মোবাইল নেটওয়ার্ক সমস্যার ১০০% সমাধান

আজকের ডিজিটাল যুগে আমাদের জীবনের অনেক কাজই মোবাইলের উপর নির্ভরশীল। কিন্তু হঠাৎ করে নেটওয়ার্ক সমস্যা দেখা দিলে, ভিডিও কল কেটে যায়, ইউটিউব বা ফেসবুক ব্যবহার করতে অনেক সমস্যা পরতে হয় ।

[ছবি - 1] মোবাইল নেটওয়ার্ক সমস্যার ১০০% সমাধান, March 7, 2026

অনেক সময় আমরা নেটওয়ার্ক সমস্যার কারণ খুঁজে পাই না, এবং নেটওয়ার্ক সমস্যার সমাধান কিভাবে করব তা বুঝতে পারি না।

এই ব্লগে আমরা ধাপে ধাপে দেখাবো মোবাইল নেটওয়ার্ক সমস্যার সহজ সমাধান, এবং এই পোস্টটি দেখে খুব সহজেই আপনার মোবাইলে নেটওয়ার্ক সমস্যা সমাধান করে নিতে পারবেন।

তাহলে চলুন বন্ধুরা আর বেশি কথা না বাড়িয়ে এখন মোবাইলে নেটওয়ার্ক সমস্যার সঠিক সমাধান সম্পর্কে জেনে নেওয়া যাক।

মোবাইল নেটওয়ার্ক সমস্যার সমাধান করার সঠিক নিয়ম।

[ছবি - 2] মোবাইল নেটওয়ার্ক সমস্যার ১০০% সমাধান, March 7, 2026

প্রথমেই আপনার ফোনে থাকা “4G LTE Only Mode” অ্যাপটি ওপেন করুন। যদি অ্যাপটি ইনস্টল করা না থাকে, তবে প্লে-স্টোর থেকে এটি ডাউনলোড করে নিন।

সরাসরি অ্যাপসটি ডাউনলোড করতে এই লিংকে ক্লিক করুনঃ- https://play.google.com/store/apps/details?id=com.alpha.lte4g

[ছবি - 3] মোবাইল নেটওয়ার্ক সমস্যার ১০০% সমাধান, March 7, 2026

অ্যাপটি ওপেন করার পর হোম স্ক্রিনে থাকা “Open Advanced Hidden Settings for LTE Only Mode” (গিয়ার আইকন সংবলিত বক্স) অপশনটিতে ক্লিক করুন।

[ছবি - 4] মোবাইল নেটওয়ার্ক সমস্যার ১০০% সমাধান, March 7, 2026

এখন আপনি “Phone info” পেজে চলে আসবেন।

  • সিম নির্বাচন: আপনার ফোনে দুটি সিম থাকলে “Select phone index” থেকে সঠিক সিমটি (যেমন: Phone 0 বা Phone 1) বেছে নিন। মনে যে সিমে নেটওয়ার্ক সমস্যার সমাধান করতে চান। সেটি সিলেক্ট করুন

নেটওয়ার্ক মোড পরিবর্তন করার জন্য “GSM/WCDMA/LTE (PRL)” ড্রপডাউন মেনুটিতে ক্লিক করুন। এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন। নিচের স্ক্রিনশট এর মত। 👇👇

[ছবি - 5] মোবাইল নেটওয়ার্ক সমস্যার ১০০% সমাধান, March 7, 2026

এখন আপনি “LTE only” সিলেক্ট করুন। এটি করলে নেটওয়ার্ক যতই কম থাকুক। সব সময় ফোনে নেটওয়ার্ক ফোরজি থাকবে। আশা করি মোবাইলে নেটওয়ার্কের সমস্যার সমাধান হয়ে যাবে এই সেটিং করলে।

উপসংহার।

পরিশেষে বলা যায় যে, স্মার্টফোনে নেটওয়ার্কের সমস্যা দূর করতে এবং ইন্টারনেটের সর্বোচ্চ গতি নিশ্চিত করতে সঠিক নেটওয়ার্ক মোড নির্বাচন করা অত্যন্ত জরুরি। আপনার ফোনের সিগন্যাল বারবার পরিবর্তন হলে বা ৪জি থেকে ৩জিতে নেমে গেলে, এই 4G LTE Only Mode অ্যাপটি ব্যবহার করে আপনি সহজেই সমস্যার সমাধান করতে পারেন।

তবে মনে রাখবেন, কিছু ফোনে ‘LTE Only’ মোড চালু করলে ভয়েস কল আসায় সমস্যা হতে পারে, তাই প্রয়োজন শেষে সেটিংসটি আগের অবস্থায় (যেমন: GSM/WCDMA/LTE (PRL)) ফিরিয়ে আনা বুদ্ধিমানের কাজ হবে।

আশা করি, এই নির্দেশিকাটি অনুসরণ করে আপনি আপনার মোবাইলের ইন্টারনেট সমস্যার সমাধান করে নিতে পারবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top