মোবাইল চার্জ হতে অনেক সময় লাগছে? সমাধান জানুন

আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভাল আছেন। আজকে আমি এই পোস্টে আপনাদের সাথে দরকারি একটি টিপস শেয়ার করব, টিপসটি হল মোবাইল সারারাত চার্জে রাখলেও চার্জ হয় না। এই সমস্যা থেকে কিভাবে মুক্তি পাবেন তার কয়েকটি সমাধান আপনাদের সাথে শেয়ার করব।‌ এবং জানাবো এই সমস্যা কোথা থেকে হয়।

প্রথমে জেনে নেওয়া যাক কেন মোবাইল চার্জ হতে অনেক সময় লাগে।

ফোনে চার্জ হতে দেরি হয় কেন??

অনেকেই প্রশ্ন করেন: মোবাইল চার্জ দিলে দেখায় চার্জ হয় কিন্তু চার্জ হয় না। এমন হওয়ার কারণ কি। আবার দেখা যায় সারারাত মোবাইল চার্জে রাখলেও চার্জ হয় না। ‌

কেন এমন হয়। ‌

সাধারণত যখন একটি নতুন মোবাইল কিনে আনি তখন দ্রুত চার্জ হয়। ‌ ১-২ বছর চলার পর দেখা যায় মোবাইলের চার্জ হতে অনেক সময় লাগছে। অনেকেই তখন ভাবেন মোবাইলের হয়তো ভেতরের আইসির কোন সমস্যা হয়েছে। বা চার্জার পোর্ট এর কোন সমস্যা হয়েছে। অনেকেই চার্জার পোর্ট চেঞ্জ করে নেন। তারপর এই সমস্যার সমাধান হচ্ছে না।

এখন কি করবেন।

আপনার মোবাইলে যদি চার্জিং সমস্যা হয় তাহলে কি করবেন নিচে দেখুন। 👇👇👇

  1. প্রথমে আপনি চার্জার পোর্টি দেখুন এর ভেতর কোন ময়লা আটকে রয়েছে কিনা। যদি আটকে থাকে। তাহলে আপনার বাসায় যদি কোন পুরনো ব্রাশ থাকে এবং একটু পেট্রোল বা অকটের ব্রাশের সাথে নিয়ে চার্জার পোর্টি পরিষ্কার করার চেষ্টা করুন।
  2. কেবল সমস্যাঃ দেখুন আপনার চার্জারটি ভালো রয়েছে কিনা। যদি চার্জারটি ভালো থাকে। তাহলে বাজার থেকে চার্জারের একটি কেবল কিনে আনুন।‌ অনেক সময় চার্জারের ক্যাবলের সমস্যার কারণে। ‌ মোবাইলের চার্জ হতে অনেক সময় লাগে, বা চার্জ হয় না।
  3. চার্জার এর সমস্যাঃ অনেক সময় দেখা যায় একটি চার্জার দীর্ঘদিন ব্যবহার করার ফলে। চার্জারের ভেতরের পার্টসগুলো অনেক দুর্বল হয়ে যায়। যার ফলে সঠিক অ্যাম্পিয়ারের বিদ্যুৎ মোবাইলে সাপ্লাই দিতে পারে না। যার পরে মোবাইল চার্জ হতে অনেক সময় লাগে। তাই আপনি ভালো মানের একটি চার্জার কিনে সেটি দিয়ে চার্জ দেওয়ার চেষ্টা করুন।। আমার মোবাইলেও একই সমস্যা আমি নতুন চার্জার নিয়েছি। এখন আমার এই সমস্যার সমাধান হয়েছে। কম দামের ভিতর নিতে গেলে ৩০০ টাকা থেকে ৫০০ টাকার মধ্যে পাবেন।

ভবিষ্যতে এই সমস্যা যেন না হয় সে জন্য কি করবেন।

ভবিষ্যতে এ ধরনের সমস্যা এড়াতে আপনি মোবাইল চার্জে রেখে মোবাইল টিপাটিপি করবেন না। ‌ যখন মোবাইলটি চার্জে রেখে মোবাইল টেপেন তখন চার্জারের পর এক্সট্রা একটি চাপ পরে ফলের চার্জারটি কার্য ক্ষমতা দিন দিন কমে যায়।

মোবাইল চার্জ দেওয়া শেষ হলে সঙ্গে সঙ্গে চার্জারটি আপনার বিদ্যুতের সকেট থেকে খুলে রাখবেন বা সুইচ অফ করে রাখবেন। এতে চার্জার দীর্ঘদিন ভালো থাকবে।

শেষ‌ কথা।

মোবাইল আমাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। যদি সঠিক সময় চার্জ না থাকে। তাহলে সমস্যায় পড়তে হয়।

আশা করি উপরের টিপস গুলো দেখে আপনি আপনার মোবাইলে চার্জিং সমস্যার সমাধান করে নিতে পারবেন।

যদি এই পোস্টে কোথাও কোন কিছু না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন। ইনশাআল্লাহ সমাধান দেওয়ার চেষ্টা করব।

আজকের মত এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top