আপনি কি ফেসবুক প্রোফাইল লক করার নিয়ম খুঁজছেন? তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন, এখানে আপনি ধাপে ধাপে স্ক্রিনশটসহ সবচেয়ে সহজ পদ্ধতিটি জানতে পারবেন। নিচে দেখুন বিস্তারিত।
ফেসবুক প্রোফাইল লক করা থাকলে আপনার ব্যক্তিগত তথ্য ও ছবি অনেক বেশি নিরাপদ থাকে। আপনার ফ্রেন্ড লিস্টের বাইরের কেউ আপনার পোস্ট বা ছবি দেখতে পারবে না। এতে করে আপনার ছবি নিয়ে কেউ খারাপ কিছু করতে পারবে না, তেমনি অপরিচিত কেউ আজে বাজে বিরক্তিকর কমেন্টও করতে পারবে না। নিজের প্রাইভেসি বজায় রাখতে আপনিও প্রোফাইল লক করে রাখতে পারেন।
আরও পড়ুনঃ- ফেসবুক প্রোফাইল ছবি পরিবর্তন করুন খুব সহজে।
চলুন বন্ধুরা, এবার জেনে নেই ফেসবুক প্রোফাইল লক করার সহজ নিয়ম:
ফেসবুক প্রোফাইল লক করার সঠিক নিয়ম (স্ক্রিনশট সহ)
সঠিকভাবে ফেসবুক প্রোফাইল লক করতে নিচে দেখানো ধাপগুলো ভালো করে দেখুন এবং সে অনুযায়ী চেষ্টা করুন।

প্রথমে আপনার ফেসবুক অ্যাপটি ওপেন করুন। হোম ফিডের বাম পাশে থাকা আপনার প্রোফাইল আইকন বা ছবির ওপর ক্লিক করে নিজের প্রোফাইলে যান।

আপনার প্রোফাইলে ঢোকার পর, “Edit Profile” বাটনের ঠিক পাশেই একটি তিনটি ডট (…) মেনু দেখতে পাবেন। এই আইকনটিতে ক্লিক করুন।

এখন আপনার সামনে “Profile Settings” চলে আসবে। এখান থেকে তালিকাভুক্ত অপশনগুলো থেকে “Lock profile” লেখাটি খুঁজে বের করুন এবং তাতে ক্লিক করুন।

পরবর্তী স্ক্রিনে প্রোফাইল লক করলে কী কী সুবিধা পাবেন তার একটি বিবরণ দেখানো হবে (যেমন: শুধুমাত্র বন্ধুরা আপনার পোস্ট ও ছবি দেখতে পাবে)। নিচে থাকা নীল রঙের “Lock your profile” বাটনে ক্লিক করুন।
আরও পড়ুনঃ- মেসেঞ্জার গ্রুপ খোলার সঠিক নিয়ম।

সবশেষে একটি পপ-আপ মেসেজ আসবে যেখানে লেখা থাকবে “You locked your profile”। এখন শুধু “OK” বাটনে ক্লিক করলেই আপনার প্রোফাইলটি সফলভাবে লক হয়ে যাবে।
বিশেষ দ্রষ্টব্যঃ যদি আপনার ফেসবুক প্রোফাইলে প্রোফেশনাল মোড চালু থাকে তাহলে কিন্তু ফেসবুক প্রোফাইল লক করার অপশন খুঁজে পাবেন না। ফেসবুক প্রোফাইল লক করতে প্রফেশনাল মুড অফ করতে হবে।
প্রোফাইল লক করলে কী হয়?
- আপনার ফ্রেন্ড লিস্টের বাইরের কেউ আপনার টাইমলাইনের কোনো ছবি বা পোস্ট দেখতে পাবে না।
- আপনার প্রোফাইল পিকচার বা কভার ফটো কেউ বড় করে দেখতে বা ডাউনলোড করতে পারবে না।
- আপনার শেয়ার করা স্টোরিগুলো শুধু আপনার বন্ধুরাই দেখতে পাবে।
আপনার ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখতে এই ফিচারটি অত্যন্ত কার্যকর। আশা করি এই পোস্টটি আপনার কাজে লাগবে!
আরও পড়ুনঃ- ফেসবুক প্রফেশনাল মোড অন করবেন কিভাবে।
শেষ কথা,
আশা করি, আজকের এই সহজ টিউটোরিয়ালটি আপনার অ্যাকাউন্টকে আরও সুরক্ষিত করতে সাহায্য করবে। এবং আপনি যদি কোথাও কোন কিছু না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করুন সমাধান দেয়ার চেষ্টা করুন, আর এই পোস্টেটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেন তারাও যাতে এই বিষয়ে জানতে পারে, নিরাপদ থাকুন, সচেতন থাকুন! ধন্যবাদ




