আপনার মোবাইলে কি নেটওয়ার্ক সমস্যা করে, 4G থেকে E হয়ে যাচ্ছে। ইউটিউব ফেসবুক চলছে না, এর সমাধান করে নিন মাত্র ২ মিনিটে। মোবাইল এর নেটওয়ার্ক সমস্যার সমাধান করার সহজ নিয়ম টি জেনে নিন নিচে দেওয়া হলঃ
মোবাইলে নেটওয়ার্ক সমস্যা কারণে, ভিডিও কল কেটে যায়, ইউটিউব বা ফেসবুক ব্যবহার করতে অনেক সমস্যা হয় । অনেক সময় আমরা নেটওয়ার্ক সমস্যার কারণ খুঁজে পাই না, এবং নেটওয়ার্ক সমস্যার সমাধান কিভাবে করব তাও বুঝতে পারি না। এই ব্লগে আমরা ধাপে ধাপে দেখাবো মোবাইল নেটওয়ার্ক সমস্যার সহজ সমাধান। তাহলে চলুন শুরু করা যাক।
আরও পড়ুনঃ- গুগল থেকে ছবি ডাউনলোড করার সহজ নিয়ম
মোবাইল নেটওয়ার্ক সমস্যার সমাধান করার সঠিক নিয়মঃ

প্রথমেই আপনার ফোনে থাকা “4G LTE Only Mode” অ্যাপটি ওপেন করুন। যদি অ্যাপটি ইনস্টল করা না থাকে, তবে প্লে-স্টোর থেকে এটি ডাউনলোড করে নিন।
সরাসরি অ্যাপসটি ডাউনলোড করতে এই লিংকে ক্লিক করুনঃ- https://play.google.com/store/apps/details?id=com.alpha.lte4g

অ্যাপটি ওপেন করার পর হোম স্ক্রিনে থাকা “Open Advanced Hidden Settings for LTE Only Mode” (গিয়ার আইকন সংবলিত বক্স) অপশনটিতে ক্লিক করুন।
আরও পড়ুনঃ- টেন্ডা ওয়াইফাই পাসওয়ার্ড পরিবর্তন মোবাইলে

এখন আপনি “Phone info” পেজে চলে আসবেন।
- সিম নির্বাচন: আপনার ফোনে দুটি সিম থাকলে “Select phone index” থেকে সঠিক সিমটি (যেমন: Phone 0 বা Phone 1) বেছে নিন। মনে যে সিমে নেটওয়ার্ক সমস্যার সমাধান করতে চান। সেটি সিলেক্ট করুন
নেটওয়ার্ক মোড পরিবর্তন করার জন্য “GSM/WCDMA/LTE (PRL)” ড্রপডাউন মেনুটিতে ক্লিক করুন। এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন। নিচের স্ক্রিনশট এর মত। 👇👇

এখন আপনি “LTE only” সিলেক্ট করুন। এটি করলে নেটওয়ার্ক যতই কম থাকুক। সব সময় ফোনে নেটওয়ার্ক ফোরজি থাকবে। আশা করি মোবাইলে নেটওয়ার্কের সমস্যার সমাধান হয়ে যাবে এই সেটিং করলে।
আরও পড়ুনঃ- মেসেঞ্জার গ্রুপ খোলার সঠিক নিয়ম – Messenger group kivabe khule
মোবাইল নেটওয়ার্ক সমস্যা নিয়ে সাধারণ কিছু প্রশ্ন ও উত্তর (FAQ):
১. এয়ারপ্লেন মোড অন-অফ করলে কি সত্যিই কাজ হয়?
উত্তর: হ্যাঁ, এটি একটি ম্যাজিকের মতো কাজ করে। এটি ফোনের নেটওয়ার্ক অ্যান্টিনাকে বাধ্য করে কাছের টাওয়ারের সাথে নতুন করে সংযোগ করতে। ফলে সিগন্যাল দ্রুত ফিরে আসে।
২. ফোনের কাভার কি নেটওয়ার্কে বাধা দিতে পারে?
উত্তর: হ্যাঁ, বিশেষ করে যদি আপনার ফোনের কাভারটি খুব মোটা হয় বা এতে মেটাল (ধাতু) থাকে। মেটাল কেস সিগন্যাল রিসিভ করতে বাধা দেয়। নেটওয়ার্ক খুব দুর্বল হলে কাভার খুলে পরীক্ষা করে দেখুন।
৩. ‘নেটওয়ার্ক রিসেট’ (Network Reset) করলে কি গ্যালারির ছবি মুছে যাবে?
উত্তর: না। নেটওয়ার্ক রিসেট করলে শুধুমাত্র ওয়াইফাই পাসওয়ার্ড, ব্লুটুথ কানেকশন এবং মোবাইল ডাটা সেটিংস আগের মতো হয়ে যায়। আপনার ছবি, ভিডিও বা কন্টাক্ট লিস্টের কোনো ক্ষতি হয় না।
৪. সিম কার্ড পুরনো হয়ে গেলে কি নেটওয়ার্ক কমে যায়?
উত্তর: অবশ্যই। সিম কার্ডে থাকা সোনালী চিপটি বেশি পুরনো বা ঘষা লেগে ক্ষয়ে গেলে সংযোগে সমস্যা হয়। সিমটি ২-৩ বছরের বেশি পুরনো হলে এবং নেটওয়ার্ক সমস্যা করলে নতুন সিম (Sim Replacement) নেওয়া ভালো।
৫. ডাটা অন থাকলেও ইন্টারনেট চলে না কেন?
উত্তর: এর প্রধান কারণ হতে পারে ভুল APN (Access Point Name) সেটিংস। এছাড়া আপনার ফোনের সিম স্লট পরিবর্তন করেও দেখতে পারেন। সাধারণত ১ নম্বর সিম স্লটে ভালো ইন্টারনেট স্পিড পাওয়া যায়।
৬. ফোনে সবসময় ‘E’ বা ‘2G’ দেখালে কী করব?
উত্তর: এই পোস্টে দেখানো নিয়মে 4G LTE Only Mode অ্যাপটি ব্যবহার করে LTE Only সিলেক্ট করে দিলে সমস্যাটি সমাধান হয়ে যাবে।
উপসংহার।
পরিশেষে বলা যায় যে, স্মার্টফোনে নেটওয়ার্কের সমস্যা দূর করতে এবং ইন্টারনেটের সর্বোচ্চ গতি নিশ্চিত করতে সঠিক নেটওয়ার্ক মোড নির্বাচন করা অত্যন্ত জরুরি। আপনার ফোনের সিগন্যাল বারবার পরিবর্তন হলে বা ৪জি থেকে ২জিতে নেমে গেলে, এই 4G LTE Only Mode অ্যাপটি ব্যবহার করে আপনি সহজেই সমস্যার সমাধান করতে পারেন। এরপরে যদি কোথাও কোন কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করবেন।




