আপনি কি জানতে চান 017 কোন সিম বা ০১৭ কোন সিমের নাম্বার? আপনি কি এখনো কনফিউজড? চলুন মাত্র ১০ সেকেন্ডে জেনে নিই এই কোডটি কোন অপারেটরের। নিচে বিস্তারিত দেওয়া হলোঃ
বাংলাদেশে মোবাইল ফোন ব্যবহার করেন অথচ ০১৭ নাম্বারের সাথে পরিচিত নন, এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। তারপরও অনেকেই প্রশ্ন করেন এটি কোন সিমের নাম্বার।
০১৭ হলো বাংলাদেশের জনপ্রিয় সিম অপারেটর গ্রামীণফোন এর নাম্বার।
এটি বাংলাদেশের সবচেয়ে বড় মোবাইল অপারেটর (গ্রামীণফোন) এর অফিশিয়াল কোড। ১৯৯৭ সালে থেকে গ্রামীণফোন যাত্রা শুরু করে, তখন থেকেই এই ০১৭ কোডটি ব্যবহার হয়ে আসছে। দীর্ঘ সময় ধরে সেবা দেওয়ার কারণে এটি খুবই জনপ্রিয় হয়ে গেছে।
আপনি যদি এই সিম ব্যবহার করে থাকেন তাহলে, নিচে থেকে এর দরকারি কিছু কোড জেনে নিন।
০১৭ সিমের প্রয়োজনীয় কিছু কোডঃ
| সেবার ধরণ | ডায়াল করুন (USSD Code) |
|---|---|
| নিজের মোবাইল নাম্বার চেক | *২# |
| মূল ব্যালেন্স চেক | *৫৬৬# |
| ইন্টারনেট বা এমবি চেক | *১২১*১*৪# |
| মিনিট ব্যালেন্স চেক | *১২১*১*২# |
| এসএমএস (SMS) চেক | *১২১*১*৩# |
| ইমার্জেন্সি ব্যালেন্স | *১০১০*১# |
| সকল অফার চেক | *১২১# |
| কাস্টমার কেয়ার কোড | ১২১ |
০১৭ সিমের জনপ্রিয়তার কারণ
- শক্তিশালী নেটওয়ার্ক: পাহাড় থেকে সমুদ্র দেশের প্রায় সব প্রান্তেই গ্রামীণফোনের নেটওয়ার্ক পাওয়া যায়।
- দ্রুতগতির ইন্টারনেট: 4G সেবার ক্ষেত্রে গ্রামীণফোন বেশ নির্ভরযোগ্য।
- সারা দেশে কাস্টমার কেয়ার: যেকোনো সমস্যায় খুব সহজেই তাদের সাপোর্ট সেন্টার বা কাস্টমার কেয়ার খুঁজে পাওয়া যায়।
- জিপি স্টার সুবিধা: নিয়মিত ব্যবহারকারীরা ‘জিপি স্টার’ হিসেবে বিভিন্ন রেস্টুরেন্ট বা শপিং মলে ডিসকাউন্ট পান।
শেষ কথা।
পরিশেষে বলা যায়, আপনি যদি শক্তিশালী নেটওয়ার্ক এবং ভালো সার্ভিস চান, তবে ০১৭ বা ০১৩ সিরিজের গ্রামীণফোন সিম আপনার জন্য সেরা পছন্দ হতে পারে। তবে বর্তমানে অন্যান্য অপারেটরও বেশ ভালো অফার দিচ্ছে, তাই নিজের প্রয়োজন বুঝে সিম বেছে নেওয়া বুদ্ধিমানের কাজ।





0177
কোন সমস্যা
Hi
Hello