প্রফেশনাল ইউটিউব চ্যানেল খোলার নিয়ম

আপনি কি ইউটিউবার হতে চান? ভাবছেন নিজের একটি চ্যানেল হবে যেখানে আপনি আপনার শখের ভিডিওর আপলোড করবেন?

[ছবি - 1] প্রফেশনাল ইউটিউব চ্যানেল খোলার নিয়ম, March 7, 2026

অনেক সময় আমরা মনে করি একটি সুন্দর ইউটিউব চ্যানেল খুলতে বোধহয় ল্যাপটপ বা দামি পিসি লাগে।

কিন্তু আসল কথা হলো, আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়েই খুব চমৎকারভাবে ইউটিউব চ্যানেল খুলতে পারবেন।

আজকের এই লেখায় আমি আপনাদের শেখাবো ২০২৬ সালের নতুন আপডেটে একদম সহজ ভাবে প্রফেশনাল ইউটিউব চ্যানেল খোলার নিয়ম

তা হলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক।

সহজে মোবাইল দিয়ে ইউটিউব চ্যানেল খোলার নিয়ম//নিচে দেখুন।

ইউটিউব চ্যানেল খোলার নিয়ম

প্রথমে আপনার মোবাইলের যেকোনো একটি ব্রাউজার (যেমন: Chrome) ওপেন করুন। সার্চ বক্সে youtube.com লিখে এন্টার দিন.

কিভাবে youtube চ্যানেল খুলতে হয়

ব্রাউজারের ডানদিকের কোণায় থাকা থ্রি-ডট (Three-dot) মেনুতে ক্লিক করুন।সেখান

[ছবি - 2] প্রফেশনাল ইউটিউব চ্যানেল খোলার নিয়ম, March 7, 2026

সেখান থেকে Desktop site অপশনটি টিক দিয়ে চালু করে নিন. এটি করলে আপনার মোবাইলে ইউটিউব হুবহু কম্পিউটারের মতো দেখাবে।

কিভাবে ইউটিউব চ্যানেল খুলবো

ইউটিউব পেজটি লোড হওয়ার পর ডানদিকের ওপরের কোণায় আপনার জিমেইল অ্যাকাউন্টের প্রোফাইল ছবি বা আইকন দেখতে পাবেন। সেটিতে ক্লিক করুন.

মোবাইলে youtube চ্যানেল খোলার উপায়

প্রোফাইল আইকনে ক্লিক করার পর একটি মেনু আসবে। সেখান থেকে Create a channel লেখা লিঙ্কটিতে ক্লিক করুন.

[ছবি - 3] প্রফেশনাল ইউটিউব চ্যানেল খোলার নিয়ম, March 7, 2026

এখন একটি পপ-আপ উইন্ডো আসবে। এখানে Name বক্সে আপনার চ্যানেলের নাম লিখুন এবং Handle বক্সে একটি ইউনিক ইউজারনেম দিন. আপনি চাইলে এখান থেকে চ্যানেলের জন্য একটি লোগো বা ছবিও আপলোড করতে পারেন। সব তথ্য ঠিক থাকলে নিচে থাকা Create channel বাটনে ক্লিক করুন.

[ছবি - 4] প্রফেশনাল ইউটিউব চ্যানেল খোলার নিয়ম, March 7, 2026

আপনার চ্যানেল এখন প্রস্তুত! ভিডিও আপলোড করার জন্য পেজের মাঝখানে থাকা Create বাটনে ক্লিক করুন অথবা নিচে থাকা Create আইকন থেকে আপনার প্রথম ভিডিওটি বিশ্বের কাছে পৌঁছে দিন.

উপসংহার

পরিশেষে বলা যায়, ইউটিউব চ্যানেল খোলা এখন আর কঠিন কোনো কাজ নয়। সঠিক দিকনির্দেশনা এবং ধৈর্য থাকলে আপনি আপনার হাতের ফোনটি দিয়েই বাজিমাত করতে পারেন। আশা করি, আজকের এই ব্লগের মাধ্যমে ইউটিউব চ্যানেল খোলার নিয়ম এবং মোবাইল দিয়ে ইউটিউব চ্যানেল খোলার নিয়ম সম্পর্কে আপনার মনের সব দ্বিধা দূর হয়েছে।

মনে রাখবেন, একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল খোলার নিয়ম জানা যতটা জরুরি, তার চেয়েও বেশি জরুরি নিয়মিত ভালো কন্টেন্ট আপলোড করা। আপনার ইউটিউব যাত্রা সফল হোক, এই শুভকামনা রইল। আপনার যদি এই বিষয়ে আরও কিছু জানার থাকে, তবে নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারেন!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top