অনেকেই আছেন যারা স্মার্টফোনের পছন্দ করেন না, আবার ইন্টারনেটের দুনিয়া থেকেও দূরে থাকতে চান না। তাদের জন্যই বাজারে এসেছে GDL Go 4G Smart Button Phone।
এই ফোনটি দেখতে সাধারণ বাটন ফোনের মতো হলেও এতে রয়েছে সুপার ফাস্ট ৪জি (4G) ইন্টারনেট সুবিধা। ফলে আপনি বাটন টিপেই ইউটিউব দেখা বা ফেসবুক ব্যবহার করার মতো স্মার্ট সব কাজ অনায়াসেই করতে পারবেন।

আজকের এই লেখায় আমরা বাংলাদেশে জিডিএল Go 4G বাটন ফোনের দাম কত এবং এই ফোনের ব্যাটারি ও ক্যামেরা কেমন, তা নিয়ে একদম সহজভাবে আলোচনা করব।
আপনি যদি অল্প বাজেটে একটি ৪জি বাটন ফোন কিনতে চান, তবে আজকের এই পোস্টটি শেষ পর্যন্ত পড়ুন।
জিডিএল Go 4G বাটন ফোনের দাম কত??
বর্তমানে বাংলাদেশের বাজারে জিডিএল Go 4G বাটন ফোনের দাম ২,২০০ টাকা থেকে ২,৫০০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে, তবে কেনার আগে দাম ভালো করে যাচাই করে নিবেন।

Gdl Go ফোনে যে যে Apps ব্যবহার করতে পারবেন?
এই ফোনে আপনি বেশ কিছু এন্ড্রয়েড ফোনের সফটওয়্যার ব্যবহার করতে পারবেন। নিচে এর বিস্তারিত দেওয়া হলো।
- ইউটিউব (YouTube): এই ফোনে আপনি খুব সহজেই ইউটিউবে ভিডিও দেখতে পারবেন। বাটন ফোনের ছোট পর্দায় ভিডিও দেখার অভিজ্ঞতা আরও সহজ করতে এতে বিশেষ প্লেয়ার দেওয়া হয়েছে।
- ফেসবুক ও মেসেঞ্জার (Facebook): যারা সবসময় সোশ্যাল মিডিয়ায় যুক্ত থাকতে চান, তারা এই ফোনে খুব সহজে ফেসবুক ব্রাউজ করতে পারবেন এবং প্রয়োজনীয় মেসেজের উত্তর দিতে পারবেন।।
- TikTok: এই ফোনে আপনি tiktok অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারবেন। এবং স্মার্টফোনের মতই টিকটকের সকল ভিডিও দেখতে পারবেন।
- দ্রুত ব্রাউজিং: ফোনের বিল্ট-ইন ব্রাউজার দিয়ে গুগল সার্চ করা বা প্রয়োজনীয় ওয়েবসাইট ভিজিট করা যায়।
এক কথায় বলতে গেলে, যারা স্মার্টফোনের সব ফিচার বাটন ফোনে পেতে চাও তাদের এই ফোনটি পছন্দ হতে পারে। ডিফল্টভাবে অনেক ধরনের অ্যাপস ইনস্টল করা থাকে। এবং নতুন করে আবার নতুন নতুন অ্যাপস যুক্ত করা যায়।

| GDL Go 4G এর বিস্তারিত তথ্য | |
|---|---|
| মডেল | GDL Go 4G |
| অফিসিয়াল দাম | ২,১০০ – ২৫০০ টাকার ভিতর |
| নেটওয়ার্ক | ২জি, ৩জি, ৪জি (VoLTE সমর্থিত) |
| ডিসপ্লে | ২.৪ ইঞ্চি, কিউভিজিএ (২৪০x৩২০ পিক্সেল) |
| র্যাম ও রম | ৬৪ এমবি র্যাম ও ১২৮ এমবি ইন্টারনাল স্টোরেজ |
| মেমোরি কার্ড | ৩২ জিবি পর্যন্ত লাগানো যাবে |
| ক্যামেরা | ০.০৮ মেগাপিক্সেল মেইন ও সেলফি ক্যামেরা |
| ব্যাটারি | ১৬০০ mAh (লি-আয়ন) |
| চার্জিং পোর্ট | ইউএসবি টাইপ-সি (Type-C) |
| কানেক্টিভিটি | ওয়াই-ফাই, ব্লুটুথ ৩.০ |
| বিশেষ সুবিধা | ওয়্যারলেস এফএম রেডিও, ক্যালকুলেটর, এমপি৪ প্লেয়ার |
| রঙ | কালো, পান্না সবুজ এবং পুদিনা সবুজ |
| উৎপাদনকারী দেশ | বাংলাদেশ |

কেনার আগে যা খেয়াল রাখবেন:
ফোনটি যদি কিনতে চান,,তবে কেনার আগে বেশ কিছু দরকারি তথ্য জেনে নিন।
১. ওয়ারেন্টি: কেনার সময় অবশ্যই ১ বছরের অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড আছে কি না নিশ্চিত হয়ে নিন।
২. অফার চেক: বিশেষ করে গ্রামীণফোন শপে এর বিশেষ অফার থাকে এবং ফোনটি কিনলে কয়েক জিপি ইন্টারনেট ফ্রি দেয়। এগুলো দেখে নিন।
৩. রিভিউ: দারাজ থেকে কেনার সময় আগের ক্রেতাদের রিভিউ এবং রেটিং দেখুন।
শেষ কথা।
আশা করি, আজকের এই ব্লগের মাধ্যমে আপনি ফোনটির দাম এবং ফিচার সম্পর্কে পরিষ্কার ধারণা পেয়েছেন। ফোনটি নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে বা ব্যবহারের অভিজ্ঞতা জানাতে নিচে কমেন্ট করতে পারেন




