অনেক সময় জরুরি প্রয়োজনে কথা বলার সময় বা ইন্টারনেট ব্যবহারের মাঝখানে হঠাৎ ব্যালেন্স শেষ হয়ে যায় এবং হাতের কাছে রিচার্জের করার সুযোগ থাকে না।
এমন পরিস্থিতিতে রবি’র ইমারজেন্সি লোন আমাদের বড় ধরনের ঝামেলা থেকে বাঁচিয়ে দেয়। আজকের এই ব্লগে আমরা জানবো কীভাবে সহজেই রবির ইমারজেন্সি ব্যালেন্স নিতে হয় এবং এর নিয়মাবলী নিচে বিস্তারিত দেখুনঃ-
Robi Emergency Balance , নিবেন যেভাবেঃ
রবি ইমারজেন্সি ব্যালেন্স পেতে আপনি *123*007# এই কোড ডায়েল করুন। তাহলেই ১২ থেকে ২০ টাকা পর্যন্ত ইমারজেন্সি লোন পাবেন। অনেক সময় আরো বেশি ইমারজেন্সি ব্যালেন্স দেয় ১০০ টাকা পর্যন্ত। ঐ কোড কাজ না করলে এই কোড*8# ডায়েল করুন।
রবি ইমারজেন্সি ব্যালেন্স চেক কোডঃ
রবি ইমারজেন্সি লোন নেওয়ার পর কত টাকা পেয়েছেন বা কত টাকা অবশিষ্ট আছে তা জানতে ডায়াল করুন *১#
রবি সর্বনিম্ন কত টাকা এবং সর্বোচ্চ কত টাকা ইমার্জেন্সি লোন দেয়ঃ
আপনার সিম ব্যবহারের ধরন ও রিচার্জের ওপর ভিত্তি করে আপনি ১২ টাকা থেকে সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত লোন পেতে পারেন
লোন পরিশোধ সময় অতিরিক্ত টাকা কেটে নেই।
ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার পর, পরিশোধের সময় ২.৬৭ টাকা বেশি দিতে হয় ,, এইটা সার্ভিস চার্জ হিসেবে কাটে। আপনি যদি ২০ টাকা নেন তাহলে ২২.৬৭ টাকা আপনাকে পরিশোধ করতে হবে।
এছাড়াও, আপনি মাই রবি অ্যাপের “Jhotpot Balance” অপশন থেকেও সরাসরি লোন নিতে পারেন
পরিশেষে বলা যায়,
রবির ইমারজেন্সি ব্যালেন্স বা ঝটপট লোন আমাদের বিপদের সময়ের দারুণ এক সমাধান। তাই যখনই ব্যালেন্স শেষ হবে, রিচার্জের দুশ্চিন্তা না করে সহজেই এই সুবিধাটি নিন। তবে মনে রাখবেন, পরবর্তী রিচার্জে কিন্তু লোনের টাকা কেটে নেওয়া হবে। রবির এমন আরও দরকারি কোড ও অফার সম্পর্কে জানতে আমাদের সাথেই থাকুন
