আপনি কি একটি নতুন মেসেঞ্জার গ্রুপ খুলতে চাচ্ছেন। কিন্তু আপনি মেসেঞ্জার গ্রুপ খোলার সঠিক উপায় জানা নেই। আপনি যদি মেসেঞ্জার গ্রুপ খোলার সঠিক নিয়ম জানতে চান তাহলে এই পোস্টটি দেখুন , এবং নিচে বিস্তারিত দেওয়া হলোঃ
মেসেঞ্জার গ্রুপ খোলা এখন আগের চেয়ে অনেক সহজ। তাহলে চলুন বন্ধুরা কিভাবে মেসেঞ্জার গ্রুপ খুলবো সেটি দেখে নেই।
আরও পড়ুনঃ- ফেসবুক প্রোফাইল লক করার সহজ নিয়ম ২০২৬
মেসেঞ্জার গ্রুপ খোলার সঠিক নিয়ম – স্টেপ বাই স্টেপঃ
মেসেঞ্জার গ্রুপ খোলার জন্য প্রথমে আপনার ফোনে মেসেঞ্জার অ্যাপসটি ইন্সটল থাকতে হবে। তারপর নিচের পদ্ধতি গুলো দেখুন।

ধাপ ১: আপনার ফোনের মেসেঞ্জার অ্যাপটি ওপেন করুন। ওপরের ডান দিকে থাকা পেন্সিল আইকন (Edit icon)-টিতে ক্লিক করুন।

ধাপ ২: পেন্সিল আইকনে ক্লিক করার পর একটি নতুন পেজ আসবে। সেখানে “Group chat” নামক একটি অপশন দেখতে পাবেন। গ্রুপ খোলার জন্য এই অপশনটিতে ক্লিক করুন।

ধাপ ৩: এবার আপনার ফ্রেন্ড লিস্ট চলে আসবে। আপনি যাদের নিয়ে গ্রুপটি খুলতে চান, তাদের নামের পাশে থাকা খালি ঘরে টিক চিহ্ন দিন। মেম্বার সিলেক্ট করা হয়ে গেলে ওপরের ডান কোণায় থাকা “Next” বাটনে ক্লিক করুন।
আরও পড়ুনঃ- কম দামে ৪জি বাটন ফোন! GDL 4G ফোনে কি ইউটিউব চালানো যায়?

ধাপ ৪: এই ধাপে আপনাকে গ্রুপের একটি নাম দিতে হবে। যেমন ছবিতে দেওয়া হয়েছে “আজকের আড্ডা”।
- Group name বক্সে আপনার পছন্দমতো নাম লিখুন।
- নাম লেখা হয়ে গেলে ওপরের ডান দিকে থাকা “Create” বাটনে ক্লিক করুন।

ধাপ ৫: আপনার মেসেঞ্জার গ্রুপটি সফলভাবে তৈরি হয়ে যাবে। এখন আপনি গ্রুপের মেম্বারদের সাথে মেসেজ, ছবি বা ভিডিও শেয়ার করতে পারবেন। প্রয়োজনে গ্রুপের প্রোফাইল পিকচার বা মেম্বার সংখ্যা আরও বাড়িয়ে নিতে পারবেন।
আরও পড়ুনঃ- ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেলে কিভাবে বের করবেন ২০২৬
মেসেঞ্জার গ্রুপ খুলার ভিডিওঃ
শেষ কথা।
আপনি হয়তো এতদিন জানতেন না ফেসবুক মেসেঞ্জার গ্রুপ খোলার সঠিক নিয়ম। আজকের এই পোষ্টের মাধ্যমে তা আপনি জানতে পেরেছেন।
উপরে আমি যে পদ্ধতি শেয়ার করেছি, এই পদ্ধতির মাধ্যমে আপনি খুব সহজেই একটি মেসেঞ্জার গ্রুপ তৈরি করে নিতে পারবেন। এরপরও যদি কোথাও কোন কিছু না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন। সমাধান দেওয়ার চেষ্টা করব।
আজকের মত এই পোস্টটি এখানে শেষ করতেছি পরবর্তী নতুন কোন একটি পোস্ট নিয়ে আবার হাজির হব ধন্যবাদ।




