মোবালে ইউটিউব না চললে আপনি কি করবেন। ওয়াইফাই ফুল নেটওয়ার্ক, তাও ইউটিউব ঘুরছে। এই ৪টি ধাপ ফলো করলে আপনার ইউটিউব সমস্যা সমাধান হবে ১০০% গ্যারান্টি, কিভাবে ইউটিউব সমস্যার সমাধান করবেন বিস্তারিত নিচে স্ক্রিনশট সহ দেওয়া হলো দেখুনঃ
সারা দিন কাজের মাঝে একটু ইউটিউব দেখব, অথচ অ্যাপটি ওপেনই হচ্ছে না এমন সমস্যায় আমরা অনেকেই পড়ি। অনেকে মনে করেন ফোনের বড় কোনো সমস্যা হয়েছে, কিন্তু আসলে ছোট কিছু সেটিংস ঠিক করলেই ইউটিউব আবার আগের মতো চলবে।
আজকের লেখায় আমরা খুব সহজ ভাষায় জানাব মোবাইলে ইউটিউব না চলার কারণ এবং তা ঠিক করার সহজ উপায়।তাহলে চলুন শুরু করা যাক।
আরও পড়ুনঃ- মোবাইল সফটওয়্যার আপডেট দিবেন যেভাবে
মোবাইলে ইউটিউব না চললে প্রথমেই যা করবেন

১. ইন্টারনেট চেক করুন: আপনার ফোনের ডেটা বা ওয়াইফাই কানেকশন ঠিক আছে কি না দেখুন। প্রয়োজনে একবার এয়ারপ্লেন মোড (Airplane Mode) অন করে আবার অফ করুন।

২. ফোন রিস্টার্ট দিন: এটি সবচেয়ে ম্যাজিক সমাধান! ফোনটি একবার Restart বা বন্ধ করে চালু করলে ছোটখাটো কারিগরি ত্রুটি নিজে থেকেই ঠিক হয়ে যায়।
৩. ইউটিউব অ্যাপ আপডেট দিন: গুগল প্লে-স্টোর (Play Store) বা অ্যাপ স্টোরে গিয়ে দেখুন ইউটিউবের কোনো Update এসেছে কি না। আপডেট বাকি থাকলে অ্যাপটি ওপেন হতে সমস্যা করে।
৪. ক্যাশ ক্লিয়ার (Clear Cache) করুন: ফোনের সেটিংস থেকে ‘Apps’ এ গিয়ে ইউটিউব সিলেক্ট করুন এবং ‘Clear Cache’ বাটনে ক্লিক করুন। এতে অ্যাপের ভেতরে জমে থাকা অপ্রয়োজনীয় জট পরিষ্কার হয়ে যাবে।
৫. দেখুন আপনার ফোনে কোন ভিপিএন কানেক্ট আছে কিনা, যদি ভিপিএন কানেক্ট থাকে তাহলে সেটি ডিসকানেক্ট করে দেখুন।
আরও পড়ুনঃ- ১ ক্লিকে – ইউটিউব আপডেট কিভাবে করবেন
ইউটিউব অ্যাপ আপডেট করার উপায়।
ইউটিউব আপডেট কিভাবে করবেন নিচে বিস্তারিত দেখুন।

প্রথমে আপনার মোবাইলের অ্যাপ লিস্ট থেকে Play Store অ্যাপটি খুঁজে বের করুন এবং এটি ওপেন করুন।

প্লে-স্টোর ওপেন হওয়ার পর নিচের দিকে থাকা Search আইকনে ক্লিক করুন।

সার্চ বক্সে ইংরেজি অক্ষরে “youtube” লিখুন। নিচে সাজেশনে ইউটিউব নামটি আসলে সেটিতে ক্লিক করুন। অথবা সার্চ করুন।
আরও পড়ুনঃ- প্রফেশনাল ইউটিউব চ্যানেল খোলার সঠিক নিয়ম ২০২৬

এবার আপনার সামনে ইউটিউব অ্যাপটি চলে আসবে। অ্যাপের পাশে থাকা নীল রঙের Update বাটনে ক্লিক করুন। কিছুক্ষণ লোডিং হওয়ার পর অ্যাপটি অটোমেটিক আপডেট হয়ে যাবে।
এখন ইউটিউব অ্যাপস ওপেন করে দেখুন চালু হচ্ছে কিনা। যদি না হয় নিচের পদ্ধতিটি দেখুন।
ইউটিউব অ্যাপের ক্যাশ (Cache) ক্লিয়ার করার নিয়ম।
অনেকদিন ধরে ইউটিউব ব্যবহার করার ফলে অনেক ডাটা ইউটিউবের স্টোরে জমা হয়ে থাকে এগুলো ক্লিয়ার না করলে ইউটিউব অ্যাপস মাঝে মাঝে হ্যাং করে, তাই এগুলো কিভাবে ক্লিয়ার করবেন নিচের পদ্ধতি দেখুন।

ধাপ ১: আপনার ফোনের হোম স্ক্রিনে থাকা YouTube আইকনটি এক সেকেন্ড চেপে ধরুন। এরপর একটি ছোট মেনু আসবে, সেখান থেকে App info অপশনে ক্লিক করুন।

ধাপ ২: অ্যাপ ইনফো পেজ থেকে Storage & cache অপশনটি খুঁজে বের করে সেটিতে ক্লিক করুন।

ধাপ ৩: এবার ডান পাশে থাকা Clear cache বাটনে ক্লিক করুন। তাহলেই আপনার ওই ইউটিউবের অপ্রয়োজনে ডাটা গুলো ক্লিয়ার হয়ে যাবে।। এখন দেখুন 100% youtube ওপেন হবে।
মনে রাখবেন: ‘Clear cache’ করলে আপনার কোনো প্রয়োজনীয় ডাটা ডিলিট হবে না, শুধু অ্যাপের ভেতরে জমে থাকা অস্থায়ী ময়লা পরিষ্কার হবে। এতে অ্যাপের গতি বাড়বে এবং লোডিং সমস্যা দূর হবে।
আরও পড়ুনঃ- বাটন ফোনে চলবে YouTube! Linnex LX 4G ফোনের দাম এবং বিস্তারিত রিভিউ
উপসংহার
আশা করি, এই পোস্টটি আপনার মোবাইলে ইউটিউব চালানোর সমস্যা দূর করতে সাহায্য করেছে। যদি সব ধাপ অনুসরণ করার পরও সমাধান না হয়, তবে ফোনটি একবার রিস্টার্ট দিয়ে দেখতে পারেন। প্রযুক্তি বিষয়ক এমন আরও প্রয়োজনীয় টিপস পেতে আমাদের ব্লগের সাথেই থাকুন।



