আপনি কোথাও ঘুরতে গেছেন, কিন্তু সেই জায়গার নাম আপনি জানেন না। কাউকে জিজ্ঞেস না করেই আপনার হাতে থাকা মোবাইল দিয়েই সেই জায়গার নাম জানতে পারবেন। বিস্তারিত জানতে পোস্টেটি পড়ুন।

অপরিচিত কোনো জায়গায় গেলে বা নতুন কোনো শহরে ঘুরতে বের হলে আমাদের মনে প্রায়ই একটি প্রশ্ন জাগে “আমি এখন কোথায় আছি?” এই যুগে নিজের সঠিক অবস্থান খুঁজে বের করা এখন মাত্র কয়েক সেকেন্ডের ব্যাপার।
আপনার হাতে থাকা স্মার্টফোনটি ব্যবহার করেই আপনি নিখুঁতভাবে আপনার বর্তমান ঠিকানা এবং চারপাশের এলাকা সম্পর্কে জেনে নিতে পারেন।
চলুন, ডিজিটাল ম্যাপের এই জাদুকরী উপায় সম্পর্কে বিস্তারিত জেনে নেই।
আমি এখন কোথায় আছি? গুগল ম্যাপস দিয়ে নিজের অবস্থান জানার নিয়ম
অপরিচিত রাস্তায় বা নতুন কোনো জায়গায় গিয়ে নিজের অবস্থান নিয়ে বিভ্রান্ত হওয়ার দিন শেষ। নিচের পদ্ধতিটি অনুসরণ করে আপনি আপনার সঠিক লোকেশন দেখে নিতে পারেন।

প্রথমে আপনার ফোনের নোটিফিকেশন বারটি নিচে টেনে নামান এবং ‘Location’ আইকনটি খুঁজে সেটিতে ক্লিক করে চালু করে দিন। এটি চালু না থাকলে গুগল আপনার অবস্থান খুঁজে পাবে না।

আপনার ফোনের অ্যাপ লিস্ট থেকে Google Maps আইকনটিতে ক্লিক করে অ্যাপটি ওপেন করুন। সাধারণত সব অ্যান্ড্রয়েড ফোনেই এই অ্যাপটি আগে থেকেই থাকে।

ম্যাপটি ওপেন হওয়ার পর আপনি স্ক্রিনে একটি নীল রঙের বিন্দু দেখতে পাবেন। এই নীল বিন্দুর উপর একটি ক্লিক করবেন।

নীল বিন্দুটির উপর ক্লিক করার পর। আপনি যে জায়গায় বর্তমান অবস্থান করতেছেন সেই নীল বিন্দুটি ঐ যাইগার নাম খুঁজে বের করে দিবে। দেখুন আমার বর্তমান অবস্থান এর জায়গায় নীল বিন্দুটি অবস্থান করতেছে, এবং আমার এলাকার নাম দেখা যাচ্ছে। ঠিক এরকম ভাবেই আপনি দেখতে পারবেন।।
উপসংহার
প্রযুক্তির কারণে, এখন আর পথ হারানোর ভয় নেই। আশা করি, আজকের এই পোস্টটি পড়ার পর আমি এখন কোথায় আছি, এই প্রশ্নটি নিয়ে আপনাকে আর দুশ্চিন্তা করতে হবে না।
আমরা এই পোস্টে সহজভাবে দেখানোর চেষ্টা করেছি কীভাবে স্মার্টফোনের জিপিএস এবং গুগল ম্যাপস ব্যবহার করে আপনি আপনার সঠিক অবস্থান খুঁজে পেতে পারেন।
ভবিষ্যতে যখন ইচ্ছা তখনই কোনো অপরিচিত জায়গার নাম খুঁজে নিতে, আপনার ফোনে থাকা গুগলে map এ গিয়ে উপরের পদ্ধতি অনুসরণ করে, নিজের লাইভ লোকেশন বন্ধুদের সাথে শেয়ার করে নিজেকে আরও নিরাপদ রাখতে পারেন।
এই পোস্টটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং সঠিক রাস্তা চিনে ও যাইগার নাম জেনে নিরাপদে ভ্রমণ করুন।



