আপনার ফেসবুক প্রোফাইলে কী প্রফেশনাল মোড চালু করা আছে, এখন আপনি facebook professional Mode অপশনটি বন্ধ করতে চান। মাত্র ১ মিনিটে এটি বন্ধ করার সহজ নিয়ম জেনে নিন, নিচে বিস্তারিত দেওয়া হলোঃ
ফেসবুক প্রফেশনাল মোড চালু থাকলে প্রোফাইলটি সবার জন্য উন্মুক্ত হয়ে যায়। এর ফলে আপনার ব্যক্তিগত ছবি, ভিডিও এবং পোস্ট যে কেউ দেখে নিতে পারে। অনেকেই আছেন যারা নিজের ব্যক্তিগত তথ্য গোপন রাখতে পছন্দ করেন। এছাড়া প্রফেশনাল মোড চালু থাকলে প্রোফাইল লক করার কোনো সুবিধা থাকে না, তাই নিরাপত্তার কথা ভেবে অনেকে এটি বন্ধ করতে চান। আপনিও যদি প্রফেশনাল মোড অফ করতে চান, তবে চলুন এর সঠিক নিয়মটি দেখে নেওয়া যাক। নিচে স্ক্রিনশটসহ বিস্তারিত দেওয়া হলো:
আরও পড়ুনঃ ফেসবুক প্রোফাইল লক করার সহজ নিয়ম ২০২৬
ফেসবুক প্রফেশনাল মোড বন্ধ করার সঠিক নিয়ম (স্ক্রিনশটসহ)
ফেসবুক প্রফেশনাল মোড সঠিকভাবেই বন্ধ করার জন্য নিচের দেওয়া ধাপ গুলো ভালো করে দেখুন। এবং এইভাবে চেষ্টা করুন।

প্রথমে আপনার ফেসবুক অ্যাপটি ওপেন করুন। হোম ফিড থেকে বাম দিকে থাকা আপনার Profile Picture বা ‘What’s on your mind?’ এর পাশে থাকা আইকনে ক্লিক করে নিজের প্রোফাইলে চলে যান।

প্রোফাইলে আসার ডান কোনে উপরের দিকে একটি তিনটি ডট (…) আইকন দেখতে পাবেন। এই অপশনটিতে ক্লিক করুন। এটি মূলত আপনার প্রোফাইল সেটিংস মেনুতে নিয়ে যাবে।

প্রোফাইল সেটিংস মেনু ওপেন হলে নিচের দিকে স্ক্রল করলে ‘Turn off professional mode’ নামে একটি অপশন পাবেন। প্রফেশনাল মোড বন্ধ করার জন্য এই লেখাটির ওপর ক্লিক করুন।
আরও পড়ুনঃ- ফেসবুক ডার্ক মোড চালু করবেন যেভাবে 2026

এরপর একটি নতুন পেজ আসবে যেখানে আপনাকে জানানো হবে প্রফেশনাল মোড বন্ধ করলে কী কী পরিবর্তন হতে পারে। এখান থেকে নীল রঙের ‘Continue’ বাটনে ক্লিক করুন

পরবর্তী ধাপে ‘Turn Off’ বাটনে ক্লিক করুন।

‘Turn Off’ ক্লিক করার পর ওপরের স্ক্রিনশটের মত দেখতে পারবেন। এরকম দেখতে পারলে বুঝবেন যে আপনার প্রোফাইলের প্রফেশনাল মুড বন্ধ হয়ে গেছে।
আরও পড়ুনঃ- মোবাইল কে কিভাবে কম্পিউটার বানাবেন ২০২৬
ফেসবুক প্রোফাইলের মোড বন্ধ করার সুবিধাঃ
ফেসবুক প্রোফেশনাল মোড চালু থাকলে নিজের ব্যক্তিগত সকল তথ্য সবাই দেখতে পারবে , এক কথায় আইডির কন্ট্রোল নিজের হাতে থাকে না। এই আইডি সকল পোস্ট তখন সবাই দেখতে পারে।
যদি আপনি ফেসবুক প্রকাশনাল মুড অপশনটি বন্ধ করে দেন। তবে আপনার ব্যক্তিগত তথ্য অনেকটা সুরক্ষা পায়। এতে হ্যাকারদের হাত থেকে নিজেকে নিরাপদ রাখা যায়। যদি আপনি ফেসবুক থেকে টাকা ইনকাম করার চিন্তা না করেন। আপনি একজন সাধারন ইউজার হলে এটি বন্ধ করা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
বিশেষ সতর্কতাঃ
প্রফেশনাল মোড বন্ধ করলে কী হয়?
- আপনার বর্তমান ফলোয়াররা আপনার ফ্রেন্ড হিসেবে দেখাবে।
- আপনি ‘Professional Dashboard’ এবং ইনসাইট (Insights) দেখার সুবিধা হারাবেন।
- ফেসবুক থেকে মনিটাইজেশন যদি চালু থাকে সেটি রিমুভ হয়ে যাবে। বা ইনকামের কোনো সুবিধা থাকলে সেটিও বন্ধ হয়ে যাবে।
আরো পড়ুন:- ১ ক্লিকে – ইউটিউব আপডেট কিভাবে করবেন
শেষ কথাঃ
পরিশেষে বলা যায়, ফেসবুক প্রফেশনাল মোড বন্ধ করা খুবই সহজ, যদি আপনি এই পোস্টে কোথাও কোন কিছু না বুঝতে পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন সমাধান দেওয়ার চেষ্টা করব। আশা করি, ওপরের ধাপগুলো অনুসরণ করে আপনি সহজেই আপনার প্রোফাইলটিকে সাধারণ মোডে ফিরিয়ে নিতে পারবেন। প্রযুক্তি বিষয়ক এমন আরও টিপস পেতে আমাদের সাথেই থাকুন।



