আপনার মোবাইলে কি নেটওয়ার্ক সমস্যা করে, 4G থেকে E হয়ে যাচ্ছে। ইউটিউব ফেসবুক চলছে না, এর সমাধান করে নিন মাত্র ২ মিনিটে।
মোবাইল এর নেটওয়ার্ক সমস্যার সমাধান করার সহজ নিয়ম টি জেনে নিন নিচে দেওয়া হলঃ
মোবাইলে নেটওয়ার্ক সমস্যা কারণে, ভিডিও কল কেটে যায়, ইউটিউব বা ফেসবুক ব্যবহার করতে অনেক সমস্যা হয় । অনেক সময় আমরা নেটওয়ার্ক সমস্যার কারণ খুঁজে পাই না,
এবং নেটওয়ার্ক সমস্যার সমাধান কিভাবে করব তাও বুঝতে পারি না। এই ব্লগে আমরা ধাপে ধাপে দেখাবো মোবাইল নেটওয়ার্ক সমস্যার সহজ সমাধান। তাহলে চলুন শুরু করা যাক।
আরও পড়ুনঃ- গুগল থেকে ছবি ডাউনলোড করার সহজ নিয়ম
মোবাইল নেটওয়ার্ক সমস্যার সমাধান করার সঠিক নিয়মঃ

প্রথমেই আপনার ফোনে থাকা “4G LTE Only Mode” অ্যাপটি ওপেন করুন। যদি অ্যাপটি ইনস্টল করা না থাকে, তবে প্লে-স্টোর থেকে এটি ডাউনলোড করে নিন।
সরাসরি অ্যাপসটি ডাউনলোড করতে এই লিংকে ক্লিক করুনঃ- https://play.google.com/store/apps/details?id=com.alpha.lte4g

অ্যাপটি ওপেন করার পর হোম স্ক্রিনে থাকা “Open Advanced Hidden Settings for LTE Only Mode” (গিয়ার আইকন সংবলিত বক্স) অপশনটিতে ক্লিক করুন।
আরও পড়ুনঃ- টেন্ডা ওয়াইফাই পাসওয়ার্ড পরিবর্তন মোবাইলে

এখন আপনি “Phone info” পেজে চলে আসবেন।
- সিম নির্বাচন: আপনার ফোনে দুটি সিম থাকলে “Select phone index” থেকে সঠিক সিমটি (যেমন: Phone 0 বা Phone 1) বেছে নিন। মনে যে সিমে নেটওয়ার্ক সমস্যার সমাধান করতে চান। সেটি সিলেক্ট করুন
নেটওয়ার্ক মোড পরিবর্তন করার জন্য “GSM/WCDMA/LTE (PRL)” ড্রপডাউন মেনুটিতে ক্লিক করুন। এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন। নিচের স্ক্রিনশট এর মত। 👇👇

এখন আপনি “LTE only” সিলেক্ট করুন। এটি করলে নেটওয়ার্ক যতই কম থাকুক। সব সময় ফোনে নেটওয়ার্ক ফোরজি থাকবে। আশা করি মোবাইলে নেটওয়ার্কের সমস্যার সমাধান হয়ে যাবে এই সেটিং করলে।
উপসংহার।
পরিশেষে বলা যায় যে, স্মার্টফোনে নেটওয়ার্কের সমস্যা দূর করতে এবং ইন্টারনেটের সর্বোচ্চ গতি নিশ্চিত করতে সঠিক নেটওয়ার্ক মোড নির্বাচন করা অত্যন্ত জরুরি।
আপনার ফোনের সিগন্যাল বারবার পরিবর্তন হলে বা ৪জি থেকে ২জিতে নেমে গেলে, এই 4G LTE Only Mode অ্যাপটি ব্যবহার করে আপনি সহজেই সমস্যার সমাধান করতে পারেন। এরপরে যদি কোথাও কোন কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করবেন।




