আপনি কি একটি তরমুজ কিনার কথা ভাবছেন। এবং জানতে চাচ্ছেন লাল ও মিষ্টি তরমুজ চেনার উপায়। তাহলে আজকের এই ব্লগটি সম্পন্ন পড়ুন তাহলে বিস্তারিত বুঝতে পারবেন। এবং তরমুজ কিনতে গিয়ে আর ঠকবেন না।
তাহলে চলুন বন্ধুরা আর বেশি কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা শুরু করি। এবং জেনে নেই পাকা, লাল ও মিষ্টি তরমুজ চেনার সহজ উপায় সম্পর্কে।
আরও পড়ুনঃ- জ্বালানি তেলের দাম ও লিস্ট
লাল ও মিষ্টি ভালো তরমুজ চেনার সহজ উপায়ঃ
১. তরমুজের নিচের দাগ দেখুন।

তরমুজের যে অংশটি মাটির সাথে লেগে থাকে, সেখানে একটি বড় দাগ থাকে।
- পাকা ও মিষ্টি: দাগটি যদি গাঢ় হলুদ বা কমলাটে-হলুদ রঙের হয়, তবে বুঝবেন তরমুজটি গাছেই পেকেছে এবং এটি মিষ্টি হবে।
- কাঁচা: দাগটি যদি সাদাটে বা হালকা সবুজ হয়, তবে সেটি পাকা নায়, এই ধরনের তরমুজ কিনবেন না।
২. টোকা দিয়ে পাকা তরমুজ চেনার উপায়ঃ
তরমুজের গায়ে আঙুল দিয়ে টোকা দিন এবং শব্দটি মনোযোগ দিয়ে শুনুন।
- পাকা: আপনার বুকে বা পেটে হাতের আঙ্গুল দিয়ে টোকা দিন যে শব্দ পাবেন, সেটাই হলো পাকা তরমুজের লক্ষণ। এখন একটি তরমুজে টোকা দিয়ে দেখুন ওইরকম শব্দ পান কিনা, পেলে বুঝবেন এটি লাল ও পাকা হবে।
- কাঁচা: আপনার হাতের আঙ্গুল দিয়ে দিয়ে নিজের (মুখ ফুলিয়ে) গালে টোকা দিন এতে আপনার গাল থেকে “টপ টপ” যে শব্দটা হবে. সেটা হলো কাঁচা তরমুজ। এখন একটি তরমুজে টোকা দিয়ে দেখুন ওইরকম শব্দ পান কিনা, পেলে বুঝবেন, এটি কাঁচা তরমুজ।
৩. ওজন পরিক্ষা করেঃ
সমান ওজনের দুটি তরমুজের মধ্যে যেটি হাতে নিলে বেশি ভারী মনে হবে, সেটিই নিন। পাকা তরমুজে বেশি পরিমাণে পানির অংশ থাকে, তাই এটি ওজনে বেশি হয়। হালকা তরমুজ মানেই সেটি ভেতর থেকে শুকিয়ে গেছে বা এখনো পাকেনি।
আরও পড়ুনঃ- টিকটক ভিডিও ডাউনলোড করার সহজ নিয়ম
৪. বাদামী ও জালের মতো দাগ।
তরমুজের গায়ে অনেক সময় খসখসে বাদামী রঙের জালের মতো দাগ দেখা যায়। অনেকে এটাকে নষ্ট মনে করেন, কিন্তু আসলে এটি ভালো লক্ষণ! । এই দাগ যত বেশি হবে, তরমুজটি তত বেশি মিষ্টি হয়।
৫. বোঁটা পর্যবেক্ষণঃ
তরমুজের বোঁটা দেখেও এর পরিপক্কতা সহজে বোঝা যায়।
- শুকনো বোঁটা: বোঁটা যদি একদম শুকনো ও বাদামী রঙের হয়, তার মানে এটি পুরোপুরি পেকে গাছ থেকে আলাদা হয়েছে। যেমনঃ গাছে আম পাকলে এমনি এমনি মাটিতে পড়ে যায় তেমনি। তারমানে এই তরমুজটি ১০০% খেতে সুস্বাদু লাগবে।
- সবুজ বোঁটা: বোঁটা টাটকা বা সবুজ মানেই এটি পাকার আগেই বাগান থেকে জোর করে কেটে আনা হয়েছে। এই ধরনের তরমুজ ভালো হবে না।
আরও পড়ুনঃ- ফেসবুক প্রোফাইল লক করার সহজ নিয়ম
উপসংহারঃ
পরিশেষে বলা যায়, সামান্য একটু সচেতনতা আর এই সহজ কৌশলগুলো জানা থাকলে বাজার থেকে জেনেশুনে সেরা তরমুজটি কেনা সম্ভব। তাই পরবর্তী সময়ে তরমুজ কেনার সময় হলুদ দাগ, ভারী ওজন এবং শব্দ, এই তিনটি বিষয় অবশ্যই মিলিয়ে নেবেন। আশা করি, এখন থেকে প্রতিটি তরমুজই হবে আপনার জন্য লাল, রসালো ও মনের মত মিষ্টি!



