ঝাপসা ছবি নিয়ে আর আফসোস নয়! আপনার তোলা প্রিয় ছবিটি কি ঝাপসা বা ঘোলাটে হয়ে গেছে? মাত্র ১ ক্লিকে ঝাপসা ছবি ক্লিয়ার করার জাদুকরী নিয়মটি জেনে নিন মাত্র ১ মিনিটে।
পুরাতন ছবির সঙ্গে জড়িয়ে থাকে অনেক স্মৃতি। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে অনেক ছবিই ঝাপসা হয়ে যায়, রং ফিকে হয়ে যায় বা ছবির ডিটেইল স্পষ্ট থাকে না। ফলে সেই মূল্যবান মুহূর্তগুলো ঠিকভাবে দেখা যায় না।

বর্তমানে প্রযুক্তির উন্নতির কারণে অনলাইনে এমন অনেক ওয়েবসাইট রয়েছে, যেগুলোর সাহায্যে খুব সহজেই পুরাতন ঝাপসা ছবি পরিষ্কার করা যায়। এসব ওয়েবসাইট ব্যবহার করে ছবির ঝাপসা ভাব কমানো, রেজোলিউশন বাড়ানো এবং ছবির ডিটেইল আগের চেয়ে আরও স্পষ্ট করা সম্ভব।
বিশেষ করে পুরাতন পারিবারিক ছবি, ছোটবেলার ছবি বা স্মৃতিময় ছবিগুলো নতুন করে সুন্দর করে তোলার জন্য এই ধরনের অনলাইন টুল খুবই কার্যকর। মাত্র কয়েকটি ধাপে ছবি আপলোড করলেই অনেক সময় স্বয়ংক্রিয়ভাবে ছবির মান উন্নত হয়ে যায়। এই লেখায় আমরা পুরাতন ঝাপসা ছবি ক্লিয়ার করার সহজ ও জনপ্রিয় ১টি ওয়েবসাইট সম্পর্কে জানবো, এই ওয়েবসাইট ব্যবহার করে আপনি আপনার পুরাতন ছবিগুলো আবার নতুনের মতো পরিষ্কার করে নিতে পারবেন।
তাহলে চলুন জেনে নেওয়া যাক ঘোলা বা ঝাপসা ছবি ক্লিয়ার করার সঠিক নিয়ম।
ঘোলা ও ঝাপসা ছবি ক্লিয়ার করার নিয়ম।

ত বন্ধুরা আজকে আমি এই ঝাপসা ছবিটি ক্লিয়ার করে দেখাবো। তা হলো চলুন শুরু করা যাক।

প্রথমে আপনি https://unblurimage.ai/ এই লিংকে প্রবেশ করুন, তারপর উপরের স্ক্রিনশটের মতো অপশন আসবে এখানে লাল তীর দিয়ে চিহ্নিত “আপলোড করতে ক্লিক করুন বা টেনে আনুন” লেখা বক্সে ক্লিক করুন।

ক্লিক করার পর আপনার ফোনের গ্যালারি ওপেন হবে। এখান থেকে আপনি যে ছবিটি পরিষ্কার করতে চান সেটি খুঁজে বের করুন। এবং সেই ছবিটির উপর ক্লিক করুন।

ছবিটিতে ক্লিক করার পর, ছবিটি আপলোড শুরু হবে এবং কয়েক সেকেন্ডের মধ্যেই আপনি ‘Before’ এবং ‘After’ পার্থক্য দেখতে পাবেন। এবং ছবিটি ক্লিয়ার হয়ে যাবে।

- ছবিটি ক্লিয়ার হয়ে গেলে উপরের দিকে থাকা ডাউনলোড আইকনে ক্লিক করে আপনার ফোনে ছবিটি সেভ করে নিন।

দেখুন ছবিটি কেমন পরিষ্কার বা ক্লিয়ার হলো।
শেষ কথা।
সবশেষে বলা যায়, পুরাতন ঝাপসা ছবি পরিষ্কার করার জন্য বর্তমানে অনেক সহজ ও কার্যকর ওয়েবসাইট রয়েছে। এই অনলাইন টুল ব্যবহার করে খুব অল্প সময়েই ছবির মান উন্নত করা যায় এবং পুরোনো স্মৃতিগুলো আবার নতুনের মতো করে দেখা যায়। তাই আপনার কাছে যদি কোনো পুরাতন বা ঝাপসা ছবি থাকে, তাহলে এই ওয়েবসাইট ব্যবহার করে সহজেই ছবিকে আরও পরিষ্কার ও সুন্দর করে তুলতে পারেন।



