জানুন, 019 কোন সিম

জানুন, 019 কোন সিম

আপনি জানতে চান 019 কোন সিম বা আপনার ফোনের কন্টাক্ট লিস্টে কি ০১৯ দিয়ে শুরু হওয়া কোন নম্বর আছে? আপনার মনে কি প্রশ্ন আসছে এই নম্বরটি কোন অপারেটরের বা কোন সিম, তাহলে এই পোস্টটি দেখুন নিচে বিস্তারিত দেওয়া হলোঃ

অনেকেই জানতে চান ০১৯ কোন কোম্পানির সিম বা এই সিমের সুবিধাগুলো কী কী। আসলে ০১৯ হচ্ছে জনপ্রিয় মোবাইল অপারেটর বাংলালিংকের নম্বর। আপনি যদি সাশ্রয়ী দামে কথা বলতে বা ইন্টারনেট চালাতে চান, তবে এই সিম নিয়ে কিছু তথ্য আপনার জেনে রাখা খুব দরকার।

আরও পড়ুনঃ- 017 কোন সিম – 017 কোন সিমের নাম্বার (জানুন: ১ ক্লিকে)

১. বাংলালিংকের: সব সময় দরকারি কোডগুলো

এই কোডগুলো মুখস্থ থাকলে বা ফোনে সেভ করা থাকলে আপনার কাজ অনেক সহজ হয়ে যাবে:

  • নিজের নাম্বার দেখতে: আপনার সিমের নাম্বার ভুলে গেলে ডায়াল করুন *৫১১#
  • টাকা বা ব্যালেন্স চেক: মোবাইলে কত টাকা আছে দেখতে ডায়াল করুন *১২৪#
  • ইন্টারনেট চেক: কত এমবি (MB) আছে তা জানতে ডায়াল করুন *৫০০০*৫০০# বা *১২১*১#
  • মিনিট চেক: কেনা মিনিট কতটুকু বাকি আছে দেখতে ডায়াল করুন *১২১*১০০#

২.বাংলালিংক: টাকা শেষ হলে করণীয় (লোন নেওয়ার নিয়ম)

হঠাৎ ফোনে টাকা শেষ হয়ে গেলে এবং আশেপাশে রিচার্জের দোকান না থাকলে আপনি লোন নিতে পারেন:

  • টাকা লোন: *৮৭৪# ডায়াল করলে আপনার ব্যালেন্সে টাকা চলে আসবে (পরে রিচার্জ করলে তা কেটে নেওয়া হবে)।
  • ইন্টারনেট লোন: এমবি শেষ হয়ে গেলে *৫০০০*৫০০# ডায়াল করে ডাটা লোন নেওয়া যায়।

আরও পড়ুনঃ- ০১৬ কোন সিম (সবার জানা প্রয়োজন)

৩. বাংলালিংক সেরা অফার দেখার উপায়

আপনার সিমের জন্য সবচেয়ে ভালো এবং কম দামী অফারগুলো (মিনিট বা ইন্টারনেট) জানতে ডায়াল করুন: *১২১# এখান থেকে আপনি আপনার বাজেটের মধ্যে সেরা প্যাকটি বেছে নিতে পারবেন।

৪. বাংলালিংক সিম কার নামে রেজিস্ট্রেশন করা?

আপনার এনআইডি (NID) কার্ড দিয়ে কয়টি সিম তোলা হয়েছে বা এই সিমটি কার নামে, তা জানতে:

  • ডায়াল করুন *১৬০০১#
  • আপনার এনআইডি কার্ডের শেষ ৪টি সংখ্যা লিখে পাঠান। ফিরতি মেসেজে সব তথ্য চলে আসবে।

৫. বাংলালিংক: কিছু দরকারি সার্ভিস বন্ধ বা চালু করা।

  • ইন্টারনেট সেটিংস: ফোনে নেট না চললে সেটিংস আনতে ডায়াল করুন *৫০০০*৫#
  • সব ভ্যালু অ্যাডেড সার্ভিস বন্ধ: অজথা টাকা কাটে এমন সার্ভিস বন্ধ করতে ডায়াল করুন *১২১*৭*১*২*১#
  • কাস্টমার কেয়ার: যেকোনো বড় সমস্যায় কথা বলতে কল করুন ১২১ নাম্বারে।

বাংলালিংক একনজরে সকল কোড।

সার্ভিস নাম ডায়াল কোড
নিজের নাম্বার দেখা *৫১১#
ব্যালেন্স চেক *১২৪#
ইন্টারনেট চেক (MB) *৫০০০*৫০০#
মিনিট চেক করা *১২১*১০০#
জরুরি লোন নেওয়া *৮৭৪#
সব অফার দেখা *১২১#
সিম রেজিস্ট্রেশন যাচাই *১৬০০১#

আরও পড়ুনঃ- ০১৮ কোন সিমের নাম্বার (জেনে নিন এক মিনিটে)

উপসংহার

আশা করি, আজকের ব্লগের মাধ্যমে ০১৯ সিমের খুটিনাটি সব তথ্য আপনি জানতে পেরেছেন। তবে আমার পরামর্শ থাকবে, বারবার কোড ডায়াল করার ঝামেলা এড়াতে আপনি ‘MyBL’ অ্যাপটি ব্যবহার করতে পারেন। এতে আপনার সময় বাঁচবে এবং সব অফার নিজের চোখে দেখে নিতে পারবেন। লেখাটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top