আপনার ভিডিও কি সবাই ডাউনলোড করছে। আপনি কি জানতে চান কিভাবে টিকটক ভিডিও এর ডাউনলোড অপশন বন্ধ করা যায়। তাহলে আজকের এই পোস্টটি দেখুন এখানে টিকটক ভিডিও ডাউনলোড বন্ধ করার সঠিক নিয়ম দেওয়া হলো হয়েছেঃ
টিকটক ভিডিও ডাউনলোড বন্ধ করার সঠিক নিয়ম – স্ক্রিনশটসহঃ

ধাপ-১: টিকটক অ্যাপটি ওপেন করে নিচের ডানদিকের ‘Profile’ আইকনে ক্লিক করে আপনার নিজের প্রোফাইলে যান।

ধাপ-২: প্রোফাইল পেজের উপরের ডান কোণায় যে তিনটি দাগ (≡) বা মেনু আছে, সেখানে ক্লিক করুন।

ধাপ-৩: মেনু থেকে সবার নিচে থাকা ‘Settings and privacy’ অপশনটি ক্লিক করুন।

ধাপ-৪: এখান থেকে ‘Privacy’ (তালা আইকন যুক্ত) অপশনে ক্লিক করুন। এখানে আপনার ভিডিওর নিরাপত্তা সংক্রান্ত সব সেটিংস থাকে।

ধাপ=5: তারপর download নামে একটি অপশন দেখতে পাবেন এখানে ক্লিক করবেন।

ধাপ-৬: সবশেষে, ‘Video downloads’ এর পাশে থাকা টগল বাটনটি ক্লিক করে অফ করে দিন।

ধাপ-৭ঃ দেখুন আমি বাটনটি ক্লিক করে অফ করে দিয়েছি। বাটনটি অফ হলে, এখান থেকে অন্য কেউ আর আপনার ভিডিও ‘download‘ অপশনটি পাবে না।
কিছু গুরুত্বপূর্ণ তথ্য:
- লিঙ্ক শেয়ার: ডাউনলোড বন্ধ করলেও আপনার ভিডিওর লিঙ্ক কিন্তু অন্যরা কপি বা শেয়ার করতে পারবে।
- পুরানো ভিডিও: এই সেটিং পরিবর্তন করলে আপনার প্রোফাইলের আগের এবং পরের সব ভিডিওর জন্যই ডাউনলোড অপশন বন্ধ হয়ে যাবে।
- স্ক্রিন রেকর্ড: মনে রাখবেন, সরাসরি ডাউনলোড বন্ধ করা গেলেও আধুনিক ফোনে স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে ভিডিও কপি করার সুযোগ থেকে যায়, তাই সতর্ক থাকুন।
আপনার কন্টেন্টের সুরক্ষা নিশ্চিত করতে আজই এই সেটিংসটি চেক করে নিন
- আরও পড়ুনঃ- TikTok ভিডিও Pin করে ভিউ বাড়ান আনলিমিটেড
উপসংহার
আশা করি এই পদ্ধতিটি অনুসরণ করে আপনারা সহজেই আপনার টিকটক ভিডিওর ডাউনলোড অপশন বন্ধ করতে পারবেন। নিজের কন্টেন্টের প্রাইভেসি বজায় রাখা এখন আগের চেয়েও সহজ। পোস্টটি উপকারে আসলে শেয়ার করতে ভুলবেন না। এই বিষয়ে আরও কিছু জানার থাকলে আমাকে কমেন্টে জানান।



