আপনি কি ফেসবুকের ডার্ক-মোড চালু করতে চান। কিন্তু জানেন না কিভাবে ফেসবুক ডার্ক মোড চালু করতে হয়। ফেসবুক ডার্ক মোড চালু করার সঠিক নিয়ম জানতে পোস্টটি শেষ পর্যন্ত পড়ুন। এখানে বিস্তারিত দেওয়া হলোঃ
আমরা যখন ফেসবুক ব্যবহার করি, তখন স্ক্রিনের উজ্জ্বল সাদা আলো আমাদের চোখের জন্য ক্ষতিকর হতে পারে। এই সমস্যা এড়াতে আপনি ‘ডার্ক মোড’ ব্যবহার করতে পারেন। ডার্ক মোড চালু করলে স্ক্রিন কালো হয়ে যায়, যা চোখের জন্য আরামদায়ক, তোমার চোখে সুরক্ষিত রাখে।
আরও পড়ুনঃ- মোবাইল সফটওয়্যার আপডেট দিবেন যেভাবে
নিচে স্ক্রিনশটসহ ফেসবুকের ডার্ক মোড চালু করার সহজ নিয়ম দেখানো হলো:
ফেসবুক ডার্ক মোড চালু করার সঠিক নিয়ম (স্ক্রিনশটসহ)

প্রথমে আপনার ফেসবুক অ্যাপটি ওপেন করুন। হোম স্ক্রিনের উপরের ডান দিকে থাকা তিনটি সমান্তরাল রেখা দেখতে পাচ্ছেন এটাকে (Menu) আইকনে বলে এখানে ক্লিক করুন।

তারপর নিচের দিকে স্ক্রল করলে আপনি ‘Settings & privacy’ নামে একটি অপশন পাবেন। সেটির পাশের ড্রপ-ডাউন অ্যারোতে ক্লিক করুন।
আরও পড়ুনঃ-চ্যাট জিপিটি কিভাবে ব্যবহার করবেন।

‘Settings & privacy’ মেনু ওপেন হওয়ার পর আপনি বেশ কিছু অপশন দেখতে পাবেন। সেখান থেকে ‘Dark mode’ লেখা অপশনটিতে ক্লিক করুন।

এখানে আপনি তিনটি অপশন পাবেন:
- On: এটি সিলেক্ট করলে ডার্ক মোড স্থায়ীভাবে চালু হয়ে যাবে।
- Off: এটি দিলে ফেসবুক সাধারণ সাদা মোডে থাকবে।
- Use system settings: এটি সিলেক্ট করলে আপনার ফোনের সিস্টেম সেটিংস অনুযায়ী ফেসবুক নিজে থেকেই বিভিন্ন মোডে চেঞ্জ হয়।
আপনি যদি সরাসরি ডার্ক মোড চান, তবে সবার উপরে থাকা ‘On’ বাটনে ক্লিক করুন।

দেখুন আমার ডার্ক মোড চালু হয়ে গেছে।
ফেসবুক ডার্ক মোড ব্যবহারের সুবিধাঃ
ফেসবুকে ডার্ক মোড শুধু দেখার সৌন্দর্যের জন্যই নয়, এর বেশ কিছু কার্যকরী সুবিধাও রয়েছে:
- চোখের আরাম: কম আলোতে বা রাতে দীর্ঘক্ষণ সাদা স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলে চোখের ওপর প্রচণ্ড চাপ পড়ে। ডার্ক মোড স্ক্রিন আলোর প্রভাব কমিয়ে চোখকে আরাম দেয়।
- ব্যাটারি সাশ্রয়: বিশেষ করে যাদের ফোনের ডিসপ্লে AMOLED বা OLED, তাদের জন্য ডার্ক মোড এর বিশেষ সুবিধা আছে। ডার্ক মোড অন থাকলে ডিসপ্লে চলতে কম চার্জ লাগে, ফলে ফোনের ব্যাটারি অনেকক্ষণ ব্যাকআপ দেয়।
- ভালো ঘুম নিশ্চিত করা: ঘুমানোর আগে উজ্জ্বল সাদা আলো চোখের ‘মেলাটোনিন’ হরমোন তৈরিতে বাধা দেয়, যা ঘুমের ব্যাঘাত ঘটায়। ডার্ক মোড ব্যবহার করলে এই সমস্যা অনেকটা কমে যায়।
- পড়ার সুবিধা: ডার্ক মোডে লেখাগুলো আরও স্পষ্টভাবে ফুটে ওঠে, যা দীর্ঘক্ষণ নিউজফিড বা আর্টিকেল পড়ার ক্ষেত্রে বিরক্তি কমায়।
- আকর্ষণীয় লুক: সাধারণ ইন্টারফেসের চেয়ে ডার্ক মোড দেখতে অনেক বেশি আধুনিক মনে হয়, যা ব্যবহার করতে আরও আনন্দদায়ক লাগে।
আরও পড়ুনঃ- রবি নাম্বার কিভাবে দেখে।
শেষ কথাঃ
আশা করছি, এই পোস্টটি পড়ার পর আপনার ফেসবুক অ্যাকাউন্টে ডার্ক মোড চালু করতে আর কোনো সমস্যা হবে না। নিয়মিত ডার্ক মোড ব্যবহারের অভ্যাস আপনার চোখের সুস্থতা বজায় রাখতে সাহায্য করবে। পোস্টটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না!




