ছবির ব্যাকগ্রাউন্ড সাদা করা যায় কিভাবে – সহজ উপায়ে

আপনি কি ছবির ব্যাকগ্রাউন্ড কিভাবে সাদা করা যায় এ বিষয়ে জানতে চান। এবং ছবির ব্যাকগ্রাউন্ড সাদা করার সহজ উপায়গুলো আজকের এই পোস্টে বিস্তারিতভাবে জানতে পারবেন। তাই বিস্তারিত জানতে এই পোস্টটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখুন তাহলে আপনি খুব সহজেই যেকোনো ছবির ব্যাকগ্রাউন্ড সাদা করে নিতে পারবে।

ছবির ব্যাকগ্রাউন্ড সাদা করা যায় কিভাবে

কেন ছবির ব্যাকগ্রাউন্ড সাদা করা প্রয়োজনঃ-

ছবির ব্যাকগ্রাউন্ড সাদা করলে পেছনের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গিয়ে, একটি সাদা ব্যাকগ্রাউন্ড যুক্ত হয়, যার ফলে দর্শক সরাসরি ছবির মূল বিষয়ের ওপর নজর দিতে পারে। এটি ছবিকে একটি প্রফেশনাল লুক দেয়, যা বিশেষ করে ই-কমার্স ব্যবসা, পাসপোর্ট সাইজ ছবি বা অনলাইন প্রোফাইলের জন্য অত্যন্ত জরুরি। তাই আমাদের ছবির ব্যাকগ্রাউন্ড সাদা করার উপায় জানা খুবই জরুরী।

ছবির ব্যাকগ্রাউন্ড সাদা করার সহজ উপায়ঃ-

আজকে আমি একদম সহজ একটি উপায় আপনাদের শিখিয়ে দিব এই সহজ উপায়টি দিয় কোন প্রকার সফটওয়্যার ছাড়াই অনলাইনের মাধ্যমে এক ক্লিকে যে কোন ছবি ব্যাকগ্রাউন্ড সাদা করে নিতে পারবেন। আর সফটওয়্যার দিয়ে যেকোনো ছবির ব্যাকগ্রাউন্ড সাদা করতে গেলে বিভিন্ন বিরক্তিকর এড আসে। এড এর ঝামেলা ছাড়াই ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে নিচের পদ্ধতি গুলো অনুসরণ।

ছবির ব্যাকগ্রাউন্ড সাদা করার নিয়মঃ-

আজকে আমি উপরের ছবিটির ব্যাকগ্রাউন্ড সাদা করে দেখাবো। তাহলে চলুন শুরু করি।

ধাপ ১: প্রথমে আপনার ফোনের ব্রাউজার থেকে remove.bg এই লিংকে ক্লিক করুন। তারপর ওপরের স্ক্রিনশট এর মত আসবে, এরপর স্ক্রিনে থাকা নীল রঙের “Upload Image” বাটনে ক্লিক করুন।

ধাপ ২: বাটনে ক্লিক করার পর আপনার ফোনের গ্যালারি ওপেন হবে। সেখান থেকে আপনি যে ছবিটির ব্যাকগ্রাউন্ড সাদা করতে চান সেটি সিলেক্ট করুন এবং ওপরের কোণায় থাকা “Done” বাটনে ক্লিক করুন।

ছবির ব্যাকগ্রাউন্ড সাদা করা যায় কিভাবে

ধাপ ৩: ছবিটি আপলোড হওয়ার পর কয়েক সেকেন্ড সময় নেবে। অটোমেটিক ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। যেমনটি উপরের স্ক্রিনশটে দেখতে পাচ্ছেন।

ধাপ ৪: তারপর ছবিটি গ্যালারিতে সেভ করার জন্য স্ক্রিনের নিচের দিকে থাকা নীল রঙের “Download” আইকন বা বাটনে ক্লিক করুন।

ধাপ ৪: সবশেষে ডাউনলোড করার আগে আপনি ছবির রেজোলিউশন দেখতে পাবেন। ফ্রি ভার্সনে সাধারণত (প্রিভিউ সাইজটি) ডাউনলোড করা যায়। তাই উপরের অপশন টি তে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে ছবিটি আপনার মোবাইলের ডাউন হয়ে যাবে।

দেখুন বন্ধুরা আমি যে ছবিটি দেখলাম সাদা করেছি।সেটি কেমন হয়েছে। আপনিও উপরের এই পদ্ধতি অনুসরণ করে। আপনার ছবির ব্যাকগ্রাউন্ড সাদা করে নিতে পারব।

শেষ কথা।

বাড়তি কোনো অ্যাপ ছাড়াই অনলাইনে এই পদ্ধতিতে আপনি যেকোনো ছবির ব্যাকগ্রাউন্ড এক ক্লিকেই সাদা করতে পারেন। এটি আপনার প্রোডাক্ট ফটো বা প্রফেশনাল প্রোফাইল পিকচার তৈরির কাজকে অনেক সহজ করে দেবে

এই বিষয়ে আরো কোন কিছু জানতে অবশ্যই কমেন্ট করুন। আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ।

Scroll to Top