আপনার মোবাইলে কি অকারনে বিভিন্ন ধরনের এড আসে। ধরুন কোনো একটি অ্যাপস ওপেন করতে গেছেন, সেখানে এড আসতেছে। বা কোন একটি গেম খেলতে চাচ্ছেন সেখানে এডস আসছে বা কোন ওয়েবসাইট ভিজিট করতে গেছেন সেখানে বিরক্তিকর এর শো করতেছে।
এছাড়াও মোবাইলে হঠাৎ এড আসতেছে। এখন এই সব এডস কীভাবে অফ করা যাই। তা আমি আজকের এই পোস্টে আপনাদের শিখাবো।
আমার দেখানো পদ্ধতি অনুযায়ী যদি আপনি কাজ করতে পারেন তাহলে 100% নিশ্চিত আপনার মোবাইলে আর কোন এড আসবে না।
তাহলে চলুন শুরু করা যাক।
মোবাইলে এড বন্ধ করার উপায়।
মোবাইলে অতিরিক্ত এড আসলে কি করবেন নিচে বিস্তারিত দেওয়া হলোঃ

প্রথমে আপনার মোবাইলের Settings এপসটি ওপেন করুন।

সেটিংস অপশনে ঢোকার পর একদম ওপরের দিকে Network & internet (মোবাইল, Wi-Fi, hotspot) নামের একটি অপশন দেখতে পাবেন। সেটিতে ক্লিক করুন।

নেটওয়ার্ক ও ইন্টারনেট পেজের নিচের দিকে স্ক্রল করলে Private DNS নামের একটি অপশন পাবেন। এই অপশনটির ওপর ক্লিক করুন

এবার স্ক্রিনে একটি পপ-আপ বক্স আসবে। সেখানে তিনটি অপশন দেখতে পাবেন: Off, Automatic এবং Private DNS provider hostname। এখানে (ডিফল্টভাবে এটি Automatic সিলেক্ট করা থাকে) আপনি এখন Private DNS provider hostname নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করুন।

Private DNS provider hostname এ ক্লিক করার পর আপনি এই লেখাটি কপি করে ওখানে পেস্ট করে দিন
👉👉 family.adguard-dns.com ।

দেখুন আমি উপরের স্ক্রিনশটে ঐ লেখাটি পেস্ট করেছি ও সব কিছু ঠিকঠাক দিয়েছি, আপনিও ঠিক এইরকম করে দিবেন। তারপর নিচের Save বাটনে ক্লিক করুন। তাহলেই আপনার কাজ শেষ। এখন আর কোন এড আসবে না। আগে যেরকম কোন অ্যাপস ওপেন করতে গেলে এডভাইস আসতো, বা কোন গেম খেলতে গেলে এডভাইস আসতো, এখন আর সেই এড আসবে না।
শেষ কথা।
আশা করি উপরে পোস্ট দেখে আপনি আপনার মোবাইলের অতিরিক্ত এডভাইস আস থেকে মুক্তি করতে পারবেন।
যদি এই পোস্টে কোথায় কোন কিছু না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করবেন সমাধান দেওয়ার চেষ্টা করব।
আজকের মত এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।




