অনেক সময়ই দেখা যায়, আমরা ফেসবুকে কোনো জরুরী কাজ করছি বা কারো সাথে চ্যাট করছি, কিন্তু মেসেঞ্জারে Active Now দেখে পরিচিত অনেকেই মেসেজ দেওয়া শুরু করে। তখন রিপ্লাই না দিলে যেমন খারাপ দেখায়, আবার সবার সাথে কথা বলার মুডও থাকে না।
তাহলে উপায় কী?
খুব সহজ! আপনি চাইলে ফেসবুকে ঘণ্টার পর ঘণ্টা এক্টিভ থাকলেও কেউ বুঝতেই পারবে না যে আপনি অনলাইনে আছেন।
অর্থাৎ, ফেসবুকে একটিভ থাকলেও আপনাকে একটিভ দেখাবে না। আজকের এই ব্লগে আমরা অত্যন্ত সহজ ভাষায়, ধাপে ধাপে আলোচনা করব কীভাবে ফেসবুক এবং মেসেঞ্জারের “Active Status” অফ করে ফেসবুক ব্যবহার করা যায়।
Active Status” বন্ধ করে শান্তিতে ফেসবুক ব্যবহার করতে চাইলে আজকের পোস্টটি শেষ পর্যন্ত পড়ুন!
ফেসবুকে একটিভ স্ট্যাটাস অফ করে যেভাবে।

ধাপ ১: প্রথমে আপনার ফোনের Facebook App-টি ওপেন করুন। এবং ডানদিকের ওপরে থাকা থ্রি-লাইন (Menu) আইকনটিতে ক্লিক করুন।

ধাপ ৩: একটু নিচে স্ক্রোল করে Settings & Privacy অপশনে ক্লিক করুন এবং এরপর Settings-এ যান।

ধাপ ৪: এবার একটু নিচের দিকে Active Status নামের একটি অপশন দেখতে পাবেন, সেটিতে ক্লিক করুন।

ধাপ ৫: এখানে Show when you’re active লেখাটির পাশে একটি ব্লু (নীল) বাটন দেখতে পাবেন। এবং এখানে ক্লিক করুন

ধাপ:৬ তারপর (Turn Off) অপশন দেখতে পাবেন এখানে এখানে ক্লিক করুন। তাহলেই কাজ শেষ। এখন আর এক্টিভ দেখাবে না।
আপনি চাইলে এই সেটিসং টি মেসেঞ্জার এপসটি দিয়েও সহজে করতে পারবেন। নিচে সঠিক পদ্ধতি দেখুন।
মেসেঞ্জারে একটিভ স্ট্যাটাস অফ করে যেভাবে দেখুন।
মেসেঞ্জার অ্যাপে একটিভ স্ট্যাটাস অফ করার উপায়

ধাপ ১: আপনার ফোনের Messenger App-টি ওপেন করুন। ডেন দিকে নিচে থাকা থ্রি-লাইন (Menu) আইকনটিতে ক্লিক করুন।

ধাপ ২: এবার আপনার নামের নিচে থাকা গিয়ার বা সেটিংস (Settings) আইকনটিতে ক্লিক করুন।

ধাপ ৩: একটু নিচের দিকে গেলেই Active Status অপশনটি পেয়ে যাবেন, সেটিতে ক্লিক করুন।

ধাপ ৪: এখানে Show when you’re active অপশনটি বন্ধ (on) থাকবে এখানে ক্লিক করুন।

ধাপ ৫: ক্লিক করার পর ফেসবুক আপনাকে জিজ্ঞেস করতে পারে আপনি কতক্ষণের জন্য বন্ধ করতে চান, আপনি আপনার ইচ্ছামত টাইম সেট করতে পারবেন,, আর যদি আপনি চান, এটি আনলিমিটেড থাকুক তাহলে সেখান থেকে Until I change it সিলেক্ট করে নিচের Pause অপশনে ক্লিক করুন তাহলেই হয়ে যাবে।
শেষ কথা।
আশা করি, আজকের এই পোস্টটি পড়ার পর ফেসবুকে একটিভ থাকলেও একটিভ না দেখানোর উপায় নিয়ে আপনার মনের সব দ্বিধাদ্বন্দ্ব দূর হয়ে গেছে। এখন থেকে আপনিও পারবেন নিজের এক্টিভিটি লুকিয়ে রেখে নিশ্চিন্তে ফেসবুক ব্যবহার করতে।
পোস্টটি যদি আপনার উপকারে এসে থাকে, তবে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এই বিষয়ে কোনো প্রশ্ন বা সমস্যা থাকলে নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারেন। ধন্যবাদ!




