আপনি কি আপনার প্রোফাইলের পুরনো ছবি পরিবর্তন করে নতুন ছবি দিতে চান। বা আপনি জানতে চান, কিভাবে ফেসবুক প্রোফাইলের ছবি পরিবর্তন করতে হয়। তাহলে আজকের এই পোস্টটি আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। বিস্তারিত নিচে দেওয়া হলঃ
আমরা অনেকেই মাঝেমধ্যে ফেসবুক প্রোফাইলে পুরনো ছবি বদলে নতুন ছবি দিতে চাই, কিন্তু ফেসবুক প্রোফাইল ছবি পরিবর্তন করার সহজ নিয়ম না জানার কারণে, অনেকেই প্রোফাইল ছবি পরিবর্তন করতে গিয়ে সমস্যায় পড়ি। আজকের পোস্টে আমি আপনাদের দেখাবো কীভাবে খুব সহজে আপনার ফেসবুক প্রোফাইল ছবি পরিবর্তন করবেন।
আরও পড়ুনঃ- Facebook Comment Delete করুন সহজে।
ফেসবুক প্রোফাইলের ছবি পরিবর্তন করার সঠিক নিয়ম (স্ক্রিনশটসহ)
ফেসবুক প্রোফাইলের ছবি সঠিক ভাবে পরিবর্তন করতে নিচের দেখানো সহজ পদ্ধতি গুলো দেখুন এবং এইভাবে আপনি চেষ্টা করুন।

প্রথমে আপনার স্মার্টফোন থেকে ফেসবুক অ্যাপটি ওপেন করুন। হোম ফিডের উপরের ডানদিকের কোণায় আপনার বর্তমান ছোট প্রোফাইল ছবিটি দেখতে পাবেন। সেখানে ক্লিক করুন।
আরও পড়ুনঃ- প্রফেশনাল ইউটিউব চ্যানেল খোলার সঠিক নিয়ম

আপনার বর্তমান প্রোফাইল ছবির ঠিক নিচে বা ছবির সাথে ছোট একটি ক্যামেরা আইকন দেখতে পাবেন। ছবি পরিবর্তন করার জন্য এই ক্যামেরা আইকনটিতে ক্লিক করুন।

ক্যামেরা আইকনে ক্লিক করার পর আপনার ফোনের গ্যালারি ওপেন হবে। এখান থেকে আপনি যে ছবিটি প্রোফাইল হিসেবে দিতে চান, সেটি খুঁজে বের করুন এবং তার ওপর ট্যাপ করুন।

ছবিটি সিলেক্ট করার পর আপনি একটি প্রিভিউ স্ক্রিন দেখতে পাবেন। সবকিছু ঠিক থাকলে স্ক্রিনের উপরের ডানদিকের কোণায় নীল রঙের ‘SAVE’ বা ‘সেভ’ বাটনটি দেখতে পাবেন। সেখানে ক্লিক করুন।

এখন কিছুক্ষণ অপেক্ষা করুন, এবং আপনার প্রোফাইল পিকচারটি আপলোড হতে শুরু করবে এবং কিছুক্ষণের মধ্যেই পরিবর্তন হয়ে যাবে। দেখুন উপরের স্ক্রিনশটে আমার প্রোফাইল ছবিটি পরিবর্তন হয়ে গেছে।
আরও পড়ুনঃ- ফেসবুক প্রফেশনাল মোড অন করবেন কিভাবে
শেষ কথা,
আশা করি, উপরের সহজ ধাপগুলো অনুসরণ করে আপনি এখন অনায়াসেই আপনার ফেসবুক প্রোফাইল পিকচার পরিবর্তন করতে পারবেন। এরপরও যদি কোথাও কোন কিছু না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন সমাধান দেওয়ার চেষ্টা করব। এই টিউটোরিয়ালটি আপনার উপকারে আসলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। টেকনোলজি এবং সোশ্যাল মিডিয়া সংক্রান্ত আরও এমন দরকারি টিপস পেতে আমাদের ব্লগের সাথেই থাকুন। ধন্যবাদ!




