আপনি কি মোবাইল দিয়ে একটি ইউটিউব চ্যানেল খুলতে চান। কিন্তু প্রফেশনাল ইউটিউব চ্যানেল কিভাবে খুলতে হয় আপনি তা জানেন না? যদি আপনি প্রফেশনাল ইউটিউব চ্যানেল খোলার নিয়ম জানতে চান। তাহলে এই পোস্টটি সম্পন্ন দেখুন, নিচে বিস্তারিত দেওয়া হল।
অনেক সময় আমরা মনে করি একটি সুন্দর ইউটিউব চ্যানেল খুলতে বোধহয় ল্যাপটপ বা দামি পিসি লাগে। কিন্তু আসল কথা হলো, আপনার হাতে থাকা মোবাইল দিয়েই খুব সহজেই একটি ইউটিউব চ্যানেল খুলতে পারবেন। আজকের এই লেখায় আমরা জানব ইউটিউব চ্যানেল কিভাবে খুলবো ও ২০২৬ সালের নতুন আপডেটে একদম সহজ ভাবে। তাহলে চলুন শুরু করা যাক।
আরও পড়ুনঃ- ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেলে কিভাবে বের করবেন
মোবাইল দিয়ে ইউটিউব চ্যানেল খোলার নিয়মঃ-

ধাপ_১: প্রথমে আপনার মোবাইলের যেকোনো একটি ব্রাউজার (যেমন: Chrome) ওপেন করুন। সার্চ বক্সে youtube.com লিখে এন্টার দিন.

ধাপ_২: ব্রাউজারের ডানদিকের কোণায় থাকা থ্রি-ডট (Three-dot) মেনুতে ক্লিক করুন।সেখান

ধাপ_৩: সেখান থেকে Desktop site অপশনটি টিক দিয়ে চালু করে নিন. এটি করলে আপনার মোবাইলে ইউটিউব হুবহু কম্পিউটারের মতো দেখাবে।

ধাপ_৪: ইউটিউব পেজটি লোড হওয়ার পর ডানদিকের ওপরের কোণায় আপনার জিমেইল অ্যাকাউন্টের প্রোফাইল ছবি বা আইকন দেখতে পাবেন। সেটিতে ক্লিক করুন.
আরও পড়ুনঃ- ইউটিউব না চলার কারণ কী? ও সমাধান

ধাপ_৫: প্রোফাইল আইকনে ক্লিক করার পর একটি মেনু আসবে। সেখান থেকে Create a channel লেখা লিঙ্কটিতে ক্লিক করুন.

ধাপ_৭: এখন একটি পপ-আপ উইন্ডো আসবে। এখানে Name বক্সে আপনার চ্যানেলের নাম লিখুন এবং Handle বক্সে একটি ইউনিক ইউজারনেম দিন. আপনি চাইলে এখান থেকে চ্যানেলের জন্য একটি লোগো বা ছবিও আপলোড করতে পারেন। সব তথ্য ঠিক থাকলে নিচে থাকা Create channel বাটনে ক্লিক করুন.

ধাপ_৮: আপনার চ্যানেল এখন তৈরি হয়ে যাবে! এখন ভিডিও আপলোড করার জন্য, উপরে থাকা +Create আইকনে ক্লিক করুন, এবং আপনার নিজের তৈরি করা ভিডিও আপলোড করুন।
উপসংহার
আশা করি, আজকের এই পোস্টটি দেখে প্রফেশনাল ইউটিউব চ্যানেল খোলার নিয়ম জানতে পেরেছেন। যদি চ্যানেল খুলতে গিয়ে কোনো সমস্যায় পড়েন, তবে নিচে কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন। এবং আজকের এই টিউটোরিয়ালটি আপনার উপকারে আসলে বন্ধুদের সাথে শেয়ার করুন। ও আমাদের ব্লগের সাথেই থাকুন, ধন্যবাদ! নিয়মিত এমন দরকারী টেক-টিউটোরিয়াল পেতে আমাদের ওয়েবসাইটটি বুকমার্ক করে রাখুন।



