান, তার ওপর ক্লিক করে ভিডিওটি ওপেন করুন।

ভিডিওটি চলাকালীন ডান পাশে লাইক এবং কমেন্ট আইকনের নিচে একটি থ্রি-ডট (…) বা শেয়ার আইকন দেখতে পাবেন। সেখানে ক্লিক করুন।

ক্লিক করার পর নিচের দিকে একটি মেনু বার ওপেন হবে যেখানে ‘Analytics’, ‘Save Video’ বা ‘Privacy Settings’ এর মতো অনেকগুলো অপশন থাকবে। এই সারিটি বাম দিকে স্লাইড (Slide) করবেন।
আরও পড়ুনঃ- টিকটক ভিডিও ডাউনলোড বন্ধ করার সেরা উপায়

এই সারিটি বাম দিকে স্লাইড (Slide) করলে একদম শেষের দিকে ‘Delete’ (আবর্জনার বালতি আইকন) অপশনটি পাবেন।

Delete’ বাটনে ক্লিক করার পর অ্যাপ আপনার কাছে পুনরায় জানতে চাইবে আপনি কি সত্যিই ভিডিওটি মুছে ফেলতে চান কি না। সেখানে ‘Delete’ কনফার্ম করলেই ভিডিওটি আপনার প্রোফাইল থেকে স্থায়ীভাবে মুছে যাবে।
মনে রাখবেন: একবার ভিডিও ডিলিট করে ফেললে তা আর ফিরে পাওয়া সম্ভব নয়। তাই ডিলিট করার আগে নিশ্চিত হয়ে নিন। ভিডিওটি ডিলিট করবেন কিনা।
টিকটক ভিডিও ডিলিট করার বিশেষ কয়েকটি কারণঃ-
১. ভিডিওতে ভুল থাকাইঃ
ভিডিও ছাড়ার পর যদি দেখা যায় কথায় ভুল হয়েছে, বানানে ভুল আছে অথবা এডিটিং ঠিকমতো হয়নি, তখন সেটি ডিলিট করে আবার নতুন করে আপলোড করতে হয়।
২. ভিউ কম হলেঃ
অনেক সময় কষ্ট করে বানানো ভিডিওতে একদমই ভিউ বা লাইক আসে না। প্রোফাইল দেখতে সুন্দর রাখার জন্য অনেকেই তখন সেই কম ভিউ হওয়া ভিডিওগুলো সরিয়ে ফেলেন।
৩. টিকটকের নিয়ম না মানাঃ
ভিডিওতে যদি এমন কিছু থাকে যা টিকটকের নিয়মের বাইরে (যেমন: অন্যের ভিডিও কপি করা বা বিপজ্জনক কিছু দেখানো), তবে আইডি সেভ রাখতে ভিডিওটি ডিলিট করে দেওয়া ভালো।
৪. ভিডিও তৈরি বিষয় পরিবর্তন হলেঃ
আগে হয়তো এক ধরণের ভিডিও বানাতেন, এখন অন্য ধরণের ভিডিও বানাচ্ছেন। আগের ভিডিওগুলো এখন আর ভালো লাগছে না বা বর্তমান কাজের সাথে মিলছে না , এমন মনে হলেও মানুষ ভিডিও ডিলিট করে।
৫. ব্যক্তিগত কারণেঃ
ভিডিওতে নিজের বা পরিবারের এমন কিছু দেখা যাচ্ছে যা আপনি সবাইকে দেখাতে চাচ্ছেন না, অথবা ভিডিওটি নিয়ে কেউ বাজে মন্তব্য করছে , এমন পরিস্থিতিতেও ভিডিও ডিলিট করা করতে হয়।
আরও পড়ুনঃ- TikTok ভিডিও Pin করে ভিউ বাড়ান আনলিমিটেড
উপসংহার।
আশা করি, আজকের এই পোস্টটি পড়ার পর টিকটক ভিডিও ডিলিট করা নিয়ে আপনাদের মনে আর কোনো প্রশ্ন নেই। অনেক সময় আমরা ভুলবশত কোনো ভিডিও আপলোড করে ফেলি অথবা পুরনো ভিডিওগুলো আর প্রোফাইলে রাখতে চাই না। সেক্ষেত্রে এই সহজ ধাপগুলো আপনাকে সাহায্য করবে। যদি ভিডিও ডিলিট করতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হন, তবে নিচে কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আরো কিছু জানতে আমাদের ব্লগের সাথেই থাকুন, ধন্যবাদ!



