জ্বালানি তেলের দামের লিস্ট

জ্বালানি তেলের দামের লিস্ট

আপনি কি বিভিন্ন জ্বালানি তেলের দাম জানতে চাচ্ছেন। যেমন পেট্রোল, ডিজেল, অকটেন, কেরোসিন ইত্যাদি তেলের দাম ও লিস্ট, কোন তেল কত টাকা – আজকের খবর বিস্তারিত দেওয়া হলো নিচে দেখুনঃ

বিশ্ববাজারের সাথে সামঞ্জস্য বজায় রাখতে দেশে আবারো বেড়েছে জ্বালানি তেলের দাম। গত ১৮ এপ্রিল ২০২৬ তারিখে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে ডিজেল, পেট্রোল, অকটেন ও কেরোসিনের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। ১৯ এপ্রিল থেকে কার্যকর হওয়া এই নতুন দরে প্রতি লিটার কত টাকা বৃদ্ধি পেয়েছে বিস্তারিত জেনে চলুন নেই।

ডিজেল, পেট্রোল, অকটেন ও কেরোসিনের নতুন মূল্য লিস্টঃ

জ্বালানি তেলের দাম আজকের খবরঃ বিভিন্ন তেলের দামের লিস্ট।

জ্বালানি নাম আগের দাম বর্তমান দাম দাম বেড়েছে
অকটেন ১২০ টাকা ১৪০ টাকা + ২০
পেট্রোল ১১৬ টাকা ১৩৫ টাকা + ১৯
ডিজেল ১০০ টাকা ১১৫ টাকা + ১৫
কেরোসিন ১১২ টাকা ১৩০ টাকা + ১৮

* ১৯ এপ্রিল ২০২৬ থেকে কার্যকর হয়েছে।

কেন দাম বাড়ানো হলোঃ

১. বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যাওয়ায়: আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের (Crude Oil) দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় এর প্রভাব স্থানীয় বাজারে পড়েছে। বিশ্ববাজারের সাথে সামঞ্জস্য রাখতেই এই মূল্য সমন্বয় করা হয়েছে।

২. টাকার মন কমে যাওয়ার কারনেঃ ডলারের বিপরীতে টাকার মান কমে যাওয়ায় বিদেশ থেকে তেল আমদানিতে আগের চেয়ে অনেক বেশি ব্যয় হচ্ছে। উচ্চ বিনিময় হারের কারণে আমদানিকৃত তেলের খরচ মেটাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তেলের দাম কবে কমবেঃ

বিশ্ব বাজারে যদি তেলের দাম কমে তাহলে আমাদের বাংলাদেশের বাজারেও তেলের দাম কমবে। বিপরীতে ডলারের মান কমে গেলে টাকার মন বেড়ে গেলে, তেল আমদানিতে টাকার খরচ অনেক কমে যাবে। তখন তেলের দাম কমে যাবে।

শেষ কথা।

পরিশেষে বলা যায়, জ্বালানি তেলের এই দাম বৃদ্ধি আমাদের প্রাত্যহিক জীবনযাত্রার ওপর বড় প্রভাব ফেলবে। পরিবহন ভাড়া থেকে শুরু করে নিত্যপণ্যের দাম সবক্ষেত্রেই এর প্রতিফলন দেখা দিতে পারে। তাই এই সময়ে আমাদের জ্বালানি ব্যবহারে আরও সাশ্রয়ী হওয়া প্রয়োজন। বিশ্ববাজারে তেলের দাম কমলে সরকার দ্রুতই দেশের বাজারেও দাম কমিয়ে আনবে, এটাই সাধারণ মানুষের প্রত্যাশা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top