ফেসবুক প্রফেশনাল মোড অন করব কিভাবে‌? – জানুন

আপনার ফেসবুক প্রোফাইলে কি অনেক ফলোয়ার আছে, কিন্তু আপনি সেগুলো কাজে লাগিয়ে টাকা ইনকাম করতে পারছেন না? অথবা আপনি কি প্রফেশনাল মোড অপশনটি খুঁজে পাচ্ছেন না? অথবা কিভাবে ফেসবুক প্রফেশনাল মোড চালু করবেন বিস্তারিত আজকের এই পোস্টে আমি আপনাদের দেখাব কীভাবে মাত্র কয়েক ক্লিকেই ফেসবুক প্রফেশনাল মোড অপশনটি চালু করা যায়।

ফেসবুক প্রফেশনাল মোড অন করবেন কিভাবে‌

ফেসবুক প্রফেশনাল মোড চালু করার সুবিধা।

ফেসবুক প্রফেশনাল মোড চালু করলে আপনার সাধারণ আইডিটি অনেকটা ফেসবুক পেজের মতো হয়ে যাবে। এর সবচেয়ে বড় সুবিধা হলো, আপনি আপনার ফেসবুক আইডি থেকেই টাকা আয় করার সুযোগ পাবেন। আগে আইডিতে ৫ হাজার বন্ধুর বেশি যোগ করা যেত না, কিন্তু প্রফেশনাল মোড অন করলে ৫ হাজারের বেশি মানুষ আপনাকে ফলো করতে পারবে। আপনার দেওয়া ভিডিও বা পোস্ট কতজন মানুষ দেখল বা শেয়ার করল, তার সব হিসাব আপনি একটি বিশেষ ড্যাশবোর্ডে দেখতে পাবেন। এছাড়া, আপনার কন্টেন্টগুলো ফেসবুক নিজে থেকেই অনেক বেশি মানুষের কাছে পৌঁছে দেয়, যা আপনার জনপ্রিয়তা বাড়াতে সাহায্য করে।

প্রফেশনাল মোড চালু করার আগে করনীয়।

ফেসবুক প্রফেশনাল মোড চালু করার আগে আপনার প্রোফাইলটি সুন্দরভাবে গুছিয়ে নেওয়া প্রয়োজন। প্রথমেই চেক করে নিন আপনার প্রোফাইলটি ‘Lock’ করা আছে কি না; যদি লক থাকে তবে সেটি দ্রুত ‘Unlock’ করে নিন, কারণ প্রোফাইল লক থাকলে আপনি প্রফেশনাল মোড অপশনটি খুঁজে পাবেন না। এরপর আপনার ফেসবুক অ্যাপটি প্লে-স্টোর থেকে আপডেট করে নিন এবং সেটিংস থেকে আপনার পোস্টের প্রাইভেসি ‘Public’ করে দিন যাতে আপনার ভিডিও বা পোস্ট সবার কাছে পৌঁছাতে পারে। প্রোফাইলে নিজের একটি পরিষ্কার ছবি এবং সুন্দর একটি কভার ফটো ব্যবহার করুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনার আইডিতে যেন আগে থেকে কোনো কপিরাইট বা ফেসবুকের নিয়ম ভাঙার রেকর্ড না থাকে, কারণ আগে থেকে কোন কপিরাইট ইসু থাকে তাহলে দ্রুত মনিটাইজেশন বা টাকা আয়ের সুযোগ পাওয়া কঠিন হয়ে পড়ে। তাই এগুলো চেক করুন

ফেসবুক প্রফেশনাল মোড চালু করার উপায়ঃ-

ফেসবুক প্রফেশনাল মোড এর সুবিধা

ধাপ ১: প্রথমে আপনার ফেসবুক অ্যাপ ওপেন করে ডানদিকের প্রোফাইল আইকনে ক্লিক করে নিজের প্রোফাইলে যান।

ফেসবুক প্রফেশনাল মোড থেকে ইনকাম

ধাপ ২: প্রোফাইলে আসার পর আপনার নামের নিচে থাকা থ্রি-ডট (…) মেনুতে ক্লিক করুন।

ফেসবুক প্রফেশনাল মোড এর সুবিধা

ধাপ ৩: এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন। নিচের দিকে থাকা “Turn on professional mode” অপশনটিতে ক্লিক করুন।

ফেসবুক প্রফেশনাল ড্যাশবোর্ড সেটিংস

ধাপ ৪: এরপর একটি স্ক্রিন আসবে যেখানে এই মোডের সুবিধাগুলো লেখা থাকবে। নিচে থাকা নীল রঙের “Turn on” বাটনে ক্লিক করুন।

ফেসবুক প্রফেশনাল মোেড অন করুন

ধাপ ৫: এবার আপনাকে Default Audience সেট করতে বলবে। আপনার পোস্টগুলো সবাই দেখুক চাইলে “Public” সিলেক্ট করে Next দিন। পরপর এরকম ২ বার Next বাটনে ক্লিক করবেন।

ফেসবুক প্রফেশনাল ড্যাশবোর্ড কিভাবে চালু করবো

ধাপ ৬: এরপর কিছু প্রোফাইল সেটআপের ধাপ আসবে। আপনি চাইলে তথ্য যোগ করতে পারেন অথবা আপাতত “Skip” করে দিতে পারেন।

ফেসবুক প্রফেশনাল ড্যাশবোর্ড কি

ধাপ ৭: অভিনন্দন! আপনার প্রোফাইলে এখন প্রফেশনাল মোড চালু হয়ে গেছে। এখন আপনি Professional Dashboard থেকে আপনার ফলোয়ার এবং রিচ চেক করতে পারবেন।

শেষ কথা

পরিশেষে বলা যায়, ফেসবুক প্রফেশনাল মোড আপনার সাধারণ আইডিকে ফেসবুক পেজের করবে । নিয়মিত কন্টেন্ট আপলোড করার মাধ্যমে আপনি ভাইরাল হতে পারেন, এবং সঠিক নিয়ম মেনে ভিডিও বা রিলস শেয়ার করে আপনি ঘরে বসেই টাকা আয় করতে পারেন। তবে মনে রাখবেন, সফল হতে হলে আপনাকে নিয়মিত ভালো মানের কন্টেন্ট শেয়ার করতে হবে এবং ফেসবুকের নিয়মকানুন মেনে চলতে হবে। আশা করি, আজকের এই পোস্টটি আপনাকে ফেসবুক প্রফেশনাল মোড অন করতে এবং এর সুবিধাগুলো বুঝতে সাহায্য করেছে। আপনার যদি এই বিষয়ে আরও কিছু জানার থাকে, তবে নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারেন।

Scroll to Top