বর্তমান ডিজিটাল যুগে ছবি এডিট করা আগের চেয়ে অনেক সহজ হয়ে গেছে। বিশেষ করে অনলাইনে ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন এখন কয়েক মিনিটের কাজ। আগে যেখানে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে জটিল সফটওয়্যার ও গ্রাফিক্স ডিজাইনের দক্ষতা প্রয়োজন হতো, এখন বিভিন্ন অনলাইন টুলের সাহায্যে যে কেউ খুব সহজেই যেকোনো ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে নিতে পারবেন।
![[ছবি - 1] অনলাইনে ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন মাত্র ১ মিনিটে, March 7, 2026](https://aktech24.com/wp-content/uploads/2026/03/unnamed-2-1024x572.jpg)
সেটা হক পাসপোর্ট সাইজ ছবি, সোশ্যাল মিডিয়া পোস্ট এর ছবি, বা প্রোডাক্ট ফটোগ্রাফি বা ব্যক্তিগত ছবি। সৌভাগ্যবশত, বর্তমানে এমন অনেক ফ্রি ও প্রিমিয়াম অনলাইন টুল রয়েছে যা কয়েক সেকেন্ডেই ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারে।
এই ব্লগে আমরা জানবো কীভাবে সহজভাবে অনলাইনে ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা যায়, কোন কোন টুল ব্যবহার করলে দ্রুত ও ভালো ফলাফল পাওয়া যায়, এবং কীভাবে ধাপে ধাপে এই কাজটি করতে পারবেন। বিস্তারিত।
অনলাইনে ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার নিয়ম ও (টুল বা ওয়েবসাইট)।
![[ছবি - 2] অনলাইনে ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন মাত্র ১ মিনিটে, March 7, 2026](https://aktech24.com/wp-content/uploads/2026/03/screenshot_20260305_231139-683x1024.jpg)
প্রথমে আপনি এই লিংকে ক্লিক করুন লিংকঃ- gemini.google.com তারপর উপরের ছবির মতো একটি ইন্টারফেস দেখতে পাবেন। ব্যাকগ্রাউন্ড পরিবর্তনের কাজ শুরু করার জন্য নিচের ইনপুট বারের বাম পাশে থাকা ‘+’ আইকনটি ক্লিক করুন।
![[ছবি - 3] অনলাইনে ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন মাত্র ১ মিনিটে, March 7, 2026](https://aktech24.com/wp-content/uploads/2026/03/screenshot_20260305_231227-683x1024.jpg)
প্লাস আইকনে ক্লিক করার পর একটি মেনু আসবে। এখান থেকে সরাসরি ‘Upload files’ অপশনটি সিলেক্ট করুন।
![[ছবি - 4] অনলাইনে ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন মাত্র ১ মিনিটে, March 7, 2026](https://aktech24.com/wp-content/uploads/2026/03/screenshot_20260305_231303-683x1024.jpg)
এখন আপনার সামনে বেশ কিছু ফোল্ডার আসবে। আপনার কাঙ্ক্ষিত ছবিটি যদি গ্যালারিতে থাকে, তবে ‘Photos & videos’ অপশনটিতে ক্লিক করুন। এতে আপনার ফোনে থাকা সব ছবি সিরিয়াল অনুযায়ী দেখতে পাবেন।
![[ছবি - 5] অনলাইনে ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন মাত্র ১ মিনিটে, March 7, 2026](https://aktech24.com/wp-content/uploads/2026/03/screenshot_20260305_231349-683x1024.jpg)
আপনার ফোনের গ্যালারি থেকে যে ছবিটির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে চান, সেই ছবিটির ওপর ক্লিক করুন।
![[ছবি - 6] অনলাইনে ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন মাত্র ১ মিনিটে, March 7, 2026](https://aktech24.com/wp-content/uploads/2026/03/screenshot_20260305_231454-683x1024.jpg)
ছবিটি আপলোড হওয়ার পর, ছবির নিচে লেখার জন্য একটি বক্স পাবেন। সেখানে আপনি ঠিক কী ধরণের ব্যাকগ্রাউন্ড চাচ্ছেন তা লিখে দিন। যেমন আমি লিখেছি: “এই ছবিটির পিছনে কক্সবাজারের সমুদ্র সৈকতের দৃশ্য যুক্ত করে দিন”। আপনি যে ধরনের ব্যাকগ্রাউন্ড লাগাতে চান তা ওখানে লিখে দিবেন, লেখা হয়ে গেলে পাশের ‘সেন্ড‘ বাটনে ক্লিক করুন।
![[ছবি - 7] অনলাইনে ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন মাত্র ১ মিনিটে, March 7, 2026](https://aktech24.com/wp-content/uploads/2026/03/screenshot_20260305_231542-683x1024.jpg)
ব্যাস, আপনার কাজ শেষ! কিছুক্ষণ প্রসেসিং হওয়ার পর এআই স্বয়ংক্রিয়ভাবে আপনার ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে দেবে। নিচের ছবিতে দেখুন, সাধারণ ব্যাকগ্রাউন্ডের ছবিটিকে এআই কত সুন্দরভাবে কক্সবাজারের সূর্যাস্তের দৃশ্যের সাথে মিলিয়ে দিয়েছে।
এভাবে আপনি আপনার যেকোনো ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে দিতে পারবেন।
উপসংহার।
উপসংহার হিসেবে বলা যায়, বর্তমানে অনলাইনে ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা খুবই সহজ এবং দ্রুত একটি প্রক্রিয়া। উন্নত প্রযুক্তির কারণে এখন আর জটিল সফটওয়্যার ও গ্রাফিক্স দক্ষতার প্রয়োজন হয় না। উপরের এই সহজ অনলাইন এআই টুল ব্যবহার করে যে কোন ছবির, মাত্র কয়েক মিনিটের মধ্যে অপ্রয়োজনীয় ব্যাকগ্রাউন্ড সরিয়ে ছবিতে নতুন ও আকর্ষণীয় ব্যাকগ্রাউন্ড যোগ করতে পারেন।
ব্যক্তিগত ছবি, সোশ্যাল মিডিয়া পোস্ট, পাসপোর্ট সাইজ ছবি বা প্রোডাক্ট ফটোগ্রাফি—সব ক্ষেত্রেই এই পদ্ধতি বেশ কার্যকর। তাই সঠিক পদ্ধতি ব্যবহার করে সহজ কয়েকটি ধাপ অনুসরণ করলে আপনিও খুব সহজেই অনলাইনে ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারবেন এবং আপনার ছবিকে আরও আকর্ষণীয় করে তুলতে পারবেন।
আরো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন।
![[ছবি - 8] মোবাইলে জন্ম নিবন্ধন যাচাই yyyy mm dd, March 7, 2026](https://aktech24.com/wp-content/uploads/2026/03/unnamed-6-300x168.jpg)
![[ছবি - 9] বাংলাদেশ অনলাইন শপিং ওয়েবসাইট লিস্ট ও বিস্তারিত, March 7, 2026](https://aktech24.com/wp-content/uploads/2026/03/unnamed-13-300x168.jpg)
![[ছবি - 10] সোনালী ব্যাংক সকল শাখার মোবাইল নাম্বার, March 7, 2026](https://aktech24.com/wp-content/uploads/2026/02/unnamed-9-300x167.jpg)
![[ছবি - 11] Google থেকে ছবি ডাউনলোড করার সহজ নিয়ম, March 7, 2026](https://aktech24.com/wp-content/uploads/2026/01/unnamed-8-300x168.jpg)