আসসালামুয়ালাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি।
আজকের এই পোস্টে আমি দেখাবো কিভাবে আপনি সহজে ফেসবুকে ব্লক করা ফ্রেন্ড গুলোর লিস্ট দেখবেন। এবং অনব্লক করবেন।
অনেক সময় দেখা যাই রাগের মাথায় আমরা আমাদের প্রিয়জনদের আইডি ব্লক করে ফেলি এবং পরে আবার অনব্লক করতে চাই। কিন্তু ফেসবুকে ব্লক লিস্ট দেখার নিয়ম বা ফেসবুকে আনব্লক করার নিয়ম, আমাদের জানা থাকেনা। ফলে আমরা তা করতে পারি না।
তাহলে চলুন বন্ধুরা কাউকে ব্লক করার পর অনব্লক করার সহজ উপায় জানে নেই।
ফেসবুকে ব্লক লিস্ট দেখার নিয়ম ও অনব্লক করার উপায়।

প্রথমে আপনি আপনার ফেসবুক এপসটি open করুন। তারপর বাম দিকে উপরে দেখুন ৩ টি লাইন দেখা যাচ্ছে এখানে ক্লিক করুন।

তারপর আপনি উপরের স্ক্রিনশট এর মতো দেখতে পাবেন এবং settings and privacy এই অপশনটিতে ক্লিক করবেন।

settings and privacy তে ক্লিক করলে settings অপশন দেখতে পাবেন, আপনি এখানে ক্লিক করবেন।

settings এ ক্লিক করার পর, আপনি একটু নিচের দিকে আসবেন এবং blocking নামে একটি অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করুন।

blocking এ ক্লিক করার পর আপনি যাকে যাকে ব্লক করেছেন তার লিস্ট দেখতে পাবেন। এখান থেকে যাকে আপনি ব্লক খুলতে চান, পাশে দেখুন Unblock লেখা আছে এখানে ক্লিক করুন।

Unblock এ ক্লিক করার পর আবার একটি মেসেজ দেখতে পাবেন,, এবং নিচে Unblock লেখা দেখতে পাবেন আপনি আবার এই Unblock এ ক্লিক করুন। তাহলেই তা অনব্লক হয়ে যাবে।
শেষ কথা।
পরিশেষে বলা যাই ফেসবুকে কাউকে ব্লক করলে আর চিন্তার কোন কারন নেই। আপনি যদি উপরের পদ্ধতি সঠিক ভাবে দেখে চেষ্টা করেন তাহলে আপনিও ফেসবুকে ব্লক করা ফ্রেন্ড অনব্লক করতে পারবেন।
আজকের মতো এই পোস্টটি এখানেই শেষ করছি। যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করুন। সমাধান দেওয়ার চেষ্টা করব।
ভালো থাকবেন সুস্থ থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।



