আপনি কি ফেসবুক প্রফেশনাল মোড চালু চালু করতে চান। কিন্তু ফেসবুক প্রফেশনাল মোড অন করব কিভাবে তা আপনি জানেন না? আপনি যদি ফেসবুক প্রফেশনাল মোড চালু করার সঠিক নিয়ম জানতে চান তাহলে এই পোস্টটি দেখুন নিচে বিস্তারিত দেওয়া হলোঃ
ফেসবুক প্রফেশনাল মোড চালু করার আগে প্রথমেই চেক করে নিন আপনার প্রোফাইলটি ‘Lock’ করা আছে কি না; যদি লক থাকে তবে সেটি দ্রুত ‘Unlock’ করে নিন, কারণ প্রোফাইল লক থাকলে আপনি প্রফেশনাল মোড অপশনটি খুঁজে পাবেন না। তাহলে চলুন দেখে নেই ফেসবুক প্রফেশনাল মোড চালু করার সঠিক নিয়ম ও পদ্ধতিঃ
আরও পড়ুনঃ- ইউটিউব না চলার কারণ কী? ও সমাধান
ফেসবুক প্রফেশনাল মোড অন করবেন যেভাবে ধাপে ধাপেঃ

ধাপ ১: প্রথমে আপনার ফেসবুক অ্যাপ ওপেন করে ডানদিকের প্রোফাইল আইকনে ক্লিক করে নিজের প্রোফাইলে যান।

ধাপ ২: প্রোফাইলে আসার পর আপনার নামের নিচে থাকা থ্রি-ডট (…) মেনুতে ক্লিক করুন।

ধাপ ৩: এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন। নিচের দিকে থাকা “Turn on professional mode” অপশনটিতে ক্লিক করুন।
আরও পড়ুনঃ- ফেসবুক প্রোফাইল লক করার সহজ নিয়ম।

ধাপ ৪: এরপর একটি স্ক্রিন আসবে যেখানে এই মোডের সুবিধাগুলো লেখা থাকবে। নিচে থাকা নীল রঙের “Turn on” বাটনে ক্লিক করুন।

ধাপ ৫: এবার আপনাকে Default Audience সেট করতে বলবে। আপনার পোস্টগুলো সবাই দেখুক চাইলে “Public” সিলেক্ট করে Next দিন। পরপর এরকম ২ বার Next বাটনে ক্লিক করবেন।

ধাপ ৬: এরপর কিছু প্রোফাইল সেটআপের ধাপ আসবে। আপনি চাইলে তথ্য যোগ করতে পারেন অথবা আপাতত “Skip” করে দিতে পারেন।

ধাপ ৭: অভিনন্দন! আপনার প্রোফাইলে এখন প্রফেশনাল মোড চালু হয়ে গেছে। এখন আপনি Professional Dashboard থেকে আপনার ফলোয়ার এবং রিচ চেক করতে পারবেন।
আরও পড়ুনঃ- ফেসবুক প্রোফাইল ছবি পরিবর্তন করুন খুব সহজে।
ফেসবুক প্রফেশনাল মোড চালু করার সুবিধাঃ
ফেসবুক প্রফেশনাল মোড চালু করলে আপনার সাধারণ আইডিটি অনেকটা ফেসবুক পেজের মতো হয়ে যাবে। এর সবচেয়ে বড় সুবিধা হলো, আপনি আপনার ফেসবুক আইডি থেকেই টাকা আয় করার সুযোগ পাবেন। আগে আইডিতে ৫ হাজার বন্ধুর বেশি যোগ করা যেত না, কিন্তু প্রফেশনাল মোড অন করলে ৫ হাজারের বেশি মানুষ আপনাকে ফলো করতে পারবে। আপনার দেওয়া ভিডিও বা পোস্ট কতজন মানুষ দেখল বা শেয়ার করল, তার সব হিসাব আপনি একটি বিশেষ ড্যাশবোর্ডে দেখতে পাবেন। এছাড়া, আপনার ভিডিও বা কন্টেন্টগুলো ফেসবুক নিজে থেকেই অনেক বেশি মানুষের কাছে পৌঁছে দেয়, যা আপনার জনপ্রিয়তা বাড়াতে সাহায্য করে।
শেষ কথা।
“আশা করি, ফেসবুক প্রফেশনাল মোড চালু করার সঠিক নিয়মটি আপনি বুঝতে পেরেছেন। ডিজিটাল দুনিয়ার সব নতুন নতুন আপডেট এবং প্রয়োজনীয় টেক-টিপস সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটের অন্যান্য পোস্টগুলোও ঘুরে দেখতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ



