GDL Switch 4G: বাটন ফোন সব চলবে – Review

GDL Switch 4G: বাটন ফোন সব চলবে - Review

আপনি কি এমন একটি বাটন ফোন খুজতেছেন। যে ফোনে ফোরজি নেটওয়ার্ক থাকবে, ইউটিউব ফেসবুক টিকটক ইত্যাদি অ্যাপস ব্যবহার করা যাবে, এবং অল্প দামে পাওয়া যাবে, তাহলে GDL Switch 4G এই ফোনটি আপনি কিনতে পারেন, এর বিস্তারিত জানতে সম্পন্ন পোস্ট পড়ুন। নিচে বিস্তারিত দেওয়া হলো।

জিডিএল সুইচ ৪জি ফোনের দাম

বিশেষ করে যারা, বেশিক্ষণ ব্যাটারি ব্যাকআপ এবং ফোরজি নেটওয়ার্ক যুক্ত একটি বাটন ফোন খুজতেছেন। তাদের জন্যই বাজারে এসেছে GDL Switch 4G বাটন ফোন। আজকের ব্লগে আমরা GDL Switch 4G-এর দাম, ফিচার এবং পারফরম্যান্স নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনি যদি অল্প বাজেটের মধ্যে সেরা একটি কি-প্যাড ফোন কেনার কথা ভেবে থাকেন, তবে এই রিভিউটি আপনার জন্য।

আরও পড়ুনঃ- বাটন ফোনে চলবে YouTube! Linnex LX 4G ফোনের দাম এবং বিস্তারিত রিভিউ

ইউটিউব চালানো যায় এমন বাটন ফোন

চলুন দেরি না করে ফোনটির বিস্তারিত ফিচার ও দাম দেখে নেওয়া যাক

GDL Switch 4G বাটন এই ফোনে কি কি চলেঃ-

GDL Switch 4G বাটন ফোনে স্মার্টফোনের বেশ কিছু জনপ্রিয় ফিচার ও অ্যাপ ব্যবহার করা যায়। সংক্ষেপে এর প্রধান বৈশিষ্ট্যগুলো নিচে দেওয়া হলো: 

  • ভিডিও কলিং: এই ফোনের অন্যতম বিশেষত্ব হলো Chatter অ্যাপের মাধ্যমে ফ্রিতে ভিডিও কল, অডিও কল এবং চ্যাটিং করার সুবিধা রয়েছে।
  • সোশ্যাল মিডিয়া: এতে জনপ্রিয় অ্যাপ যেমন YouTubeFacebookTikTokTwitter, এবং Instagram ব্যবহার করা যায়। এছাড়া YouTube-এ শর্টস (Shorts) এবং ফেসবুকে রিলস (Reels) দেখার সুবিধাও রয়েছে।
  • ইন্টারনেট ও ব্রাউজিং: ৪জি কানেক্টিভিটি থাকায় এতে দ্রুত গতির ইন্টারনেট ব্রাউজিং করা যায়। তথ্য খোঁজার জন্য এতে Wikipedia এবং খবরের জন্য BBC News অ্যাপ রয়েছে।
  • বিনোদন ও অন্যান্য:
    • অডিও/ভিডিও প্লেয়ার: গান শোনা এবং ভিডিও দেখার জন্য প্লেয়ার রয়েছে ।
    • রেডিও: তার ছাড়াই (Wireless) এফএম রেডিও শোনা এবং রেকর্ডিং করার সুবিধা আছে।
    • গেমস: বিনোদনের জন্য এতে বিভিন্ন গেমস খেলার সুযোগ রয়েছে

GDL Switch 4G বিস্তারিত ফিচার নিচে দেখুনঃ

ফিচার (Features) বিস্তারিত তথ্য (Specifications)
মডেল GDL Switch 4G
নেটওয়ার্ক 2G, 3G, 4G (VoLTE সমর্থিত)
ডিসপ্লে ২.৪ ইঞ্চি, QVGA (২৪০ x ৩২০ পিক্সেল)
ক্যামেরা ডিজিটাল ক্যামেরা (ফ্ল্যাশসহ)
র‍্যাম ও রম ৪৮ এমবি র‍্যাম / ১২৮ এমবি রম
মেমোরি কার্ড ৩২ জিবি পর্যন্ত মাইক্রো এসডি সাপোর্ট
সিম স্লট ডুয়াল সিম (ন্যানো সিম)
ব্যাটারি ১৫০০ mAh (লিথিয়াম-আয়ন)
বিশেষ অ্যাপস YouTube, TikTok, Facebook, WhatsApp (Cloud based)
অন্যান্য সুবিধা ওয়ারলেস এফএম রেডিও, ভিডিও কলিং (Chatter), ব্লুটুথ, টর্চলাইট
রঙ Black, Emerald Green, Peacock Blue

GDL Switch 4G ফোনের বর্তমান দামঃ-

বাংলাদেশে GDL Switch 4G ফোনটি বর্তমানে অত্যন্ত কম মূল্যে পাওয়া যাচ্ছে। এর অফিশিয়াল এবং আন-অফিশিয়াল দামের একটি ধারণা নিচে দেওয়া হলো:

  • বর্তমান বাজারমূল্য: সাধারণত ১,৯৫০ টাকা থেকে ২,২০০ টাকার মধ্যে।
  • অনলাইন স্টোর (Daraz/MobileTech): ১,৯৯০ টাকা থেকে ২,১৯০ টাকা পর্যন্ত হতে পারে।
  • অফিশিয়াল ওয়ারেন্টি: ১ বছরের সার্ভিস ওয়ারেন্টিসহ পাওয়া যাচ্ছে।

(দ্রষ্টব্য: শপ বা অফারভেদে দাম কিছুটা কম-বেশি হতে পারে। কেনার আগে শপে দাম যাচাই করে নেওয়া ভালো।)

আরও পড়ুনঃ- ফেসবুক (পাসওয়ার্ড) কিভাবে চেঞ্জ করবেন? নিজেই সহজে

GDL Switch 4G এর সুবিধা-অসুবিধাঃ-

GDL Switch 4G এর সুবিধা:-

  • ৪জি কানেক্টিভিটি: এই বাজেটে ৪জি নেটওয়ার্ক এবং VoLTE সাপোর্ট এর সুবিধা রয়েছে।
  • স্মার্ট অ্যাপ সাপোর্ট: বাটন ফোন হওয়া সত্ত্বেও এতে ইউটিউব, ফেসবুক, টিকটক এবং ইনস্টাগ্রামের মতো অ্যাপ চালানোর সুবিধা রয়েছে।
  • ভিডিও কলিং: ‘Chatter’ অ্যাপের মাধ্যমে সরাসরি ভিডিও কল করার সুবিধা আছে। ষ
  • শক্তিশালী ব্যাটারি: ১৫০০ mAh ব্যাটারি থাকায় সাধারণ ব্যবহারে দীর্ঘ সময় ব্যাকআপ পাওয়া যায়।
  • অতিরিক্ত ফিচার: তার ছাড়াই (Wireless) এফএম রেডিও শোনা যায়, এবং মেমোরি কার্ড ব্যবহারের সুবিধা রয়েছে।

GDL Switch 4G এর অসুবিধা:

  • ক্যামেরা কোয়ালিটি: ক্যামেরার কোয়ালিটি ভালো নয়।
  • সীমিত স্টোরেজ: ইন্টারনাল মেমোরি অনেক কম (১২৮ এমবি), তাই মেমোরি কার্ড ছাড়া ব্যবহার করা কঠিন।
  • চার্জিং পোর্ট: বর্তমানে টাইপ-সি পোর্টের চল থাকলেও এতে পুরনো দিনের মাইক্রো-ইউএসবি পোর্ট ব্যবহার করা হয়েছে।
  • ক্লাউড-বেজড অ্যাপ: অ্যাপগুলো ক্লাউডের মাধ্যমে চলে, তাই ইন্টারনেট কানেকশন ছাড়া এগুলো ওপেন করতে পারবেন না।

GDL Switch 4G এর বক্সের ভেতরে কী কী থাকছে:-

ভিডিও কল করা যায় এমন বাটন ফোন,

GDL Switch 4G ফোনের বক্সের ভেতরে যা যা পাবেন:

  • স্মার্ট বাটন ফোন: প্রথমেই পাবেন আকর্ষণীয় এই ফোনটি।
  • ব্যাটারি: তারপর ১টি ব্যাটারি (যা আপনি নিজে খুলতে বা লাগাতে পারবেন)।
  • চার্জার: ফোন চার্জ দেওয়ার জন্য ১টি চার্জার ও ক্যাবল পাবেন।
  • নির্দেশিকা বই: ফোনটি কীভাবে ব্যবহার করবেন তার একটি ইউজার ম্যানুয়াল বই পাবেন।
  • ওয়ারেন্টি কার্ড: ১ বছরের সার্ভিস ওয়ারেন্টি কার্ড পাবেন।

ছোট্ট টিপস: এই ফোনের বক্সে সাধারণত হেডফোন থাকে না, তাই গান শোনার জন্য আলাদা হেডফোন কিনে নিতে হবে।

আরও পড়ুনঃ- কম দামে ৪জি বাটন ফোন! GDL 4G ফোনে কি ইউটিউব চালানো যায়?

GDL Switch 4G ভিডিও রিভিউঃ

উপসংহার।

সবশেষে বলা যায়, GDL Switch 4G ফোনটি তাদের জন্য সেরা পছন্দ যারা কম বাজেটে বাটন ফোনের পাশাপাশি ইউটিউব, ফেসবুক বা টিকটকের মতো স্মার্ট সুবিধাগুলো পেতে চান। ৪জি নেটওয়ার্ক এবং ভিডিও কলিংয়ের ফিচার একে সাধারণ বাটন ফোনের চেয়ে অনেক এগিয়ে রেখেছে। তবে আপনি যদি খুব ভালো ক্যামেরা বা অনেক বেশি অ্যাপ ব্যবহারের কথা ভাবেন, তবে এটি আপনার জন্য নয়। দৈনন্দিন প্রয়োজনীয় যোগাযোগ এবং বিনোদনের জন্য ২০০০ টাকার আশেপাশে এটি একটি চমৎকার মোবাইল হতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top