কিভাবে টিকটক ভিডিও ডিলিট করবেন? জেনে নিন সঠিক পদ্ধতি

আপনি কি টিকটক এর ভিডিও ডিলিট করতে চান, কিন্তু জানেন না কিভাবে টিকটক ভিডিও ডিলিট করতে হয়, তাহলে এই পোস্টটি দেখুন বিস্তারিত জানতে পারবেন,

টিকটক ভিডিও ডিলিট করার নিয়ম

অনেক সময় এমন হয় যে আমরা ভুল করে কোনো ভিডিও টিকটকে আপলোড করে ফেলি, অথবা পরে মনে হয় ভিডিওটি আর প্রোফাইলে রাখতে চাই না। তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে টিকটক ভিডিও ডিলিট করব কীভাবে?

বিশেষ করে নতুন টিকটক ব্যবহারকারীরা অনেক সময় টিকটকের বিভিন্ন অপশন খুঁজে পেতে একটু সমস্যায় পড়েন। ফলে একটি ভিডিও ডিলিট করার মতো সহজ কাজটিও তাদের কাছে কঠিন মনে হতে পারে। কিন্তু আসলে কয়েকটি সহজ পদ্ধতি অনুসরণ করলেই খুব সহজেই আপনার টিকটক অ্যাকাউন্ট থেকে, আপনার যেকোনো ভিডিও ডিলিট করে নিতে পারবেন।

এই ব্লগ পোস্টে আমরা ধাপে ধাপে দেখাবো টিকটক ভিডিও ডিলিট করার সহজ নিয়ম, কোন অপশন থেকে ভিডিও ডিলিট করতে হয়, এসব আলোচনা করা হবে। তাই আপনি যদি টিকটক ব্যবহার করেন এবং নিজের আপলোড করা ভিডিও ডিলিট করতে চান, তাহলে এই পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়লে পুরো বিষয়টি খুব সহজেই বুঝতে পারবেন।

তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক।

টিকটক ভিডিও ডিলিট করার সঠিক নিয়ম।

কিভাবে টিকটক ভিডিও ডিলিট করবো

প্রথমে আপনার টিকটক অ্যাপটি ওপেন করুন। নিচের ডান কোণায় থাকা ‘Profile’ আইকনে ক্লিক করে আপনার নিজের প্রোফাইলে যান।

টিকটক ভিডিও ডিলিট করা

আপনার প্রোফাইলে থাকা ভিডিওগুলোর মধ্য থেকে যে ভিডিওটি ডিলিট করতে চান, তার ওপর ক্লিক করে ভিডিওটি ওপেন করুন।

টিকটক ভিডিও ডিলিট করে কিভাবে

ভিডিওটি চলাকালীন ডান পাশে লাইক এবং কমেন্ট আইকনের নিচে একটি থ্রি-ডট (…) বা শেয়ার আইকন দেখতে পাবেন। সেখানে ক্লিক করুন।

টিকটক ভিডিও ডিলিট করার উপায়

ক্লিক করার পর নিচের দিকে একটি মেনু বার ওপেন হবে যেখানে ‘Analytics’, ‘Save Video’ বা ‘Privacy Settings’ এর মতো অনেকগুলো অপশন থাকবে। এই সারিটি বাম দিকে স্লাইড (Slide) করবেন।

টিকটক থেকে ভিডিও ডিলিট

এই সারিটি বাম দিকে স্লাইড (Slide) করলে একদম শেষের দিকে ‘Delete’ (আবর্জনার বালতি আইকন) অপশনটি পাবেন।

টিকটক এর ভিডিও কিভাবে ডিলিট করব

Delete’ বাটনে ক্লিক করার পর অ্যাপ আপনার কাছে পুনরায় জানতে চাইবে আপনি কি সত্যিই ভিডিওটি মুছে ফেলতে চান কি না। সেখানে ‘Delete’ কনফার্ম করলেই ভিডিওটি আপনার প্রোফাইল থেকে স্থায়ীভাবে মুছে যাবে।

মনে রাখবেন: একবার ভিডিও ডিলিট করে ফেললে তা আর ফিরে পাওয়া সম্ভব নয়। তাই ডিলিট করার আগে নিশ্চিত হয়ে নিন। ভিডিওটি ডিলিট করবেন কিনা।

উপসংহার।

সবশেষে বলা যায়, টিকটক থেকে একটি ভিডিও ডিলিট করা খুবই সহজ একটি প্রক্রিয়া। সঠিক অপশনটি খুঁজে নিয়ে কয়েকটি ধাপ অনুসরণ করলেই আপনি আপনার প্রোফাইল থেকে যেকোনো ভিডিও স্থায়ীভাবে মুছে ফেলতে পারবেন। তবে ভিডিও ডিলিট করার আগে ভালোভাবে নিশ্চিত হওয়া গুরুত্বপূর্ণ, কারণ একবার ডিলিট হয়ে গেলে সেই ভিডিও সাধারণত আর ফিরে পাওয়া যায় না।

আপনি যদি আপনার টিকটক প্রোফাইলকে পরিষ্কার ও আপডেট রাখতে চান, তাহলে অপ্রয়োজনীয় বা ভুল করে আপলোড করা ভিডিওগুলো সময়মতো ডিলিট করা একটি ভালো অভ্যাস। আশা করি এই গাইডটি পড়ে টিকটক ভিডিও ডিলিট করার পুরো প্রক্রিয়া আপনি সহজেই বুঝতে পেরেছেন এবং ভবিষ্যতে প্রয়োজনে নিজেই তা করতে পারবেন।

Scroll to Top