আপনি যদি একজন বাংলালিংক গ্রাহক হন এবং নিজের নাম্বারটি ভুলে গিয়ে থাকেন, তবে দুশ্চিন্তার কিছু নেই। খুব সহজেই মাত্র একটি কোড ডায়াল করে বা অ্যাপ ব্যবহার করে আপনি আপনার বাংলালিংক নাম্বারটি বের নিতে পারেন। আজকের ব্লগে আমরা জানবো বাংলালিংক নাম্বার চেক করার সবচাইতে সহজ 3 টি কার্যকরী পদ্ধতিগুলোঃ- নিচে বিস্তারিতভাবে দেওয়া হলো।
বাংলালিংক নাম্বার বের করার 3 টি পদ্ধতিঃ-
- কোড ডায়াল করে।
- অন্য কাউকে মিসকল দিয়ে।
- মাই বাংলালিংক অ্যাপ ব্যবহার করে।
তাহলে চলুন এই তিনটি অপশন দিয়ে কিভাবে নাম্বার বের করবেন সেটি দেখে নেই।
আরও পড়ুনঃ- ফেসবুক প্রোফাইল ছবি পরিবর্তন করুন খুব সহজে
বাংলালিংক নাম্বার বের করার আপডেট কোডঃ
১. আপনার ফোনের ডায়াল প্যাডে যান।
২. (*511#) লিখুন।
৩. তারপর কল বাটনে চাপ দিন এবং আপনার বাংলালিংক সিমে কল দিন।
৪. তারপর কয়েক সেকেন্ডের মধ্যেই স্ক্রিনে আপনার ১১ ডিজিটের বাংলালিংক নাম্বারটি দেখতে পাবেন।
আরও পড়ুনঃ- রবি নাম্বার কিভাবে দেখবেন
অন্য কাউকে মিসকল দিয়ে নাম্বার বের করুনঃ
আপনার ফোনে যদি সামান্য ব্যালেন্স থাকে, তবে এটি নাম্বার বের করার সবচাইতে সহজ ও কার্যকর একটি উপায়।
- ধাপ ১: আপনার ফোন থেকে পরিচিত কারো একটি নাম্বারে কল বা মিসকল দিন।
- ধাপ ২: তারপর, অপর ঐ ব্যক্তির ফোনের স্ক্রিনে আপনার ১১ ডিজিটের বাংলালিংক নাম্বারটি ভেসে উঠবে।
- ধাপ ৩: সেখান থেকে নাম্বারটি দেখে নিয়ে আপনার ফোনে সেভ করে নিন বা কোথাও লিখে রাখুন।
মাই বাংলালিংক অ্যাপ ব্যবহার করে নাম্বার বের নিয়মঃ
আপনি যদি একজন স্মার্টফোন ব্যবহারকারী হন, মাই বাংলালিংক অ্যাপস এর মাধ্যমে খুব সহজেই আপনার সিমের নাম্বার সহ বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন। যেমন টাকা দেখা, মিনিট দেখা, এমবি দেখা, ইত্যাদি অপশন গুলো দেখতে পারবেন। কিভাবে এই অ্যাপস ব্যবহার করে নাম্বার দেখবেন নিচে বিস্তারিত দেখুন।
- ধাপ ১: প্রথমেই গুগল প্লে-স্টোর বা অ্যাপ স্টোর থেকে ‘My Banglalink’ অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করুন।
- ধাপ ২: আপনার বাংলালিংক সিমটি ফোনে থাকা অবস্থায় অ্যাপটি ওপেন করুন। এবং নাম্বার দিয়ে লগইন করুন।
- ধাপ ৩: অ্যাপের হোম স্ক্রিনে প্রবেশ করলেই একদম উপরের দিকে আপনার ১১ ডিজিটের মোবাইল নাম্বারটি দেখতে পাবেন।
আরও পড়ুনঃ- ০১৩ কোন সিম (২০২৬)
শেষ কথাঃ
আশা করি, আজকের এই ব্লগের মাধ্যমে আপনি খুব সহজেই আপনার বাংলালিংক নাম্বার চেক করার উপায়গুলো জানতে পেরেছেন। প্রযুক্তির এই সময়ে নিজের নাম্বার মনে রাখা যেমন জরুরি, তেমনি প্রয়োজনে এই সহজ উপায় গুলো জেনে রাখাও বেশ উপকারী। আপনার যদি স্মার্টফোন থাকে, তবে ‘মাই বাংলালিংক’ অ্যাপটি ব্যবহার করে সহজেই নাম্বারসহ আরও অনেক কিছু দেখতে পারবেন। আমাদের এই টিপসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। বাংলালিংক সিম সংক্রান্ত অন্য কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে আমাদের জানাতে পারেন



