আজকাল আমাদের দিনের একটা বড় সময় কাটে ফেসবুকে রিলস কিংবা স্ক্রলিং করে নানারকম ভিডিও দেখে। অনেক সময় এমন হয় যে,
ফেসবুকে চমৎকার একটি ভিডিও দেখছিলেন কিন্তু হঠাৎ নিউজফিড রিফ্রেশ হয়ে যাওয়ায় সেটি হারিয়ে গেল!
কিংবা কয়েকদিন আগে দেখা কোনো দরকারি ভিডিও এখন আবার নতুন করে দেখাতে চান, কিন্তু সেই ভিডিওটি আর খুঁজে পাচ্ছেন না।
এখন আমাদের মনে প্রথম প্রশ্ন জাগে—ফেসবুক ভিডিও হিস্টোরি কিভাবে দেখবো? বা দেখা ভিডিও গুলো কোথাই পাবো।
আসলে আমরা প্রতিদিন ফেসবুকে যা যা ভিডিও দেখি, তার সবকিছুরই একটি তালিকা বা হিস্টোরি ফেসবুকের সার্ভারে জমা থাকে। শুধু সঠিক নিয়মের অভাবে আমরা অনেকেই তা খুঁজে পাই না।
আপনি যদি আপনার আগের দেখা ভিডিওগুলো আবারো ফিরে পেতে চান, তবে আজকের এই পোস্টটি আপনার জন্য।
এই আর্টিকেলে আমরা মোবাইলে ফেসবুক ভিডিও হিস্টোরি দেখার উপায় একদম সহজ ধাপে আলোচনা করবো।
তাহলে আর দেরি কেন? চলুন ঝটপট নিজের প্রোফাইল থেকে ফেসবুক ভিডিও হিস্টোরি দেখার নিয়ম জেনে নেওয়া যাক।
ফেসবুক ভিডিও হিস্টোরি দেখার সহজ পদ্ধতি।

ধাপ ১: প্রথমে আপনার স্মার্টফোন থেকে অফিশিয়াল Facebook অ্যাপটি ওপেন করুন।

ধাপ ২: অ্যাপের হোমপেজে আসার পর ওপরের নেভিগেশন বার থেকে Video/Reels আইকনটিতে ক্লিক করুন।

ধাপ ৩: ভিডিও বা রিলস পেজে চলে যাওয়ার পর, ওপরের ডানদিকের কোনায় একটি (ম্যান বা প্রোফাইল আইকন) দেখতে পাবেন। আপনার ভিডিও দেখার সমস্ত হিস্ট্রি জানতে এই আইকনটিতে ক্লিক করুন।

ধাপ ৪: তারপর উপরের স্ক্রিনশটের মত আসবে এখন একটু নিচের দিকে তাকালেই “Watched reels” নামে একটি অপশন পেয়ে যাবেন। হারিয়ে যাওয়া ভিডিওর তালিকা দেখতে এই অপশনটির ওপর ক্লিক করুন

ধাপ ৫: ব্যাস! এবার আপনার স্ক্রিনে একে একে চলে আসবে সেই সমস্ত ভিডিও এবং রিলস, যা আপনি অতীতে বা কিছুদিন আগে ফেসবুকে স্ক্রোল করার সময় দেখেছিলেন। এখান থেকে খুব সহজেই আপনি আপনার পছন্দের ভিডিওটি আবার প্লে করে দেখে নিতে পারবেন।
শেষ কথা।
আশা করি, আজকের এই টিউটোরিয়ালটি পড়ার পর ফেসবুক ভিডিও হিস্টোরি কিভাবে দেখবো বা ফেসবুক ভিডিও হিস্টোরি দেখার নিয়ম নিয়ে আপনার মনে আর কোনো প্রশ্ন নেই।
এই সহজ ফেসবুক ভিডিও হিস্টোরি দেখার উপায়টি ব্যবহার করে এখন থেকে আপনি যেকোনো সময় আপনার পুরনো পছন্দের ভিডিও খুঁজে বের করতে পারবেন।
পোস্টটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। কোনো ধাপে বুঝতে সমস্যা হলে নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারেন। ধন্যবাদ!




