আপনি কি আপনার মোবাইল ফোনকে কম্পিউটারের মতো সিস্টেম করতে চান। কিন্তু বুঝতেছেন না মোবাইল কে কিভাবে কম্পিউটার বানাবো। তাহলে আজকের এই পোস্টটি দেখুন এখানে মোবাইলকে কম্পিউটার বানানোর সঠিক নিয়ম দেওয়া হয়েছে।
অনেকেই মোবাইল কম্পিউটার সিস্টেম করতে চান। বর্তমানে প্রযুক্তির যুগে মোবাইল কম্পিউটার অ্যাপস ব্যবহার করে আপনি খুব সহজেই ফোনকে কম্পিউটারের লুক দিতে পারেন। এবং মাউস এবং কিবোর্ড সংযোগের মাধ্যমে মোবাইলকেই পিসির মতো ব্যবহার করতে পারবেন। আজকের এই ব্লগে আমরা দেখাবো মোবাইল কে কিভাবে কম্পিউটার বানানো যায় তাহলে চলুন শুরু করা যাক।
আরও পড়ুনঃ- বাংলা থেকে ইংরেজি করার সহজ উপায় ২০২৬
মোবাইল কম্পিউটার বানানোর সঠিক নিয়মঃ

ধাপ ১: প্রথমে আপনার ফোনের গুগল প্লে-স্টোরে যান এবং “HyperDroid – PC Launcher” লিখে সার্চ করুন। অ্যাপটি ইনস্টল করা হয়ে গেলে স্ক্রিনে থাকা ‘Open’ বাটনে ক্লিক করুন। এই অ্যাপটি আপনার ফোনের সাধারণ হোম স্ক্রিনকে একটি প্রফেশনাল পিসি ইন্টারফেসে বদলে দেবে। যেমনটি দেখতে পাচ্ছেন নিচের স্ক্রিনশটে।

ধাপ ২: প্রথমবার ব্যবহারের সময় স্ক্রিনে একটি ‘Welcome to project HyperDroid’ মেসেজ আসবে। আপনার ফোনকে পিসি বা কম্পিউটার করতে নীল রঙের ‘OK, I understand’ বাটনে ক্লিক করুন।

ধাপ ৩: এখন আপনার মোবাইলের হোম স্ক্রিনেই আপনি দেখতে পাবেন:
- This PC: যেখানে আপনার ফোনের সব ফাইল কম্পিউটারের মতো ফোল্ডার আকারে থাকবে।
- UI Installer: নতুন কোনো কম্পিউটার apps Download বা ম্যানেজ করার জন্য এটি ব্যবহার করা যায়।
- Browser: সরাসরি ডেস্কটপ মোডে ইন্টারনেট ব্রাউজ করার জন্য ‘UI Chrome’ আইকনটি ব্যবহার করতে পারেন।
আরও পড়ুনঃ- ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেলে কিভাবে বের করবেন ২০২৬

ধাপ ৪: ফাইল মেনাজার দেখুন উপরের স্ক্রিনশট এর মত আসবে।

ধাপ ৫: ব্রাউজার দিয়ে হুবহু ডেক্সটপ এর মত ইউটিউব ভিডিও প্লে করতে পারবেন। আপনি চাইলে এখন মাউস ও কীবোর্ড কানেক্ট করতে পারবেন
আশাকরি সকল নিয়ম বুঝতে পেরেছেন।
আরও পড়ুনঃ- ১ ক্লিকে জানুন || আমি এখন কোথায় আছি ম্যাপ এ
উপসংহার
আপনার হাতের স্মার্টফোনটি এখন আর শুধু কথা বলার মাধ্যম নয়, সঠিক নিয়ম জানলে এটিকে একটি শক্তিশালী কম্পিউটারেও রূপান্তর করা সম্ভব। আশা করি, আজকের এই টিউটোরিয়ালটি দেখার পর আপনি আপনার মোবাইলকে কম্পিউটারের মতো করতে পেরেছেন। প্রযুক্তির এমন আরও চমৎকার ট্রিকস পেতে আমাদের সাথেই থাকুন



