ফেসবুকে আপনার করা একটি ভুল কমেন্ট আপনার বিপদের কারণ হতে পারে? অনেক সময় রাগের মাথায় বা ভুলবশত আমরা এমন কিছু কমেন্ট লিখে ফেলি যা পরে ডিলিট করতে চাই কিন্তু সঠিক নিয়ম জানি না। আজকের ব্লগে দেখাব কীভাবে অন্যের পোস্টে করা কমেন্ট নিমেষেই ডিলিট করবেন। নিচে স্ক্রিনশট সহ বিস্তারিত দেয়া হলোঃ
ফেসবুক কমেন্ট ডিলিট করতে নিচের সহজ ধাপ গুলো অনুসরণ করুন। এবং যেভাবে দেখানো হয়েছে সেভাবে চেষ্টা করুন তাহলে আপনিও ফেসবুক কমেন্ট ডিলিট করতে পারবেন।
আরও পড়ুনঃ- ফেসবুক প্রোফাইল লক করার সহজ নিয়ম
ফেসবুক কমেন্ট ডিলিট করার সঠিক নিয়ম (স্ক্রিনশট-সহ)

প্রথমেই আপনি যে কমেন্টটি ডিলিট করতে চান, সেই কমেন্টটি খুঁজে বের করুন। এরপর কমেন্টটির ওপর আপনার আঙুল দিয়ে কিছুক্ষণ চেপে ধরে রাখুন (Long Press)।
আরও পড়ুনঃ- ফেসবুক প্রোফাইল ছবি পরিবর্তন করুন (নতুনদের জন্য টিপস)

কমেন্টটি চেপে ধরার পর আপনার সামনে কয়েকটি অপশন আসবে (যেমন: কমেন্ট শেয়ার করুন, জবাব দিন, কপি করুন ইত্যাদি)। এখান থেকে নিচের দিকে থাকা ‘মুছুন’ (Delete) আইকন বা লেখাটিতে ক্লিক করুন।

আপনি যখন ‘মুছুন’ বাটনে ক্লিক করবেন, তখন ফেসবুক আপনার কাছে নিশ্চিত হওয়ার জন্য একটি বার্তা দেখাবে— “আপনি কি সত্যিই এই কমেন্টটি মুছে ফেলতে চান?”। এখান থেকে পুনরায় ডানদিকের নীল রঙের ‘মুছুন’ বাটনে ক্লিক করলেই আপনার কমেন্টটি স্থায়ীভাবে ডিলিট হয়ে যাবে
আরও পড়ুনঃ- ফেসবুক ডার্ক মোড চালু করবেন যেভাবে 2026
শেষ কথা।
আশা করি আজকের এই পোস্টটি পড়ার পর ফেসবুক কমেন্ট ডিলিট করা নিয়ে আপনার আর কোনো সমস্যা থাকবে না। পরবর্তীতে কমেন্ট করার সময় সচেতন থাকুন, আর কোনো ভুল হয়ে গেলে এই পদ্ধতিগুলো ব্যবহার করে দ্রুত তা সংশোধন করে নিন। পোস্টটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন। কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমাদের ব্লগের সাথে থাকার জন্য ধন্যবাদ।




