আপনি কি জানতে চাচ্ছেন ফেসবুক পাসওয়ার্ড কিভাবে সহজে চেঞ্জ করে এ বিষয়ে ? বা আপনার ফেসবুক পাসওয়ার্ড কি অনেক পুরোনো হয়ে গেছে? (অ্যাকাউন্ট নিরাপদ) রাখতে কিছুদিন পর পর পাসওয়ার্ড পরিবর্তন করা প্রয়োজন। তাই ফেসবুক পাসওয়ার্ড পরিবর্তন করার সঠিক নিয়ম নিচে দেওয়া হলঃ
অনেকেই ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন করতে চান, কিন্তু ফেসবুকের নতুন নতুন আপডেটের কারণে সেটিংসগুলো কোথায় থাকে তা খুঁজে পেতে হিমশিম খান। বিশেষ করে যারা নতুন ইউজার, তাদের জন্য কাজটা একটু কঠিন মনে হতে পারে। চিন্তার কিছু নেই! আজকের এই ব্লগে আমি একদম সহজ নিয়মে ধাপে ধাপে দেখিয়ে দেবো কীভাবে ফোন থেকেই মাত্র কয়েক মিনিটে আপনার ফেসবুক পাসওয়ার্ডটি পাল্টে নেবেন।
আরও পড়ুনঃ ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেলে কিভাবে বের করবেন [মাত্র ২ মিনিটে]
ফেসবুক (পাসওয়ার্ড পরিবর্তন) করার নিয়ম ধাপে ধাপেঃ

ধাপ ১: প্রথমে আপনার ফেসবুক অ্যাপটি ওপেন করুন। উপরের ডান কোণায় তিনটি সমান্তরাল দাগ (Menu) চিহ্নিত আইকনটিতে ক্লিক করুন।

ধাপ ২: নিচের দিকে স্ক্রল করে “Settings and privacy” অপশনটি খুঁজে বের করুন এবং ড্রপডাউন অ্যারোতে ক্লিক করুন।
আরও পড়ুনঃ- ফেসবুক প্রফেশনাল মোড অন করবেন কিভাবে [আইডিকে পেজে রূপান্তর করুন]

ধাপ ৩: এবার ড্রপডাউন থেকে “Settings” লেখা অপশনটিতে ক্লিক করুন।

ধাপ ৪: তারপর “Accounts Center” অপশন দেখতে পাবেন এখানে ক্লিক করুন।

ধাপ_৫: অ্যাকাউন্টস সেন্টারের ক্লিক করার পর “Password and security” অপশনটিতে ক্লিক করুন।

ধাপ_৬: তারপর উপরের স্ক্রিনশট এর মত দেখতে পাবেন আপনি “Change password” অপশনে ক্লিক করুন।

ধাপ_৭: আপনার যদি একাধিক প্রোফাইল থাকে, তবে যে ফেসবুক অ্যাকাউন্টটির পাসওয়ার্ড পরিবর্তন করতে চান সেটি সিলেক্ট করুন।
আরও পড়ুনঃ ইউটিউব শর্ট ভিডিও আপলোড করার নিয়ম (১০০% ভাইরাল হবে)

ধাপ_৮: এখানে তিনটি বক্স দেখতে পাবেন:
- Current password: আপনার বর্তমান পাসওয়ার্ডটি দিন।
- New password: নতুন যে পাসওয়ার্ডটি দিতে চান সেটি লিখুন। (পাসওয়ার্ড অবশ্যই কমপক্ষে ৬ অক্ষরের হতে হবে এবং এতে সংখ্যা ও বিশেষ চিহ্ন থাকতে হবে)।
- Re-type new password: নতুন পাসওয়ার্ডটি আবার লিখুন

ধাপ_৯: সবশেষে নিচে থাকা নীল রঙের “Change password” বাটনে ক্লিক করলেই আপনার পাসওয়ার্ডটি আপডেট হয়ে যাবে।

ধাপ_১০:- টিপস: যদি মনে হয় অন্য কেউ আপনার আইডি ব্যবহার করছে, তবে “Log out of other devices” চেক বক্সটি টিক দিয়ে পাসওয়ার্ড পরিবর্তন করুন। এতে অন্য সব ফোন থেকে আইডিটি লগ-আউট হয়ে যাবে।
আরও পড়ুনঃ স্মার্ট টিভি ইউটিউব সমস্যা (১০০% সমাধান)
(শেষ কথা)
ব্যাস, এইটুকুই! আশা করি এখন আপনি নিজেই নিজের ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন করে নিতে পারবেন। নিজের অ্যাকাউন্টের নিরাপত্তার জন্য কিছুদিন পর পর (পাসওয়ার্ড পরিবর্তন) করা বুদ্ধিমানের কাজ। আজকের মতো এই পর্যন্তই। এভাবেই ছোট ছোট কিছু ধাপ অনুসরণ করে আপনার প্রিয় ফেসবুক আইডিটি রাখুন একদম সুরক্ষিত। পোস্টটি পড়ার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।





Rajib420Rajib@gmail.com
এটা বিজনেস অ্যাকাউন্ট করে দিবেন ফেসবুক অ্যাকাউন্ট জিমেইল টা ওপেন করে দিবেন
আপনার কথা বুঝতে পারলাম না, ভাইয়া