আপনি কি youtube অ্যাপস আপডেট করতে চাচ্ছেন, বা আপনার ইউটিউব অ্যাপসটি কাজ করতেছে না। এখন কি করবেন, ও কিভাবে ইউটিউব অ্যাপসটি আপডেট করবেন বিস্তারিত জানতে পুরো পোস্টটি পড়ুন।
ভিডিও দেখার জন্য সবচেয়ে জনপ্রিয় প্ল্যাটফর্মগুলোর হলো ইউটিউব। প্রতিদিন অসংখ্য মানুষ মোবাইল বা কম্পিউটার থেকে ইউটিউব ব্যবহার করে বিভিন্ন ধরনের ভিডিও দেখে। তবে ইউটিউব ঠিকভাবে ব্যবহার করতে হলে মাঝে মাঝে অ্যাপটি আপডেট করা দরকার হয়।

অনেকেই জানেন না কীভাবে সহজভাবে ইউটিউব আপডেট করতে হয়। ইউটিউব আপডেট না করলে-নতুন ফিচার ব্যবহার করা যায় না, বা অনেক সময় অ্যাপটি ঠিকমতো কাজও করে না, মাঝে মাঝে অ্যাপস থেকে বের করে দেয়।
তাই এই আর্টিকেলে আমরা খুব সহজ ভাষায় তুলে ধরব, কীভাবে ইউটিউব আপডেট করব। এবং আপনি কয়েকটি সহজ ধাপ অনুসরণ করে দ্রুতই আপনার ইউটিউব অ্যাপ আপডেট করতে পারেন।
তাই চলুন আর বেশি কথা না বাড়িয়ে। এখন জেনে নেই কিভাবে youtube অ্যাপস সহজ উপায়ে আপডেট করা যায়।
ইউটিউব অ্যাপস আপডেট করার নিয়ম।

প্রথমে আপনার ফোনের Google Play Store অ্যাপটি ওপেন করুন।

তারপর সার্চ বক্সে “youtube” লিখে কিবোর্ড থেকে সার্চ আইকনে ক্লিক করুন।

সার্চ রেজাল্টে ইউটিউব অ্যাপটি চলে আসবে। যদি আপনার youtube অ্যাপটি পুরনো ভার্সনের হয়ে থাকে, তবে ডানপাশে একটি নীল রঙের “Update” বাটন দেখতে পাবেন। অ্যাপটি লেটেস্ট ভার্সনটি পেতে Update এই বাটনটিতে ক্লিক করুন।

আপডেট বাটনে ক্লিক করার পর অ্যাপটি ডাউনলোড হতে শুরু করবে। এখানে আপনি দেখতে পাবেন কত মেগাবাইট (MB) ডাউনলোড হচ্ছে এবং কত শতাংশ সম্পন্ন হয়েছে। ডাউনলোড শেষ না হওয়া পর্যন্ত কিছুক্ষণ অপেক্ষা করুন।

ডাউনলোড এবং ইন্সটলেশন শেষ হয়ে গেলে “Update” বাটনের জায়গায় “Open” লেখা চলে আসবে। এর মানে আপনার ইউটিউব অ্যাপটি এখন সফলভাবে আপডেট হয়েছে। এবার “Open” বাটনে ক্লিক করে অ্যাপটিতে প্রবেশ করুন।

এখন আপনার সামনে ইউটিউবের লেটেস্ট ইন্টারফেসটি চলে আসবে। আপডেট করার ফলে অ্যাপটি আগের চেয়ে দ্রুত কাজ করবে এবং আপনি সব নতুন ফিচার ব্যবহার করতে পারবেন। এবং ইউটিউব আগে যেরকম ঝামেলা করছিল এখন সেরকম আর ঝামেলা করবে না। ঝামেলা বিহীন ভাবে ইউটিউব এখন দেখতে পারবেন। আশা করি বিস্তারিত জানতে পেরেছেন।
উপসংহার।
সবশেষে বলা যায়, ইউটিউব অ্যাপ আপডেট করা খুবই সহজ একটি কাজ, নিয়মিত আপডেট করলে, এটি আপনার ইউটিউব অ্যাপ ব্যবহারের অভিজ্ঞতাকে অনেক বেশি ভালো করে তোলে। নিয়মিত আপডেট করলে নতুন ফিচার ব্যবহার করা যায়, ইউটিউব আগের চেয়ে দ্রুত কাজ করে, এবং বিভিন্ন সমস্যাও কমে যায়।
আশা করি এই আর্টিকেলটি পড়ে আপনি সহজেই বুঝতে পেরেছেন কীভাবে ইউটিউব আপডেট করতে হয়। এখন থেকে যখনই নতুন আপডেট আসবে, তখন এই কয়েকটি সহজ ধাপ অনুসরণ করে আপনি খুব সহজেই আপনার ইউটিউব অ্যাপটি আপডেট করতে পারবেন।
পারো যদি কোন বিষয়ে জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই পোস্টে প্রথম কোন কিছু না বুঝতে পারলে তাও কমেন্ট করে জানাবেন আমি সমাধান দেওয়ার চেষ্টা করব।



