আপনি কি আপনার প্রিয় ছবিটির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে চাচ্ছেন। কিন্তু ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার উপায় জানেন না, এখন ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন হবে ১ ক্লিকে বিস্তারিত নিচে দেওয়া হল।
এখন ছবি এডিট করা আগের চেয়ে অনেক সহজ হয়ে গেছে। বিশেষ করে অনলাইনে ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন এখন কয়েক মিনিটের কাজ। আগে যেখানে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে জটিল সফটওয়্যার ও গ্রাফিক্স ডিজাইনের দক্ষতা প্রয়োজন হতো, এখন বিভিন্ন অনলাইন টুলের সাহায্যে যে কেউ খুব সহজেই যেকোনো ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে নিতে পারবেন। তাহলে চলুন দেখে নেই ছবিতে এখন পরিবর্তন করার সঠিক নিয়ম।
আরও পড়ুনঃ- ঝাপসা ছবি ক্লিয়ার করার ওয়েবসাইট লিংক – ছবি ক্লিয়ার হবে ১ ক্লিকে
অনলাইনে ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার নিয়ম ও (টুল বা ওয়েবসাইট)।

প্রথমে আপনি এই লিংকে ক্লিক করুন লিংকঃ- gemini.google.com তারপর উপরের ছবির মতো একটি ইন্টারফেস দেখতে পাবেন। ব্যাকগ্রাউন্ড পরিবর্তনের কাজ শুরু করার জন্য নিচের ইনপুট বারের বাম পাশে থাকা ‘+’ আইকনটি ক্লিক করুন।
আরও পড়ুনঃ- গুগল থেকে ছবি ডাউনলোড করার সহজ নিয়ম (2026)

প্লাস আইকনে ক্লিক করার পর একটি মেনু আসবে। এখান থেকে সরাসরি ‘Upload files’ অপশনটি সিলেক্ট করুন।

এখন আপনার সামনে বেশ কিছু ফোল্ডার আসবে। আপনার কাঙ্ক্ষিত ছবিটি যদি গ্যালারিতে থাকে, তবে ‘Photos & videos’ অপশনটিতে ক্লিক করুন। এতে আপনার ফোনে থাকা সব ছবি সিরিয়াল অনুযায়ী দেখতে পাবেন।

আপনার ফোনের গ্যালারি থেকে যে ছবিটির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে চান, সেই ছবিটির ওপর ক্লিক করুন।

ছবিটি আপলোড হওয়ার পর, ছবির নিচে লেখার জন্য একটি বক্স পাবেন। সেখানে আপনি ঠিক কী ধরণের ব্যাকগ্রাউন্ড চাচ্ছেন তা লিখে দিন। যেমন আমি লিখেছি: “এই ছবিটির পিছনে কক্সবাজারের সমুদ্র সৈকতের দৃশ্য যুক্ত করে দিন”। আপনি যে ধরনের ব্যাকগ্রাউন্ড লাগাতে চান তা ওখানে লিখে দিবেন, লেখা হয়ে গেলে পাশের ‘সেন্ড‘ বাটনে ক্লিক করুন।
আরও পড়ুনঃ- ছবির ব্যাকগ্রাউন্ড সাদা করা যায় যেভাবে – ১ মিনিটে

ব্যাস, আপনার কাজ শেষ! কিছুক্ষণ প্রসেসিং হওয়ার পর এআই স্বয়ংক্রিয়ভাবে আপনার ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে দেবে। নিচের ছবিতে দেখুন, সাধারণ ব্যাকগ্রাউন্ডের ছবিটিকে এআই কত সুন্দরভাবে কক্সবাজারের সূর্যাস্তের দৃশ্যের সাথে মিলিয়ে দিয়েছে।
এভাবে আপনি আপনার যেকোনো ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে দিতে পারবেন।
উপসংহার।
আশা করি, আজকের এই পোস্টটি পড়ার পর ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা নিয়ে আপনাদের আর কোনো ভয় থাকবে না। এখন আর ঘণ্টার পর ঘণ্টা ফটোশপ নিয়ে বসে থাকতে হবে না; বরং অনলাইনে মাত্র কয়েক সেকেন্ডেই আপনি নিখুঁতভাবে ব্যাকগ্রাউন্ড বদলে নিতে পারবেন। যদি কোনো বিশেষ টুল ব্যবহার করতে গিয়ে সমস্যায় পড়েন, তবে নিচে কমেন্ট করে আমাদের জানান। পোস্টটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন!




